যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

তাদের ঈমান যে তখনো পরিপক্কতা অর্জন করেনি, তার একটি লক্ষণ ছিলো তারা নিজেদের অস্তিত্ব রক্ষার ব্যাপারটাকে ইসলামের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত মনে করে বসেছিলো এবং শুধুমাত্র আল্লাহর আদেশ মেনে চলাটা যে তাদের দায়িত্ব তা বুঝতে পারেনি, চাই তার যৌক্তিকতা তাদের বুঝে আসুক বা না আসুক । মোমেনদের এই শ্রেণীটি তখনো পর্যন্ত ইসলামকে ভালো করে বুঝতে পারেনি, আর তাই পৃথিবীতে ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য কী, তাও তাদের অজানা থেকে গেছে। আর মোমেন হিসাবে তাদের দায়িত্ব কী, তাও উপলব্ধি করতে পারেনি । এ কারণেই তাদের এই মনোভাবের সৃষ্টি হতে পেরেছিলো, যা এই দুটি আয়াতে বর্ণনা করা হয়েছে এবং এতে বিস্ময় ও ঘৃণা প্রকাশ করা হয়েছে। মক্কী জীবনে অুদ্ধের জুক্ষুম দেয়া হয়নি ক্রেন? মন্ধায় থাকাকালিন সময়ে মুসলমানদের ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বনের যৌক্তিকতা কী তা নিশ্চিতভাবে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। কেননা আল্লাহ তায়ালা যা নিজে ব্যাখ্যা করেননি, তা আমরা কিভাবে ব্যাখ্যা করবো? আমরা নিশ্চিতভাবে এর যৌক্তিকতা নির্দেশ করতে পারি না বটে, তবে কয়েকটি বিষয় আমরা এজতেহাদ করে বলতে পারি এবং এগুলো সঠিক কিনা তা, আল্লাহ তায়ালাই ভালো জানেন। ক. এর একটি সম্ভাব্য কারণ এই হতে পারে যে, মক্কী যুগটি ছিলো প্রস্তুতি ও প্রশিক্ষণের যুগ, একটি নির্দিষ্ট পরিবেশে একটি নির্দিষ্ট জাতিকে প্রয়োজনীয় শিক্ষাদান ও প্রস্তুতি খহণে সাহায্য করা ছিলো প্রধান কাজ । এই প্রস্তুতি ও প্রশিক্ষণের উদ্দেশ্য ছিলো আরব জনতাকে এমন সব যুলুম নির্যাতনে ধৈর্যধারণে অভ্যস্ত করা, যাতে তারা সাধারণত ধৈর্যধারণ করে না। এতে করে তারা ব্যক্তিগত স্বাৰ্থ, আবেগ ও উত্তেজনার উর্ধে উঠতে পারবে এবং প্রথম উঙ্কানীতেই বেশামাল ও উত্তেজিত হবে না। এতে তাদের ব্যক্তিত্বে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে । তাছাড়া একটি সুশৃংখল ও ংগঠিত সমাজের অনুগত সদস্য হওয়ার জন্যেও এই প্রশিক্ষণের প্রয়োজন ছিলো । এই সদস্যরা সমাজের নেতার নির্দেশ ছাড়া নিজের ব্যক্তি বা গোত্রীয় ভাবাবেগের বশে কোনো পদক্ষেপ নেবে না, এ ব্যাপরে নিশ্চয়তা লাভ করা সত্যিকার সুসভ্য ও প্রগতিশীল ‘ইসলামী সমাজ’ গঠনের জন্যে প্রযোজনীয় ছিলো। খ. এর একটা কারণ এও হতে পারে যে, শান্তিপূর্ণ দাওয়াত অধিকতর প্রভাবশালী হয়ে থাকে এবং তা মানুষের মন জয় করতে সমর্থ হয়, বিশেষত কোরায়শদের ন্যায় উগ্র আভিজাত্যবাদী পরিবেশে । কেননা, মুসলমানরা মঙ্কায় তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলে তা হতো আরবদের চিরাচরিত প্রতিশোধ পরায়নতাকে চিরস্থায়ী করা ও তাকে আরো বাড়িয়ে তোলার পদক্ষেপ মাত্র। ইতিপূর্বে তার দাহিম, গাবরা ও চাসুসের যুদ্ধ যুগ যুগ কাল ধরে চালিয়েছে। সে সব যুদ্ধে কোনো গোত্র একেবারে যুক্ত হলে চিরস্থায়ী রূপ ধারণ করতো, ফলে কখনো শাস্তি ফিরে আসতো না। ইসলাম একটি দাওয়াত হিসাবে নয়, বরং একটি ধারাবাহিক প্রতিশোধের প্রক্রিয়া হিসাবে প্রতিষ্ঠিত হতো । সূচনা পর্বেই তার মূল তত্ত্ব বিস্থৃতির অতল তলে হারিয়ে যেতো । আর কোনো কালে কেউ তাকে স্বরণ করতো না। গ. এর আরো একটা কারণ এই হতে পারে যে, এভাবে ঘরে ঘরে ও পরিবারে পরিবারে লড়াই সংঘর্ষ ও হত্যাকান্ডের সম্ভাবনা এড়ানো যেতো না। তৎকালীন আরবে কোনো সুসংগঠিত সরকার বা শাসন ব্যবস্থা ছিলো না, যা মুসলমানদের ওপর অত্যাচার চালাচ্ছিলো । এটা ছিলো প্রত্যেক পরিবারের প্রধানের দায় দায়িত্বের আওতাধীন, তারাই ইসলাম গ্রহণকারীদের নানাভাবে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।