উদ্দেশ্যে লড়াই করেছে তার কাছে প্রাপ্য । যারা তাকে শহীদ বলে তারা আল্লাহর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে । যে মর্যাদা আল্লাহ তায়ালা দেননি সেই অধিকার সে কাউকে অন্যায়ভাবে দিতে চেষ্টা করে৷ এটাই আল্লাহর ওপর মিথ্যা অপবাদ আরোপ । করা উচিত । এ লড়াইয়ের পরিণতি যাই হোক, সেটা আল্লাহর অনুগ্রহ বলেই বিবেচিত হবে। চাই সেটা শাহাদাত বরণই হোক অথবা বিজয় লাভই হোক । এ বক্তব্য দ্বারা কোরআন আল্লাহর পথের মোজাহেদদেরকে উচ্চতর মর্যাদা অধিষ্ঠিত করে এবং তাদেরকে আল্লাহর মহান অনুগ্রহের জন্যে আশাবাদী করে তোলে। উপরোক্ত দুই অবস্থায় মৃত্যু অথবা বিজয় ও গনীমত লাভ দুটোর কোনোটাই মোমেনের কাছে গুরুত্ব রাখে না। তার কাছে গুরুত্ব রাখে শুধু আল্লাহর অনুগ্রহ । বেঁচে থাকা ও গনীমত পাওয়া কোনো মতেই আল্লাহর অনুগ্রহের সমকক্ষ নয়। কোরআন এই সাথে ক্ষতিকর ব্যবসায়ের প্রতি মোমেনের ঘৃণা জন্মায়। সেই ক্ষতিকর ব্যবসা হলো আখেরাতকে বিকিয়ে দিয়ে দুনিয়া খরিদ করা- দুনিয়া বিসর্জন দিয়ে আখেরাত খরিদ করা নয়, আখেরাতে বিসর্জন দিয়ে দুনিয়া খরিদ করা, অন্য কথায় দুনিয়া লাভের জন্যে আখেরাত ও আল্তলাহভীতিকে বিসর্জন দেয়া সর্বতোভাবে ক্ষতিকর ব্যবসা, চাই তাতে দুনিয়ায় গনীমত লাভের সুযোগ পাওয়া যাক বা না যাক । আখেরাতের সাথে দুনিয়ার তুলনা কীভাবে হতে পারে? আর আল্লাহর অনুখহের সাথে গনীমতের কী তুলনা হতে পারে। কেননা, আল্লাহর অনুগ্রহের ভেতর আর্থিক লাভ ও অন্যান্য লাভও অন্তর্ভুক্ত রয়েছে। এরপর গড়িমসিকারীদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে কোরআন দৃষ্টি দিয়েছে সমগ্র মুসলিম জনতার দিকে। মক্কার যে সকল দুর্বল মুসলিম নারী পুরুষ ও শিশু নিজেদের জানমাল, মান-সন্ত্রম ও আকীদা বিশ্বাস নিয়ে মদীনার ইসলামী রাষ্ট্র হিজরত করতে সমর্থ না হওয়ায় মোশরেকদের হাতে চরম নির্যাতন ও লাঞ্ছনা গঞ্জনা ভোগ করছিলো এবং ওই যুলুম ও নির্যাতনের রাজত্ব থেকে মুক্তি লাভের জন্যে উদগ্রীব ছিলো পরবর্তী আয়াতে তাদের ব্যাপারে সাধারণ মুসলমানদের সহানুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে লড়াই এর একটা উচ্চতর ও মহত্তর লক্ষ্য তুলে ধরা হয়েছে, যাতে এই লড়াইতে মোমেনরা কোনো গড়িমসি ও শৈথিল্য প্রদর্শন না করে। ৭৫ নং আয়াতটি লক্ষণীয়, ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো না.... থেকে একজন সাহায্যকারী পাঠাও ৷’ (আয়াত ৭৫) অর্থাৎ এই সকল দুর্বল নারী পুরুষ ও শিশুর মুক্তির জন্যে আল্লাহর পথে লড়াই না করে তোমরা কীভাবে বসে থাকো? এই সকল দুর্বল মোমেনের করুণ চেহারা যে কোনো মুসলমানদের ঈমানী মর্যাদাবোধ এবং সাধারণ মানবিক সহানুভূতি জাগিয়ে তোলে । তারাই সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পতিত, তারা ঈমানের অগ্ন্পরীক্ষায় আছে । বস্তুত ঈমানের পরীক্ষা জান-মাল ও মান-সন্তুমের পরীক্ষার চেয়েও কঠিন। কেননা এ পরীক্ষা মানব সত্ত্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সাথে জড়িত । এ বৈশিষ্ট্যের ওপর নির্ভর করছে মানুষের আত্মসম্মান এবং ঞ্চণ ও ভূমি সংক্রান্ত অধিকার । অসহায় নারী ও শিশুদের দৃশ্য খুবই করুণ ও মর্মঘাতী হয়ে থাকে । অসহায় বৃদ্ধদের অবস্থাও কম করুণ'নয়-যারা আত্মরক্ষায় বিশেষত নিজ নিজ ধর্ম ও বিশ্বাস রক্ষায় অসমর্থ । এই গোটা দৃশ্য মোমেনদের জেহাদের প্রেরণা যুগিয়ে তাকে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।