অর্থাৎ তোমাদের সকল শক্ৰ থেকে সাবধান হও। বিশেষত তোমাদের অভ্যন্তরে বিরাজমান গড়িমসিকারী, শিথিল, উদাসীন ও আপোষকামী লোকদের সম্পর্কে সাবধান হও । ‘হয় ছোট ছোট দলে বিভক্ত হয়ে, নয়তো সবাই এক সাথে অভিযানে বের হও ৷’ অর্থাৎ একা একা বেরিও না । দলে দলে বের হও। অথবা, গেটা মুসলিম জনতা এক সাথে বের হও । যুদ্ধের দাবী অনুসারে যেখানে যেমন প্রয়োজন তেমন ব্যবস্থা অবলম্বন করো । এর কারণ এই যে, একক ব্যক্তির ওপর শত্রুরা সহজেই আক্রমণ চালাতে পারে। বিশেষত শক্ররা যখন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমনকি ইসলামী শিবিরের ভেতরেও যখন তাদের অস্তিত্ব রয়েছে। মোনাফেক ও ইহুদীরা তো খোদ মদীনায় সক্রিয় রয়েছেই । ‘তোমাদের মধ্যে এমনও অনেক আছে যে গড়িমসি করবেই । তোমাদের ওপর কোনো বিপদ আসলে সে বলে, .... যেন তোমাদের ও তার মধ্যে কখনো গ্রীতি ভালোবাসা ছিলো না৷’ অর্থাৎ সংঘবদ্ধভাবে দলে দলে বিভক্ত হয়ে অথবা সকলে এক সাথে বের হও। কেউ বের হবে কেউ বাড়ি বসে থাকবে এমন যেন না হয়। সাবধান হও শুধু বহিশত্রুর থেকে নয়, বরং ভেতরকার অলস, কর্মবিমুখ ও গড়িমসিকারীদের থেকেওযশুধু যারা নিজে গড়িমসি করে তাদের থেকেই নয়, বরং যারা অন্যদেরকে গড়িমসি করতে প্ররোচিত করে তাদের থেকেও । এখানে ব্যবহৃত ‘লাইউবাত্তেয়ান্না’ শব্দটি বাস্তব পরিস্থিতির অত্যন্ত নিখুঁত চিত্র তুলে ধরে। এই শব্দটির উচ্চারণ যেমন কষ্টকর ও ভারী, এর অর্থ ‘গড়িমসিকারী’ রাও স্বভাবের দিকে থেকে ঠিক তেমনি এতো অলস ও অথর্ব যেন নড়তে চড়তেই তাদের মাস কাভার হয়ে যায় । বাস্তবতায় এটা কোরআনের এক অতুলনীয় বাচন ভংগী যে, একটা মাত্র শব্দ দ্বারা একটা পরিপূর্ণ পরিস্থিতি ও পরিবেশের চিত্র এঁকে দেয় । অনুরূপভাবে এই গোটা বাক্যটি ‘তোমাদের মধ্যে এমন অনেক আছে যে গড়িমসি করবেই’ দ্বারা এ কথা বুঝানো হয়েছে যে, এই সব গড়িমসিকারীরা তোমাদেরই অন্তর্ভুক্ত । অর্থাৎ তারা মুসলমান, তারা মুষ্টিমেয় কিছু লোক । ‘গড়িমসি করবেই’ কথাটায় জোর দিয়ে বুঝানো হয়েছে যে, তারা অনবরতই গড়িমসি করে, পুরোপুরিভাবেই করে এবং এমনভাবে করে যে, গোটা মুসলিম সমাজ এ দ্বারা প্রচন্ডভাবে প্রভাবিত হতে পারে। এ জন্যে কোরআন অত্যন্ত স্পষ্টভাবে ও বিস্ময়কর ভংগীতে এই গোষ্ঠীটির মানসিকতা তুলে ধরেছে। তাদের ধ্যান ধারণা, কথা ও কর্মকান্ডকে প্রকাশ করে এবং গোষ্ঠীর এই স্বভাবচরিত্র ও কর্মকান্ড রসূল (স.)-এর আমলে যেমন ছিলো, সর্বকালে ও সর্বত্রই এই লোকগুলো ঠিক তেমনিই থাকে দুর্বল ঈমান বিশিষ্ট, মোনাফেক ও সংকীর্ণমনা লোকেরা নিজেদের প্রত্যক্ষ স্বার্থের চেয়ে বড় কোনো লক্ষ্য আছে বলে জানেই না, নিজেদের সংকীর্ণ ও সীমিত জগতের বাইরে কোনো জগত থাকতে পারে বলেও তারা মনে করে না। গোটা দুনিয়া তারা একই দৃষ্টিভংগীতে দেখে এবং একই জিনিসের চার পাশে সব কিছুকে আবর্তিত করে। তারা যে লড়াইতে যেতে গড়িমসি করে, তার কারণ এই যে, তারা ঝুঁকি নিতে চায় না। লাভ লোকসান সম্পর্কে তাদের ধারণা মোনাফেক ও দুর্বল ঈমান বিশিষ্ট লোকদের মতোই তারা ময়দান থেকে পিছিয়ে থাকে। তারপর মোজাহেদরা যদি বিপর্যয়ের শিকার হয়, তাহলে তারা খুশী হয় এবং মনে করে যে, জেহাদ থেকে পিছিয়ে থেকে তারা বিপর্যয় থেকে বেঁচে গেছে। তাই পালিয়ে থাকাটা তাদের জন্যে একটা বিরাট নেয়ামতে পরিণত হয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।