কোরআনের বাচনভংগীর সাধারণ বৈশিষ্ট্যও এই যে, তার আয়াতগুলোর বিষয়বস্তু পরস্পরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে থাকে । তাই এ আয়াতগুলোতে একই শ্রেণীর অর্থাৎ মোনাফেকদের বিষয়ই আলোচিত হবে-এটাই স্বাভাবিক । কিন্তু ৭৭-৮৩ নং আয়াত কয়টির মধ্যে প্রথম আয়াতটিতে বলা হয়েছে, ‘তুমি কি তাদের দিকে দৃষ্টি দাওনি যাদেরকে বলা হয়েছিলো যে, হাত গুটিয়ে রাখো এবং নামায কায়েম করো ও যাকাত দাও’ এই বক্তব্যটি দেখে আমি দ্বিধাবিত হয়ে পড়ি এবং ৭১-৮৬ পর্যন্ত সমগ্র আলোচনাটাই মোনাফেকদের নিয়ে আবর্তিত-এ ধারণা সম্পর্কে আমার মনে সংশয় জন্মে । যদিও এখানে মোনাফেকদের বৈশিষ্ট্যসমূহ প্রকাশ পেয়েছে এবং সামখ্রিক আলোচনার বিষয়বস্তুই অব্যাহত রয়েছে বলে মনে হয়, তবুও এতে শুধুই মোনাফেকদের কথা আলোচিত হয়েছে এ কথা ভাবতে মনে সায় দেয় না । বরঞ্চ মনে এরূপ ধারণা জন্মে যে, ৭৭-৮৩ আয়াত গুচ্ছটি এমন এক শ্রেণীর যদিও ঈমানের দুর্বলতা দৃশ্যতা মোনাফেকীর মতোই, তবুও তা হুবহু মোনাফেকী নয়। ৭১-৮৬ আয়াত সমষ্টিতে যে ৪টি আয়াত গুচ্ছ রয়েছে, তার প্রতিটি গুচ্ছেই মোনাফেকদের বিশেষ বিশেষ শ্রেণীর বর্ণনা থাকতে পারে। এমনও হতে পারে যে, এগুলো সামগ্রিকভাবে মোনাফেকদের একটা সাধারণ বিবরণ ৷ এ জন্যেই হয়তো এতে তাদের বিচিত্র কথা ও কাজের উল্লেখ করা হয়েছে। ৭৭-৮৩ এ আয়াত গুলো দুৰ্বল ঈমান বিশিষ্ট মোহাজেরদের সম্পর্কে নাযিল হয়ে থাকতে পারে। আমাদের এ ধারণার কারণ এই যে, মক্কায় থাকাকালে মোশরেকদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি না থাকা সত্তেও তাদের দুঃসহ নির্যাতন রুখে দাড়ানো ও প্রতিরোধ করার জন্যে যাদের মধ্যে স্বতক্কর্ত প্রেরণার সৃষ্টি হয়েছিলো, তারা মোহাজেরদেরই একটি গোষ্ঠী-অন্য কেউ নয়। এ জন্যেই তাদেরকে বলা হয়েছে, ‘তোমরা হাত গুটিয়ে রাখো (অর্থাৎ যুদ্ধ করো না) এবং নামায কায়েম করো ও যাকাত দাও’ এমনকি আকাবার দ্বিতীয় বাইয়াতে অংশগ্রহণকারী ৭২ জন ইয়াসরেরবাসী মুসলমান যখন সমগ্র মিনাবাসীকে হত্যা করতে রসূল (স.)-এর অনুমতি চাইলো এবং রসূল (স.) ‘আমাদেরকে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়নি’ বলে তাদেরকে নিবৃত্ত করলেন, (বাইয়াত অনুষ্ঠিত হওয়ার পর আকাবার পর্বত থেকে শয়তান চিৎকার করে মিনাবাসীকে বাইয়াতের ঘটনা জানিয়ে দিয়েছিলো এবং মুসলমানদের বিরুদ্ধে উঙ্কে দিয়েছিলো বলেই তারা মিনাবাসীকে হত্যা করতে চেয়েছিলেন) তখনকার সেই ঘটনাটির দিকে লক্ষ্য করলেও আমরা বলতে পারি না যে, আকাবার বাইয়াতে অংশগ্রহণকারী আনসাররা মোনাফেক অথবা দুর্বল মোমেন ছিলেন। কেননা, এই পৃতপবিত্র মানব গোষ্ঠীর ভেতরে মোনাফেকী কিংবা দুর্বলতার নামগন্ধও ছিলো না। সুতরাং সর্বাধিক সম্ভাব্য ব্যাপার এটাই যে, এ আয়াত কয়টি কতিপয় মোহাজের সম্পর্কে নাযিল হয়ে থাকবে, যারা মদীনায় নিরাপদ অবস্থানের সুযোগ এবং মোশরেকদের যুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি লাভের পর জেহাদের দায়িত্ব সম্পর্কে শিথিল ও উদাসীন হয়ে পড়েছিলেন। কিন্তু একমাত্র যুদ্ধের ব্যাপারে উদাসীনতা ছাড়া আর যে সব দোষ ক্রটির কথা এ কয়টি আয়াতে বর্ণিত হয়েছে, তা মোহাজেরদের নয়, বরং মোনাফেকদের বৈশিষ্ট্য হিসাবেই বর্ণিত হয়েছে। কেননা মানবীয় দুর্বলতার দিকটি আমরা যতোই লক্ষ্য করি না কেন, ইসলামের প্রতি অগ্রণী এই মহান | ৪ সুরা আন নেসা (২৫৭১) ______ পাক্সা ৫ 'অমনখিল > | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।