যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

দৃঢ়চেতা এবং সকল দুঃখ-কষ্ট সহ্য করেও বিপুল উদ্যমে জেহাদের প্রস্তুতি নিচ্ছিলো তাদের সাথে এই অস্থিরচিত্ত ও আবেগপ্রবণ গোষ্ঠীর একটা সমন্বয়হীনতার সৃষ্টি হয়ে গিয়েছিলো। প্রথমোক্ত গোষ্ঠীর মধ্যেও বীরত্ব সাহস ও উদ্যম বিদ্যমান ছিলো, তবে তা ছিলো যথাস্থানে ব্যবহৃত হওয়ার জন্যে সংরক্ষিত । আসলে সেই বীরত্বই আসল বীরত্ব, যা আদেশ জারী হওয়ার পর তা কার্যকরী করার জন্যে ব্যবহৃত হয়। কিন্তু আদেশ আসার আগেই যে বীরত্ব প্রদর্শিত হয় তা নিছক আবেগ এবং প্রকৃত বিপদ দেখা দেয়ার সময় হয়তো তা চুপসে যাবে। সৃত্য খেকে পান্লানোর ক্কোনো উপায় নেই কোরআন আল্লাহর বিধান অনুসারে এই পরিস্থিতির প্রতিকার করেছিলো। কোরআন বলেছে, আর আল্লাহভীরুদের জন্যে পরকালই উত্তম । তোমরা বিন্দুমাত্রও অত্যাচারের শিকার হবে না। তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ়ভাবে নির্মিত দুর্গেও থাকো না কেন’ তারা মৃত্যুকে ভয় পেতো, জীবনের জন্যে লালায়িত থাকতো এবং কাতর কণ্ঠে মিনতি জানতো, ‘আল্লাহ তায়ালা যদি তাদেরকে কিছুটা সময় দিতেন এবং আয়ু সামান্য একটু বাড়িয়ে দিতেন’ মৃত্যু ও আয়ুঙ্কাল সংক্রান্ত ধারণার অস্পষ্টতা দূর করে দিয়ে কোরআন এই মানসিকতাকে ‘বলো, দুনিয়ার সহায়-সম্পদ নিতান্তই সামান্য ।' অর্থাৎ গোটা দুনিয়ার সহায় সম্পদ এবং গোটা দুনিয়ার যুগ যামানার জন্যেই অপ্রতুল । কাজেই কয়েকটি দিন, কয়েকটি সপ্তাহ, মাস ও বছরের প্রশ্ব অবাস্তর । অতএব সামান্য কটা দিন বাড়িয়ে দিলেই বা কী লাভ? ‘আল্লাহভীরুদের জন্যে পরকালই উত্তম ৷' বস্তুত দুনিয়া চূড়ান্ত নয়, শেষ কথাও নয়, এটি একটি স্তর মাত্র । এর পরেই আখেরাত । সেই আখেরাতের সম্পদই আসল সম্পদ । উপরস্তু সেখানকার সম্পদ দীর্ঘস্থায়ী ও অফুরস্ত, আর সেই সম্পদই উত্তম । ‘আল্লাহভীরুদের জন্যে উত্তম ৷’ যারা আল্লাহভীরু যারা আল্লাহকে ভয় করে, তারা মানুষকে ভয় করে না । তারা আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকেই ভয় করে না। কেননা আল্লাহ্‌ তায়ালা যখন তাদের কিছু করতে চান না, তখন অন্য কেউ তা করতে পারে না। ‘তোমাদের ওপর বিন্দুমাত্রও যুলুম করা হবেনা ।' সুতরাং দুনিয়ার কোনো সম্পদ খোয়া গেলেও কোনো ক্ষতির আংশকা নেই । 6কননা আখেরাত রয়েছে এবং সেখানে পরিপূর্ণ কর্মফল পাওয়া যাবে, দুনিয়া ও আখেরাতের হিসাব চুকিয়ে সার্বিক প্রতিদান দেয়া হবে, কোনো যুলুম ও ক্ষতি হবে না। কিন্তু দুনিয়ার জীবন ও আখেরাতে বিশ্বাস থাকা সত্তেও কিছু লোক দুনিয়ার ব্যাপারে অধিকতর লালায়িত হয়ে থাকে । আখেরাতের উত্তম প্রতিদানের অপেক্ষায় থাকা সত্তেও, বিশেষত ঈমানের প্রাথমিক স্তরে থাকা অবস্থায় দুনিয়ার অধিকতর লোভ ও মোহ অনেককেই পেয়ে বসে। জীবন ও মৃত্যু সংক্রান্ত সঠিক ধারণা দিয়ে এই রোগের চিকিৎসা করা হয়েছে। মানুষ যে তার আয়ুঙ্ধাল ও ভাগ্যের নিগড়ে বন্দী এবং মৃত্যুকে যতো ভয়ই পাক মৃত্যু যে অবধারিত সে কথা তাকে জানিয়ে তার যুদ্ধের ভীতি দূর করা হয়েছে এবং যুদ্ধের জন্যে তাকে প্রস্তুত করা হয়েছে। বলা হয়েছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।