যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

থাকতে পারায় পরম তৃপ্তি বোধ করতো । পক্ষান্তরে যুদ্ধে বিজয়ী হলে তারা এই ভেবে অনুতণ্ত হতো যে, যারা যুদ্ধে গেছে তারা অনেক যুদ্ধলন্ধ সম্পদ পেয়েছে, অথচ নিজেরা তা থেকে বঞ্চিত হয়েছে, এভাবে তারা আখেরাতের বিনিময়ে দুনিয়াই অর্জন করে। অর্থাৎ জেহাদের মাধ্যমে আখেরাতের যে সাফল্য অর্জন করতো, তা ত্যাগ করে দুনিয়ার সুখ শত্তিতেই তারা বিভোর হয়। খ. মোহাজেরদের মধ্যে কেউ কেউ এমনও ছিলো, যারা মক্কায় যুদ্ধ নিষিদ্ধ থাকাকালেও যুদ্ধ করে শক্রকে নাস্তানাবুদ করতে চাইতো । কিন্তু দেখা গেলো মদীনায় আসার পর যখনই যুদ্ধ ফরয করা হলো, অমনি তারা ভয়ে দিশাহারা হয়ে পড়লো এবং বললো, আল্লাহ তায়ালা এতো শীগ্রই যুদ্ধের আদেশ না দিয়ে আরো একটু সময় দিলে ভালো হতো! গ. কারো কারো স্বভাব ছিলো যে, মুসলমানদের কোনো সুদিন আসলে তার কৃতিত্ব আল্লাহকে দিতো, আর যখন কোনো দুর্দিন আসতো, তখন তার দায় দায়িত্ব রসূল (স.)-এর ঘাড়ে চাপাতো। এ কাজটি তারা এ জন্যে করতো না যে, আল্লাহর প্রতি তাদের ঈমান খুবই সবল ছিলো। আসলে এর উদ্দেশ্য ছিলো রসূল (স.)-এর নেতৃত্বকে হেয় এবং তাকে অশুভ ও কৃলক্ষুণা প্রতিপণ্ব করা । | ঘ. কেউ কেউ রসূল (স.)-এর সামনে নিজেকে আনুগত্যশীল দেখাতো; কিন্তু তার দরবার থেকে বেরিয়ে এসেই সূর পাল্টে ফেলতো। ঙ. কেউ কেউ গুজব ছড়ানোর কাজে লিপ্ত থাকতো । এতে সমাজে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিতো । অথচ গুজব কানে আসার পর অন্যের কানে দেয়ার আগে তা নেতৃত্বের কানে দিয়ে তার সত্যাসত্য যাচাই করা উচিত ছিলো । চ. যুদ্ধ ইত্যাদি সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলী আল্লাহর পক্ষ থেকে এসেছে- না কোনো কোনো নির্দেশ রসূল (স.) কর্তৃক প্রদত্ত, তা নিয়েও অনেকের সংশয় ছিলো। ছ. কেউ কেউ এমনও ছিলো যে, তারা মোনাফেকদের সাফাই গাইতো, যাতে মোনাফেকদের সম্পর্কে মুসলমানরা দ্বিধান্বিত হয়ে যায়। এই সাফাই গাওয়া থেকে বুঝা যেতো যে, ইসলামী আদর্শের প্রতি তাদের বিশ্বাস, সংগঠনের নেতৃত্বের আনুগত্যের মধ্যে তারা সমন্বয় সাধন করতে পারেনি । (এমনকি নেতার কাজ ও দায়িত্ব কি কি এবং তার সাথে তাদের সম্পর্ক কি, তাও তারা বোঝেনি) ৷ এই সব কটি শ্ৰেণীকে একত্ৰে মোনাফেক নামেও আখ্যায়িত করা যেতে পারে, আবার এদেরকে মোনাফেক ও দুর্বল মোমেন-এই দুই শ্রেণীতেও বিভক্ত করা চলে, দুর্বল মোমেন আমরা তাদেরকেই বলি, যাদের ঈমানী দৃঢ়তা ও পরিকপক্কতা অর্জিত হয়নি, যদিও তাদের অনেকে মোহাজেরও ছিলো । রসূল (স.)-এর নেতৃত্বাধীন মুসলিম সমাজটা যেভাবে মদীনায় ইহুদী তবে তারা কোনো প্রকাশ্য কুফর শেরেকে লিপ্ত হয়, মক্কায় মোশরেক এবং সমগ্র আরব উপদ্বীপে শত্রু পরিবেষ্টিত ছিলো, তাতে উল্লেখিত মোনাফেক গোষ্ঠী অথবা মোনাফেক ও দুর্বল মোমেন এই দুই গোষ্ঠীর উপস্থিতি উক্ত সমাজকে বিভেদ ও বিশৃংখলায় আক্রান্ত করতে পারতো । তাই সম্ভাব্য এই বিভেদ ও বিশৃংখলা থেকে মুসলিম সমাজ দেহকে মুক্ত রাখার জন্যে প্রয়োজন হয়ে পড়েছিলো দীৰ্ঘস্থায়ী প্রশিক্ষণ, অবিশ্রান্ত জেহাদ তথা প্রতিরোধ সংগ্রামের । আলোচ্য আয়াতগুলোতে আমরা এই জেহাদ প্রশিক্ষণের কিছু নমুনা দেখতে পাই । দেখতে পাই ব্যক্তিগত ও সামাজিক পৰ্যায়ে বিরাজমান গোপন দুর্বলতার সূক্ষ্ম, গভীর ও সহিফ্ণুতাপূর্ণ চিকিৎসার ব্যবস্থা । এই সমাজের নেতা ও পথপ্রদর্শক রসূল (স.) ধৈর্যপূর্ণ প্রশিক্ষণের মধ্যে দিয়ে কোরআনের বিধান অনুসারে এই চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। উদাহরণ স্বরূপ, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।