প্রথম, তারা রসূল (স.)-কে অকল্যাণ ও অশুভের উৎস মনে করে এবং তার কারণেই তাদের যতো অমংগল আসে বলে ধারণা করে। যদিও এট একেবারেই অসম্ভব দুর্ভিক্ষ ও অজন্যা "হলে, গবাদিপশুর মড়ক লাগলে অথবা অন্য কোনো বিপদ ঘটলে তারা রসূল (স.)-কে সেই দুর্ভাগ্যের কারণ বলে বিবেচনা করে। আর ভালো কিছু ঘটলে তার কৃতিত্ব দেয় আল্লাহকে ৷ দ্বিতীয়ত, তারা ইচ্ছাকৃতভাবে রসূল (স.)-এর নেতৃত্বকে কলংকিত করতে চায়, যাতে তীর আদেশ, বিশেষত যুদ্ধে যাওয়ার ব্যাপারে তার আদেশ থেকে রক্ষা পাওয়া যায়। এ ক্ষেত্রে তারা নিজেদের দুর্বলতা ও কাপুরুষতা স্বীকার না করে এই বক্রপথ অবলম্বন করে। তারা বলে যে, যা কিছু কল্যাণকর তা আল্লাহর পক্ষ থেকে এবং যা কিছু ক্ষতিকর তা রসূল (স.)-এর পক্ষ থেকে ও তার আদেশ থেকে সংঘটিত হয়, আর কল্যাণ ও অকল্যাণ বলতে তারা দুনিয়ার জীবনে লাভ-লোকসানকেই বুঝায় । তৃতীয়ত, তারা তাদের ও অন্যান্য লোকের জীবনে এই দুনিয়াতে যা কিছু ঘটে, সে সম্পর্কে ও তার সাথে আল্লাহর ইচ্ছার সংযোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করে, আর রসূল (স.)-এর আদেশ মানার ব্যধ্যবাধকতা ও তার সাথে আল্লাহর সংযোগ সম্পর্কে ভ্রান্ত ধারণায় লিপ্ত । শেষোক্ত ব্যাখ্যাটি যদি সত্য হয়, তাহলে এটি মোহাজেরদের সে গোষ্ঠীটির ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে। কেননা মৃত্যু ও আয়ুঙ্কাল সম্পর্কে তাদের ভুল বুঝাবুঝির কারণে তারা মানুষকে আল্লাহর মতো বা তার চেয়েও বেশী ভয় পেয়েছিলো এবং কেন আর কটা দিন পরে যুদ্ধ ফরয করা হলো না সে জন্যে খেদোক্তি করেছিলো। তথাপি আমার এখনো এই ধারণা প্রবল যে, এই বৈশিষ্ট্যটি অন্য একটি গোষ্ঠীর বেলায় প্রযোজ্য, যাদের মধ্যে উল্লিখিত তিনটি বৈশিষ্ট্যের সবই সমবেত ছিলো । আল্লাহ্ ভায্মাবন্লাই্ সবক্চিছু নিয়ন্রণ করেন এ আয়াত কটিতে যে বিষয়টি বর্ণিত হয়েছে, তা অদৃষ্ট সংক্রান্ত বিরাট ও সুপরিচিত বিষয়ের একটি দিকমাত্র । উল্লেখিত মানবগোষ্ঠীর বিবরণ দান করা এবং তারপর তার জবাব দেয়া ও তাদের ধারণা সংশোধন করতে গিয়ে এ বিষয়টি আলোচনা করা হয়েছে। কোরআন এ বিষয়টি স্পষ্ট ও দ্যর্থহীন ভাষায় বর্ণনা করেছে। বিষয়টি কোরআনে যেভাবে বর্ণনা করেছে তা হলো, ‘তাদের জীবনে কোনো শুভ ঘটনা ঘটলে তারা বলে যে, এটি তোমার পক্ষ থেকে এসেছে। তুমি বলো যে, ‘সব কিছুই তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এদের কী হয়েছে যে, তারা কোনো কথাই বুঝতে চায় না?’ বিশ্ব প্রকৃতিতে যা কিছু ঘটে, আর মানব জাতির জীবনে এবং তাদের জন্যে যা কিছু ঘটে, তার সব কিছুর মূল কর্তা ও একমাত্র কর্তা আল্লাহ্ তায়ালা । মানুষ কোনো কিছুর জন্যে শুধু ইচ্ছা ও চেষ্টা করে যেতে পারে। কিন্তু সেই ইচ্ছা ও চেষ্টা আল্লাহর ইচ্ছা ব্যতীত ফলবান হয় না । কাজেই কোনো ভালো বা মন্দ ঘটনার কৃতিত্ব বা দায় দায়িত্ব রসূল (স.)-এর ওপর আরোপ করা সম্পূণ ভ্রান্ত ধারণা ও অপবাদ মাত্র । এ দ্বারা বুঝা যায়, যারা এই ধারণা পোষণ করে, তারা এ বিষয়টি সঠিকভাবে বোঝেনি। কেননা, রসূল (স.) একজন মানুষ মাত্র এবং তিনি আল্লাহর সৃষ্টি । আল্লাহ তায়ালা যে সব উপায় উপকরণকে কোনো কল্যাণমূলক ও লাভজনক কাজ করার উপায় উপকরণ রূপে চিহ্নিত করেছেন, তা দ্বারা মানুষ কোনো কল্যাণমূলক ও লাভজনক কাজ করার ইচ্ছা ও চেষ্টা করতে পারে। কিন্তু কার্যত সেই ইস্পিত কাজটি একমাত্র আল্লাহর ইচ্ছাক্রমেই EY www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।