দুটোই আল্লাহ তায়ালা অনুখহ এবং দুটোই বিরাট সাফল্য । এরপর আল্লাহ তায়ালা যদি তার ভাগ্যে শাহাদাত বণ্টন করেন, তবে সে তাতেই রাযী থাকে। আর যদি তার ভাগ্যে গনীমত ও ফিরে আসা লিখে দেন, তবে সে আল্লাহর এই অনুগ্রহের জন্যে কৃতজ্ঞ হয় এবং আল্লাহর সাহায্য ও বিজয়ের জন্যে আনন্দিত হয়, নিছক পরাজয় ও মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্যে নয় । এটাই সেই সর্বোচ্চ মর্যাদা, যেখানে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে উন্নীত করতে চান। আর গড়িমসিকারীদের ঘৃণ্য অবস্থানটাও চিহ্নিত করে দিয়েছেন, যাতে তারা তাদের থেকে সাবধান থাকে । আর এই সব সতর্কবাণী ও হুশিয়ারী যা তৎকালীন মুসলিম সমাজকে সম্বোধনপূর্বক উচ্চারিত হয়েছিলো, এগুলোর মধ্য দিয়ে একটি বিশেষ নমুনার মানুষ চিহ্নিত হয়ে গেছে। এই বিশেষ শ্রেণীর মানুষ সর্বকালে, সকল স্থানে পাওয়া যায়। কোরআনে মাত্র কয়েকটি শব্দে তাদেরকে চিহ্নিত করে দেয়া হয়েছে। অতপর এই সত্যটি চিরদিনের জন্যে মুসলমানদের মনোযোগ আকর্ষণকারী হয়ে থেকে যায়, অর্থাৎ সমাজে সব সময় এই ধরনের মানুষ থাকবে কাজেই কোনো মোমেন যেন নিজের ব্যাপারে হতাশ না হয়, তাকে সতর্ক হতে হবে এবং সামনে চলতে থাকতে হবে । প্রশিক্ষণ ও সাধনা দ্বারা নিজের ক্রটি ও অক্ষমতা দূর করতে সচেষ্ট থাকতে হবে এবং আবেগ, চিন্তা ও বাস্তব তৎপরতার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। হইসনামে জেহাদের গশুকুন্ত্ব, লক্ক্য ও ভনদ্দেশয এরপর কোরআন এই সকল অলস গড়িমসিকারীদেরকে মুক্তি দেয়া ও উর্ধে তুলে দেয়ার উদ্যোগ নেয় । তাদের অনুভূতিতে উত্তম ও চিরস্থায়ী আখেরাতের কল্যাণ লাভের বাসনা জাগায়, দুনিয়া বিক্ৰয় করে দিয়ে আখেরাতকে কিনে নেয়ার প্রেরণা যোগায় এবং উভয় অবস্থায় আল্লাহর অনুগ্রহ তথা দুটি সৰ্বোত্তম জিনিসের একটা হয় বিজয় না হয় শাহাদাত লাভের নিশ্চয়তা দান করে। এরশাদ হচ্ছে, ‘অতএব যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করবে,..... তাকে আমি মহান প্রতিদান দেবো। (আয়াত-৭৪) আল্লাহর পথে লড়াই করার নির্দেশ দেয়ার কারণ এই যে, ইসলাম আল্লাহর পথে ছাড়া আর কোনো রকমের যুদ্ধ বা লড়াই পছন্দ করে না। সম্পদ লাভের জন্যে, আধিপত্য ও সাম্রাজ্য বিস্তারের জন্যে অথবা ব্যক্তিগত ও জাতিগত গৌরবের জন্যে যে লড়াই করা হয়, ইসলাম তার অনুমতি দেয় না ইসলাম শুধুমাত্র আল্লাহর পথে, তথা পৃথিবীতে আল্লাহর বাণীকে সর্বোচ্চে তুলে ধরা, আল্লাহর বিধানকে গোটা জীবনের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা দান, মানব জাতিকে আল্লাহর বিধানের কল্যাণ ও উপকারিতা লাভের সুযোগ দান করা, মানব সমাজে আল্লাহর বিধানের সর্বাত্মক সুবিচার প্রতিষ্ঠা অথচ প্রত্যেক ব্যক্তিকে তার পছন্দমত আকীদা বিশ্বাস গ্রহণের সুযোগ দানের জন্যে লড়াই করার অনুমতি দেয়! যখন কোনো মুসলমান আল্লাহর বাণীকে সর্বোচ্চ মর্যাদা দান করে এবং আল্লাহর বিধানকে জীবনের কর্তৃত্ব করার ইচ্ছা নিয়ে আল্লাহর পথে লড়াই করতে বেরিয়ে যায় এবং তারপর নিহত হয়, তখন সে শহীদ হয় এবং আল্লাহর কাছে সে শহীদের মর্যাদা লাভ করে। আর যখন এই লক্ষ্য ছাড়া অন্য কোনো লক্ষ্য নিয়ে লড়াই করে ও মারা যায়, তখন সে শহীদ হয় না এবং আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কারও তার প্রাপ্য থাকে না । যদি কিছু প্রাপ্য থেকে থাকে, তবে সেটা যার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।