পরবর্তী আয়াতে মুসলমানদের এক বা একাধিক গোষ্ঠীর কিছু আচরণে বিস্ময় প্রকাশ করা হয়েছে। কারো কারো মতে, এদের মধ্যে কিছু মোহাজেরও ছিলো । তারা মন্ধায় থাকাকালে রকমারি নির্যাতনের শিকার হয়ে এতো বেশী উত্তেজিত হয়ে পড়ে যে, মোশরেকদের বিরুদ্ধে লড়াই করার অনুমতি লাভের জন্যে ব্যাকুল হয়ে পড়ে । তখন পর্যন্ত তাদেরকে সে অনুমতি দেয়া হয়নি । এর নিগুঢ় রহস্য কি তা আল্লাহ তায়ালাই জানেন। তবে এর কিছু কিছু অংশ আমরা পরবর্তীতে বর্ণনা করবো । এরপর মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর যখন তাদের ওপর যুদ্ধ ফরয করা হলো, আর আল্লাহ তায়ালা এটা ফরয করা সমীচীন এবং মুসলমান ও বিশ্ব মানবের জন্যে কল্যাণকর মনে করলেন, তখন তারা এমন ভীত হয়ে পড়লো যে, মানুষকে আল্লাহর চেয়েও বেশী ভয় করতে আরম্ভ করলো । তারা বলতে লাগলো, ‘হে আমাদের প্রভু, আমাদের ওপর লড়াই ফরয করলে কেন? অল্প কিছুদিন আমাদেরকে সময় দিলে না কেন?’ এছাড়া আরো একটি গোষ্ঠীর আচরণেও বিশ্ময় ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে, যারা কোনো সৌভাগ্যজনক ঘটনা ঘটলে বলতো যে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর কোনো অশুভ ঘটনা ঘটলে রসূল (স.)-কে বলতো যে, এটা আপনার পক্ষ থেকে হয়েছে । অনুরূপভাবে আরো একটি গোষ্ঠীর আচরণেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে, যারা রসূল (স.)-এর সামনে আনুগত্যের অংগীকার করতো, কিন্তু তার দরবার থেকে রেরিয়ে এসেই সেই অংগীকার লংঘন করতো ৷ আরো একটি গোষ্ঠীর ওপর ক্ষোভ প্রকাশ করা হয়েছে, যারা কোনো সুখকর বা ভীতিজনক খবর পেলে তা প্রচার করা শুরু করে দিতো । নোনাফ্েকী ও দুর্বল ঈমানের ব্যাপারে কিছু কথা সূরার এই অংশটিতে এই কয় শ্রেণী সম্পর্কে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তা করা হয়েছে কোরআনের স্বভাবসুলভ ভংগীতেই । এতে মানুষের মানসিক অবস্থা এমনভাবে তুলে ধরা হয়েছে, যেন তা দেখা যাচ্ছে । এতে জীবন ও মৃত্যু, অদৃষ্ট ও ভাগ্য, শুভ ও অশুভ, ক্ষতি ও লাভ, ন্যায় অন্যায়ের মানদন্ড ও মূল্যবোধ সব কিছু সম্পর্কেই মানুষের বিদ্যমান ভুল বুঝাবুঝি ও ভ্রান্ত ধারণা নিরসন করে সঠিক ধারণা দেয়া হয়েছে। এই সঠিক ধারণাকে কিরূপ জীবস্ত সত্য রূপে তুলে ধরা হয়েছে তা ৭৭ থেকে ৮৩ নং আয়াতে লক্ষ্য করুন । তুমি কি তাদের দিকে দৃষ্টি দাওনি, যাদেরকে বলা হয়েছিলো যে, হাত গুটিয়ে রাখো, নামায কায়েম করো ও যাকাত দাও, অতপর যখন তাদের ওপর লড়াই ফরয করা হলো, তখন সহসা তাদের একদল মানুষকে আল্লাহর মতোই অথবা তার চেয়েও বেশী ভয় করতে লাগলো :... আল্লাহর অনুগ্রহ ও দয়া না হলে মুষ্টিমেয় কয়েকজন বাদে তোমরা সবাই শয়তানের আনুগত্য করতে!’ ll আলোচ্য আয়াত কয়টিতে যে শ্ৰেণীটি সম্পৰ্কে আলোচনা করা হয়েছে, সে শ্রেণীটি পূর্ব আয়াতগুলোতে আলোচিত ‘গড়িমসিকারীরাও’ হতে পারে। হয়তো বা ৭১-৮৬ এই সব কয়টি আয়াতের আলোচ্য বিষয় তারা পুরোপুরি মোনাফেক এবং যাদের কথা ও কাজে কিছু নমুনা এই আয়াতগুলোতেও তুলে ধরা হয়েছে । আমি এই ধারণাকেই অগ্রাধিকার দিচ্ছিলাম । কেননা, এই সব কটি আয়াতে (৭১-৮৬) যে দোষ ক্রটিগুলো আলোচিত হয়েছে তা স্পষ্টতই মোনাফেকীর আলামত এবং তা মুসলিম সমাজে বিদ্যমান মোনাফেকদের স্বভাবেরই কাছাকাছি। ইতিপূর্বে তাদের যে সব কর্মকান্ডের পরিচয় পাওয়া গেছে, এগুলোর তার সাথেও সাদৃশ্যপূর্ণ । আর www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।