‘তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, এমনকি যদি তোমরা শক্ত দুর্গে থাক তবুও ৷' অর্থাৎ মৃত্যু নির্ধারিত সময়ে আসবেই ৷ যুদ্ধ ও শান্তির সাথে তার কোনো সম্পর্ক নেই। কোনো ব্যক্তি যে স্থানে আশ্রয় নেয়, তা সুরক্ষিত হোক বা অরক্ষিত হোক, যুদ্ধের আদেশ দ্রুত আসুক বা বিলম্বে আসুক, তাতে কিছুই আসে যায় না। মৃত্যু নির্ধারিত সময়েই আসবে । যারা জেহাদে যাবে তারাও অগ্রিম মৃত্যু বরণ করবে না। আর যারা জেহাদ থেকে পিছিয়ে থাকবে, তাদেরও মৃত্যু বিলম্বিত হবে না। যুদ্ধ ও মৃত্যু আলাদা আলাদা জিনিস ৷ উভয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই সম্পর্ক শুধু মৃত্যু ও আয়ুঙ্ধালের মধ্যে । এ ছাড়া আর কোনো সম্পর্ক নেই ৷ সুতরাং যুদ্ধের আদেশ বিলম্বিত হওয়ার আক্ষেপ নিরর্থক । আর যুদ্ধে কিংবা শান্তিতে মানুষকে ভয় করাও অর্থহীন । এভাবেই কোরআন মানুষের মন থেকে ভয়ভীতি ও অস্থিরতা দূর করে। তবে এর অর্থ এটা নয় যে, মানুষ সতর্কতা অবলম্বন করবে না এবং সাধ্যমত আত্মরক্ষামূলক ব্যবস্থা গহণ করবে না । সতর্কতা অবলম্বনের আদেশ, তা তো স্বয়ং আল্লাহ তায়ালাই দিয়েছেন, তা ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে। অন্যত্র আল্লাহ তায়ালা ভীতিপূর্ণ পরিবেশে সতর্কতার সাথে নামায তথা ‘সালাতুল খাওফ’ পড়ার নির্দেশ দিয়েছেন। সুলা আনফালে আল্লাহ তায়ালা সর্বাত্মক প্রস্তুতি ও সাজসরঞ্জাম সংগ্রহের আদেশ দিয়েছেন কিন্তু এসব ভিন্ন জিনিস, আর এর সাথে মৃত্যুকে জড়িত করা ভিন্ন জিনিস সর্বাত্মক প্রস্তুতি গহণ ও সাজসরঞ্জাম. সংখহ করা একটি অবশ্য পালনীয় আদেশ । এর পেছনে গোপন ও প্রকাশ্য যুক্তি রয়েছে এবং আল্লাহর পরিকল্পিত ব্যবস্থা রয়েছে। পক্ষান্তরে মৃত্যু ও তার নির্ধারিত সময়ের মধ্যে যে সম্পর্ক তাও ভিন্ন জিনিস । হাজারো সতর্কতা সত্তেও মৃত্যুর আগমন এক অবধারিত সত্য । এর জন্যে প্রস্তুতি থাকাও একটি অবশ্য পালনীয় নির্দেশ । এর পেছনেও গোপন ও প্রকাশ্য যুক্তি রয়েছে এবং এর পেছনেও আল্লাহর পরিকল্পিত ব্যবস্থা রয়েছে। এ সব কিছুর মধ্যে ভারসাম্য ও সমন্বয় বিধানই হলো ইসলাম । আর এটাই ব্যক্তি ও সমষ্টির জন্যে ইসলামের নির্ধারিত প্রশিক্ষণ ব্যবস্থা । মোনাফকেকদের দৃষ্টিভৎপী সম্ভবত এখানে মোহাজেরদের এই গোষ্ঠীটি সংক্রান্ত আলোচনার সমাপ্তি ঘটেছে । আর এখান থেকে অপর একটি গোষ্ঠী সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। ইসলামী সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলো এ গোষ্ঠীও। যদিও মাঝখানে এমন কোনো আলামত নেই যা দ্বারা বুঝা যায় যে, পরবর্তী কথাগুলো অন্য একটি গোষ্ঠী সংক্রান্ত এবং বর্তমান গোষ্ঠী সংক্রান্ত আলোচনা শেষ হয়ে গেছে, তথাপি ইতিপূর্বে আমরা যে কটি তত্ত্ব আলোচনা করেছি তার আলোকেই আমি এ কথা বলেছি । পরবর্তী গোষ্ঠী সংক্রান্ত আলোচনা এভাবে শুরু হয়েছে, যদি কোনো শুভ ঘটনা ঘটে তবে তারা বলে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর যদি কোনো অশুভ ঘটনা ঘটে, তবে তারা বলে, এটা তোমার পক্ষ থেকে হয়েছে। ... সে আল্লাহরই আনুগত্য করে আর যে ব্যক্তি রসূলের আনুগত্য করে না, তার জন্যে আমি তোমাকে রক্ষক বানিয়ে পাঠাইনি !’ (আয়াত নং ৭৮) যারা কল্যাণকর ঘটনার কৃতিত্ব আল্লাহকে দেয় এবং ক্ষতিকর ঘটনার দায়িত্ব রসূল (স.)এর ওপর বর্তায়, তাদের এ আচরণের ব্যাখ্যা থাকতে পারে, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।