যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

এ হচ্ছে সর্বোচ্চ নেতৃত্বের পথ থেকে মোমেনদেরকে প্রদত্ত নির্দেশ । এ নির্দেশ মুসলমানদের চলার পথ সুষ্ঠুভাবে দেখিয়ে দেয়। কোরআন অধ্যায়নকারীরা এটা দেখে বিস্ময়ে অভিভূত হয় যে, কোরআন কিভাবে তাদেরকে যুদ্ধের সাধারণ নিয়ম তথা যুদ্ধের 'স্ট্রাটেজি’ শিক্ষা দেয়। অপর ‘হে মোমেনরা, তোমরা সম্মিলিতভাবে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়, (সুরা আত তাওবা) । এ আয়াত ইসলামী আন্দোলনের সাধারণ নিয়ম জানিয়ে দিয়েছে। আলোচ্য আয়াত মোমেনদেরকে বলছে! তোমরা সতর্কতা অবলম্বন করো, অতপর ছোট ছোট দলে অথবা সবাই এক সাথে অভিযানে নামো, এখানে বাস্তব কর্মপস্থার একটি দিক চিহ্নিত করা হয়েছে, যাকে বলা হয় ট্যাকটিক্‌স বা কলাকৌশল । সূরা আনফালেও এর কোনো কোনো দিক তুলে ধরা হয়েছে, ‘যুদ্ধের ময়দানে যদি তাদেরকে পাও তাহলে তাদের পশ্চাতে যারা রয়েছে, তাদেরকে সহ হটিয়ে দাও, আর যেন তারা উপযুক্ত শিক্ষা পায়।' এভাবে আমরা দেখতে পাই যে, আল্লাহর এই কেতাবে মুসলমানদেরকে শুধু এবাদত, আদব আখলাক ইত্যাদিই শিক্ষা দেয়া হয়নি।যেমন অনেকে ইসলাম সম্পর্কে এরূপ সংকীর্ণ ধারণাই পোষণ করে। ইসলাম মানুষের গোটা জীবনকেই সর্বাত্মকভাবে নিজের আওতাধীনে নিয়ে নেয় এবং মানব জীবনের সকল বাস্তব সমস্যারই সমাধান পেশ করে। মানব জীবনের সার্বক্ষণিক অভিভাবক হিসাবে সে তার কাছে দাবী জানায় যে, তার গোটা জীবনকে তার নির্দেশ অনুসারে পরিচালিত করে। ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে মুসলমানদের জীবনের কোনো একটা দিক বা বিভাগ ইসলামের নিয়ন্ত্রণের বাইরে আসুক, এটা সে মেনে নিতে পারে না । বিশেষত মুসলমানদের জীবনের জন্যে একাধিক বিধান থাকবে তা সে | কখনো বরদাশত করে না। উদাহরণ স্বরূপ, তার ব্যক্তিগত জীবন, এবাদত, চরিত্র ও আদব-আখলাক সংক্রান্ত বিধান সে আল্লাহর কেতাব থেকে গ্রহণ করলো, আবার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আচার ব্যবহার সংক্রান্ত বিধান সে'অন্য কারো থেকে গ্রহণ করলো অথবা সার্বিকভাবে তা মানবীয় চিন্তাধারা থেকে গ্রহণ করলো, এটা ইসলামের কাছে গ্রহণযোগ্য নয় । মানবীয় চিন্তাধারার দায়িত্ব এই যে, সে মানব জীবনের উদ্ভূত নিত্য নতুন সমস্যার বাস্তব সমাধান কোরআন থেকে চিন্তা গবেষণা করে বের করবে। কি উপায়ে এই চিন্তা গবেষণা করবে তা পূর্ববর্তী পাঠে আলোচনা করা হয়েছে। অন্যথায় সে যদি বিভিন্ন ক্ষেত্রে সেচ্ছাচারী পন্থায় নিজের সমস্যার মনগড়া সমাধান করে নেয়, তাহলে তার ঈমান ও ইসলাম বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। কেননা যারা এরূপ করে, তারা ঈমানের অংগীকারে আবদ্ধ হয়নি এবং ইসামের স্তম্ভসমূহের প্রতি তারা স্বীকৃতি দেয়নি, কারণ ইসলামের প্রথম স্তম্তই হলো, আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো ইলাহ অর্থাৎ কোনো শাসক ও আইনদাতা নেই বলে সাক্ষ্য দান করা । একটা বাস্তব যুদ্ধ কৌশল শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা তাদের তৎকালীন আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ শত্রু পরিবেষ্টিত অবস্থায় অস্তিত্ব রক্ষার সহায়ক ছিলো। শুরুতেই সে তাদের সতর্কবাণী উচ্চারণ করছে, www.botkitab. blogspot.com খিলানশ ৪ৰ্থ ১৭

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।