যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

এখানে প্রসংগত একটি বিষয় লক্ষণীয় । সেটি এই যে, ভৌগলিক এলাকা বা ভূখন্ড সম্পর্কে ইসলামের একটি দৃষ্টি ভংগী রয়েছে। ‘যে ভূখন্ডের অধিবাসীরা অত্যচারী' তাকে ইসলাম তৎকালে ‘দারুল হারব’ (অর্থাৎ যুদ্ধের মাধমে বিজয়যোগ্য ভূমি) বলে গণ্য করতো, তা ছিলো ‘মক্কা’ । মক্কা ছিলো মোহাজেরদের জন্মভূমি এবং সেখানকার আটকে পড়া দুর্বল মুসলমানদের উদ্ধার করার জন্যে লড়াই করা মুসলমানদের জন্যে অপরিহার্য কর্তব্য ছিলো এই মোহাজেরদেরকে সেখানকার মোশরেকদের সাথে লড়াই করতে এরূপ আবেগোদ্দীপ্ত ভাষায় আহবান জানানো হচ্ছে। সেখানকার দুর্বল মুসলমানদের করুণ দোয়া এ আয়াতে তুলে ধরা হয়েছে। মক্কা মোহাজের মুসলমানদের মাতৃভূমি হলেও তা ছিলো কোরআনের দৃষ্টি দারুল হারব অর্থাৎ কুফুরের দেশ । কেননা, -সেখানে আল্লাহর শরিয়ত তখনো চালু হয়নি এবং সেখানে মুসলমানরা নিছক মুসলমান হওয়ার কারণে নির্যাতিত হচ্ছিলো । তাই মোহাজেরদেরকে তাদের নিজ মাতৃভূমির বিরুদ্ধে লড়াই করে আপন মুসলমান ভাইবোনদেরকে মুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। কাজেই মুসলমান যে পতাকা রক্ষার জন লড়াই করবে, তা হচ্ছে তার আকীদা ও ঈমান, জন্মভূমি নয়। যে ভূখন্ডে আল্লাহর আইন চালু হয়, সেটাই প্রত্যেক মোমেনের দেশ এবং তাকে রক্ষা করার জন্যে '| তাকে মরণপণ লড়তে হবে। এটাই ‘দারুল ইসলাম’ বা ইসলামের দেশ, যা ইসলামকে নিজের আইন ও বিধান রূপে গ্রহণ করে। এটাই হচ্ছে স্বদেশ ও মাতৃভূমি সম্পর্কে ইসলামী দৃষ্টিভংগী । এছাড়া অন্য সব দৃষ্টিভংগী ইসলাম বিরোধী ও জাহেলী দৃষ্টিভংগী । ইসলামের কাছে এ সব দৃষ্টিভংগীর কোনো মূল্য নেই । মোমেনরা আল্লাহর পথে আর কাফেররা তাগুতের পথে লড়াই করে এরপর উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, চলার পথ আলোকিত করা ও প্রত্যেক পক্ষের অনুসৃত মূল্যবোধ ও উদ্দেশ্য লক্ষ্য চিহ্নিত করার জন্যে আরেকটি মনস্তাত্বিক পরশ বুলানো হয়েছে পরবর্তী ৭৬ নং আয়াতে । ‘যারা মোমেন, তারা আল্লাহর পথে লড়াই করে। আর কাফেররা তাগুতের পথে যুদ্ধ করে। অতএব তোমরা শয়তানের বন্ধুদের সাথে যুদ্ধ চালিয়ে যাও । নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল ।' এখানে দুটো দল, দুটো পথ, দুটো উদ্দেশ্য ও দুটো পতাকা আলাদাভাবে চিহ্নিত করা হছে, ‘যারা মোমেন তারা আল্লাহর পথে লড়াই করে৷’ ‘যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে।' যারা মোমেন তারা আল্লাহর পথে লড়াই করে। তারা আল্লাহর বিধান ও তার আইনকে বাস্তবয়িত করার জন্যে এবং মানব জাতির মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে লড়াই করে, আর এটা শুধু আল্লাহর নামেই হতে হবে, অন্য কোনো নামে নয়। এ দ্বারা স্বীকৃতি দেয়া হবে যে, আল্লাহ তায়ালাই একমাত্র ইলাহ এবং সার্বভৌম শাসক। আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। অথাৎ আল্লাহর বিধান ছাড়া অনান্য বিধান বাস্তবায়নের জন্যে লড়াই করে, যে সব বিধান আল্লাহ কখনো অনুমোদন করেননি । মোমেনরা আল্লাহর তদারকী, তত্ত্বাবধান ও অভিভাবকত্বের ওপর নির্ভর করে। আর কাফেররা শয়তানের অভিভাবকত্বের ওপর নির্ভর করে তাদের রকমারি জীবন ব্যবস্থা, আইন বিধান ও নিয়মরীতির মাধ্যমে । তারা সবাই শয়তানের বন্ধু ও মিত্র । আর আল্লাহ তায়ালা মোমেনদেরকে নির্দেশ দেন যেন শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করে এবং শয়তানের চক্রান্তের যেন ভয় না করে; www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।