যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমাদের ওপর কোনো মুসিবত এলে তারা বলে যে, আল্লাহ তায়ালা আমাদের ওপর অনুগ্রহ করেছেন যে, তাদের সাথে আমরা শরীক হইনি ৷' তারা এত নির্লজ্জ যে, জেহাদের ময়দান থেকে পিছিয়ে থেকে তারা যে বিপদ থেকে রক্ষা পেয়েছে তাকে তারা আল্লাহর অনুগ্রহ মনে করছে। অথচ সেই আল্লাহর আদেশ লংঘন করেই তারা পিছিয়ে থেকেছে। এরূপ ক্ষেত্রে বিপদ থেকে নিষ্কৃতি কখনো আল্লাহর অনুখহ দিয়ে হয় না। কেননা আল্লাহর আদেশ লংঘন করে কখনো তার অনুগ্রহ পাওয়া যায় না৷ যদিও বাহ্যত তা বিপদ থেকে অব্যাহতির আকারে দেখা যায় । হাঁ এটা নেয়ামত বা অনুখ্হই বটে ৷ তবে শুধু তাদের কাছে, যারা আল্লাহর সাথে কোনো লেনদেনের সম্পর্ক রাখে না। যারা বোঝে না যে আল্লাহ তায়ালা তাদেরকে কী উদ্দেশ্য সৃষ্টি করেছেন, যারা সার্বক্ষণিক আনুগত্য দ্বারা এবং গোটা জীবনে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে জেহাদ দ্বারা আল্লাহর এবাদত করে না, যারা পিপড়ের মতো শুধু পদতলে পিষ্ট যমীনকেই চেনে এবং তার উর্ধের কোনো জগতকে চেনে না, যাদের এ উপলব্ধি নেই, যে, আল্লাহর পথে এবং আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা ও বিজয়ী করার পথে যে দুঃখ-কষ্ট ও বিপদ মুসিবত আসে, তা আল্লাহর পক্ষ থেকে আগত অনুগ্রহ, সম্মান ও মনোপূত হওয়ার প্রতীক । সন্মান ও অনুগ্রহ আল্লাহ তায়ালা শুধু তার বিশেষ বিশেষ মনোনীত বান্দাদের জন্যেই নির্দিষ্ট করেন । যাতে তারা তাদের মানবীয় দুর্বলতার ওপর বিজয়ী হয় এবং পৃথিবীর বন্দীদশা থেকে মুক্তি লাভ করে এত উচ্চ মর্যাদা লাভ করে যে, পৃথিবী তাদের ওপর নয় বরং তারা পৃথিবীর ওপর আধিপত্য লাভ করে। এভাবে তারা যেন শহীদদের ন্যায় নৈকট্য লাভ করে। পৃথিবীর সকল মানুষই মরণশীল । কিন্তু আল্লাহর পথে যারা শহীদ হয় তারাই শুধু অমর ৷ আর এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এক মহা অনুগ্রহ কিন্তু যখন অন্য ব্যাপারটা ঘটে, আল্লাহর পথে সব কিছুকে হাসিমুখে বরণ করে নেয়ার |. মানসিকতা ও প্রস্তুতি নিয়ে যে মোজাহেদরা বের হয় তারা যখন বিজয়ী হয় এবং আল্লাহর অনুগ্রহ, বিজয় ও গনীমতের নগদ প্রাপ্তিও যখন তাদের জোটে, তখন পিছিয়ে থাকা লোকগুলো অনুতপ্ত হয় যে, এমন লাভজনক যুদ্ধে তারা শরীক হয়নি। লাভ ও ক্ষতির যে স্থূল ও সংকীর্ণ ধারণা তারা পোষণ করে, সে অনুসারে এ ধরনের যুদ্ধকে তারা লাভজনক যুদ্ধ মনে করে থাকে। ‘আর যদি তোমাদের ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ জোটে.... গ্রীতি ভালোবাসা কখনো ছিলোই না । করেছিলো। অবশ্য মোমেনও গনীমতসহ বাড়ী ফিরতে পারাকে অপছন্দ তো করেই না, বরঞ্চ আল্লাহর কাছে সেটাই কামনা করতে তাকে আহ্বান জানানো হয়েছে। মোমেনের বিপদ মুসিবত কামনা করা উচিত নয় এবং আল্লাহর কাছ থেকে শন্তি ও নিরাপত্তা কামনা করা উচিত । তবে এটা মোমেনের সঠিক চিন্তাধারা নয়। এটা বরঞ্চ কোরআনের দৃষ্টিতে দুর্বল ঈমানধারীদের ও মোনাফেকদের ঘৃণ্য আলামত হিসাবে বিবেচিত । মোমেন যদিও বিপদ মুসিবত কামনা করে না, বরং আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা কামনা কৰে, তবে সে যধন জেহাদের স্ব এইদ করে, ভন (7 Xৰnn Cat OU Ut dU HI সর্বোত্তম পরিণতি-বিজয় অথবা শাহাদাতের যে কোনো একটা কামনা করেই বের হয়। এই www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।