যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘আর অল্প কিছু সময় দিলে না কেন?’ অর্থাৎ এমন ভয়ংকর দায়িত্ব চাপানোর আগে কেন একটু সময় দিলে না? অতিমাত্রায় দুঃসাহসী উগ্র, রগচটা ও দুরন্ত লোকেরা অনেক সময় কঠোর বাস্তবতার সম্মুখীন হলে সবচেয়ে বেশী ভীতসন্তরস্ত, কাপুরুষ সাব্যস্ত হয়ে থাকে ও পরাজিত হয়। এর কারণ এই যে, পূর্বে যে বীরত্ব ও সাহসিকতা তারা দেখিয়েছিলো, তা প্রকৃত শৌর্য-বীর্য, কষ্ট সহিষ্ণুতা ও দু্ধর্ষতার পরিচায়ক ছিলো না এবং প্রকৃত দায় দায়িত্বের উপলব্ধির ভিত্তিতেও তা গড়ে ওঠেনি। এমনকি ধৈর্যহীনতা ও কষ্ট সহিষ্ণুতার অভাবের কারণে এ ধরনের দুরস্তপনা ও দুঃসাহসিকতার জন্ু নিতে পারে। এর ফলে তারা কোনো পরিকল্পনা ছাড়াই যেন তেন প্রকারে সংঘর্ষে লিপ্ত হওয়া ও বিজয়ী হওয়ার জন্যে অস্থির হয়ে ওঠে, অথচ এ জন্যে কী কী প্রস্তুতির প্রয়োজন তা জানে না। অতপর যখন বাস্তব ক্ষেত্রে সংঘর্ষে লিপ্ত হয়ে দেখতে পাই যে, লড়াই ও সংঘর্ষের দায় দায়িত্ব, যা ধারণা করেছিলো তার চেয়েও অনেক বেশী এবং অনেক বেশী কঠিন, তখন তারাই সবার আগে পরাজয় বরণ করে রণে ভংগ দেয়। পক্ষান্তরে যারা অপেক্ষাকৃত সংযত ও সহিষ্ণু, লড়াই সংঘাতের দায় দায়িত্ব বোঝে ও উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করে, তারা অবিচল থাকে । অথচ রগচটা মাথা গরম লোকেরা তাদেরকে কাপুরুষ ভাবে। এরপর যুদ্ধের ময়দানে প্রমাণিত হয়ে যায় কারা অধিকতর সহিষ্ণু ও দূরদর্শী । খুব সম্ভবত এ আয়াতগুলোতে যাদের কথা বলা হয়েছে, তারা এই অসহিষ্ণু শ্রেণীরই লোক ছিলো । মক্কায় তীব্ৰ নির্যাতন তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছিলো। তারা সম্তরান্ত লোক ছিলো বিধায় এ নির্যাতনকে তারা অপমানজনকও মনে করেছিলো। তাই আত্মরক্ষা বা মর্যাদা রক্ষার খাতিরে এই অত্যাচারের প্রতিরোধ করার জন্যে তারা রসূল (স.)-এর কাছে অনুমতি চাইতো । কিন্তু রসূল (স.) আল্লাহর আদেশের অপেক্ষায় থাকতেন এবং প্রশিক্ষণ দান প্রস্তুতি গহণ ও উপযুক্ত সময়ের আগমনের প্রতীক্ষায় থাকতেন । অতপর যখন এই গোষ্ঠীটি হিজরত করে মদীনায় এসে নিরাপত্তা লাভ করলো এবং এখানে আর কোনো লাঞ্চনা গঞ্জনা ও নির্যাতন রইলো না । তখন তাদের চোখে লড়াইয়ের আর কোনো যুক্তি রইলো না, অন্ততপক্ষে এতো দ্রুত তার দরকার হবে বলে তারা মনে করেনি ‘অতপর যখন তাদের ওপর লড়াই ফরয করা হলো .... ।' সম্ভবত এই শ্ৰেণীটি মোমেন ছিলো। কেননা বিপদে আপদে তারা আল্লাহর কাছে সাহায্য কামনা করতো একনিষ্ঠভাবে । এ অবস্থাটা আমাদের নযরে রাখতে হবে। তবে তখনও পর্যন্ত তাদের ঈমান হয়তো পরিপনক্কধতা অর্জন করেনি এবং ইসলামের দাবী ও চাহিদা কী, তা তাদের কাছে স্পষ্ট হয়নি। ইসলামের চাহিদা শুধু ব্যক্তি দেশ ও জাতির রক্ষণাবেক্ষণের মধ্যেই সীমিত নয় বরং তা হচ্ছে আল্লাহর পৃথিবীতে আল্লাহর ন্যায় সংগত বিধান কায়েম করা, পৃথিবীতে এমন একটি সর্বোচ্চ পরাক্রান্ত শক্তি প্রতিষ্ঠা করা, যা আল্লাহর দ্বীনের দাওয়াতের পথে কোনো বাধা থাকতে দেবে না, পৃথিবীর কোথাও আল্লাহর দ্বীনের কথা শোনার পথে কোনো অন্তরায় থাকতে দেবেনা এবং কেউ স্বাধীনভাবে আল্লাহর দ্বীনকে গ্রহণ করতে চাইলে কেউ তাকে নির্যাতন করে তার জীবিকার পথ বন্ধ করে বা অন্য কোনো উপায়ে তাকে বাধা দিতে সক্ষম হবে না। এ সব দিক বিবেচনা করতে গেলে মদীনায় তখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি, সেখানে সর্বপ্রকার হুমকিমুক্ত অবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করার পথ তখনও সুগম হয়নি । তাই মোমেনদের দায়িত্ব তখনো শেষ হয়নি এবং তাদেরকে জেহাদ থেকে নিবৃত্ত রাখারও অবকাশ ছিলো না। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।