যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

নবীদের কাছে তুলে নিয়ে যাওয়া হবে, তখন তো আমরা আপনার কাছে পৌছতে পারবো না । এর Ei EE SE SES BE আল্লাহ তায়ালা জানিয়েছেন, ‘যারা আল্লাহ তায়ালা ও রসূলের আনুগত্য করবে তারা থাকবে সে সব নবী, সিদ্দিক, শহীদ ও নেককার ব্যক্তিদের সাথে যাদের প্রতি আল্লাহ তায়ালা তার নেয়ামত বর্ষণ করেছেন। আবু বকর ইবনে মারদুইয়াহ হযরত আয়েশা (রা.) থেকে একটি হাদীস বর্ণনা করেন। তিনি বলেছেন, এক ব্যক্তি নবী (স.)-এর কাছে এসে বললো, ইয়া রসূলাল্পাহ আপনি আমার কাছে আমার নিজের জীবন থেকেও প্রিয় । যখন আমি বাড়ীতে থাকি তখন আপনাকে স্মরণ করতে থাকি, কিন্তু আমার ধৈর্য মানতে চায় না, শেষ পর্যন্ত আপনার দরবারে এসে আপনাকে দেখার পর আমির প্রাণ ঠান্ডা হয়। এরপর যখন আমার ও আপনার মৃত্যুর কথা চিন্তা করি তখন আমি যেন দেখতে পাই, আপনাকে জার্বাতে দাখিল করানো হয়েছে এবং আপনি অন্যান্য নবীদের সাথে রয়েছেন। এরপর আমার মনে এ কথা জাগে যে আমাকে যদি জার্নাতে প্রবেশ করানো হয়, সেখানে হয়তো আপনাকে দেখতে পাবো না । রসূল (স.) কোনো জবাব দিলেন না। অবশেষে নাযিল হলো “যারা আল্লাহ তায়ালা ও রসূল (স.)-এর আনুগত্য করবে সহীহ মুসলিম শরীফে আকল ইবনে যিয়াদ রাবীয়া ইবনে ক’ব আল আসলামী থেকে বর্ণিত একটি হাদীস এনেছে। কশব আসলামী বলছেন, একবার আমি রসূল (স.)-এর সাথে রাত্রি যাপন করলাম । সে সময়ে আমি তাকে ওযু করার জন্যে ও প্রাকৃতিক প্রয়োজনে ব্যবহার করার জন্যে পানি এনে দিলাম । তারপর তিনি আমাকে খুশী মনে বললেন, কিছু চাও । আমি বললাম, আমার একটিই চাওয়ার বস্তু আছে, আর তা হচ্ছে, জান্নাতে আপনার সংগী হওয়ার সুযোগ তখন তিনি আবারও বললেন, আর কিছু? বললাম, ইয়া রসূলাল্লাহ সেই একই জিনিস । তিনি বললেন, বেশী বেশী সেজদার মাধ্যমে তুমি যেন আমার সাথে থাকার প্রার্থনা করতে পারো, এই দোয়াই তোমার জন্যে আমি করি ।' সহীহ বোখারীতে একটি মোতাওয়ায়াতের হাদীসের মাধ্যমে জানা যায়। একদল সাহাবা বললেন, রসূল (স.)-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যে তার জাতিকে ভালোবাসে, কিন্তু লোকটি তার জাতির সাথে মিশতে পারেনি, তার অবস্থা কী হবে? তখন রসূল (স.) বললেন, যে ভালোবাসে সে সেদিন তার সাথেই থাকবে। আনাস (রা.) বলেন, এই কথা শুনে মুসলমানরা এতো খুশী হলেন যে এতো খুশী অন্য কিছুতেই হননি । এই হাদীসটিতে উক্ত ব্যক্তির দুটি বিষয় সম্পর্কে কথা এসেছে, এক. মানুষের অস্তরকে কিছু জিনিস কাজে লাগায় । আর কিছু জিনিস আছে যা তাদের আত্মাকে শাস্তি দেয় । আর আখেরাতের শাস্তি | হচ্ছে সে দিনে রসূল (স.)-এর সাহচর্য পাওয়া । দুনিয়াতে রসূল (স.)-এর সংগ তো তারা পেয়েছেনই । এই সময়ে তারা অবশ্যই রসূলে কারীম (স.)-এর ভালোবাসার স্বাদ পেয়েছেন। তারপর রয়েছে আখেরাতের জীবন। সেখানে তাদের জন্যে তার সাথে থাকার আশা করার ও প্রশান্তি লাভ করার যথেষ্ট সুযোগ দেখা যাচ্ছে যেহেতু দুনিয়ার জীবনে রসূল (স.)-এর ভালোবাসা লাভে তারা ধন্য হয়েছিলেন। আরও পেয়েছিলেন দুনিয়াতে হেদায়াতের নির্মল আলো । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।