দ্বীন ইসলামের এই বাগিচাতেও উৎপন্ন হচ্ছে নানা প্রকার শাক সবজি, পয়দা হচ্ছে যায়তুন ও ডালিম, পয়দা হচ্ছে আপেল এবং তুতফল, আরও পয়দা হচ্ছে আংগুর ও পীচ ফল । প্রত্যেক প্রকার ফলই পাকে, প্রত্যেকটি স্বাদ ও গন্ধ, আলাদা থাকে। তাই বলে এদের পরিপক্ক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। এতো সব ফল ও ফসল আল্লাহর পরিচালনায় ও তারই মাঠে ময়দানে তীরই তত্ত্বাবধানে উৎপন্ন হয়ে চলেছে। বর্তমান এই পাঠের আলোচনা সমাপ্তি পর্যায়ে পুনরায় উৎসাহব্যঞ্জক কথা বলে বিবেকের দরজায় স্বজোরে আঘাত করা হয়েছে। বান্দাকে দেয়া অতুলনীয় নেয়ামতের কথা স্মরণ করিয়ে আত্মাসমূহকে জাগিয়ে তোলা হচ্ছে। নবী রসূল সত্যানুসারী (সিদ্দিক) ও সালেহীন, নেককার লোকদের জন্যে যে নেয়ামতের ব্যবস্থা আখেরাতে থাকবে, যারা আল্লাহর দেয়া জীবন এবং জানমালের ত্যাগ স্বীকার করে সংগ্রামে আত্মনিয়োগ করবে, তাদেরকে এর প্রতিদান স্বরূপ সীমাহীন নেয়ামত দান করা হবে বলে এখানে আল্লাহ তায়ালা ওয়াদা করছেন। এরশাদ হচ্ছে, ‘যারা আল্লাহ তায়ালা ও তীর রসূলের আনুগত্য করবে.... এটা হবে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত নেয়ামত ।' হৃদয়থাহী এই আয়াতগুলোর প্রতিটি কথা হৃদয়কে ভাবের আবেগে উদ্বেলিত করে তোলে, হৃদয়ের কোষগুলো কল্যাণের আশায় সজীব হয়ে ওঠে, নেকী ও মংগল বার্তার জীবন যেন অনুভূতির গভীরে জেগে ওঠে মহা সম্মানজনক স্থানে উপনীত হয়ে অতি সম্মানিত মেহমানদের সাথে আল্লাহ রব্বুল ইযযতের সান্নিধ্যে পৌছে যাওয়ার সুমহান আশা মোমেনের হৃদয়কে প্রচন্ডভাবে আন্দোলিত করতে থাকে । আল্লাহর সম্মানিত এ মহান মেহমানদের সাথে উপবেশন ও তাদের সাথে জান্নাতের সম্মানিত জীবন যাপন এ তো আল্লাহর মেহেরবানীর দান। শুধু নেক আমল ও আনুগত্য দ্বারা এমন মর্যাদাপূর্ণ জীবন লাভ ও এ সম্মানিত ব্যক্তিদের সান্নিধ্য পাওয়া সম্ভব নয়। অবশ্য এমন মর্যাদা লাভ আল্লাহর আদিগন্ত প্রশস্ত ও অতলাসন্ত রহমত সরোবরের অমিয়ধারা প্রাপ্তির পথ সর্বসাধারণের জন্যেই রয়েছে উনুক্ত। এই সোনার মানুষগুলন্লো ছিল্সেন করসূল্লের সাখী আসুন, আমরা এভাবে’ পৌছে যাই রসূল (স.)-এর সাহাবায়ে কেরামের দরবারে । কী আনন্দই না লাগবে কিছুক্ষণ তাদের স্মৃতিচারণের মাধ্যমে যদি তাদের সোহবতে পৌছে যেতে পারি। তারা পরকালে পেয়ারা হাবীব (স.)-এর সাথে থাকতে বড়োই আকাংখী ছিলেন। তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি আবেগের আধিক্যে রসূল (স.)-এর বিরহ চিন্তায় মূর্ছা যাওয়ার উপক্রম পর্যন্ত হয়েছেন। প্রিয়তম নবী (স.)-এর অন্তর্ধানের চিন্তায় কেউ কেউ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলার উপক্ৰম হয়েছে। রসূল (স.) তখনও তাদের মধ্যে বর্তমান, সেই অবস্থায় এবং সেই আবেগ উৎকণ্ঠা যার মাধ্যমে সৌভাগ্যবান সেই সাহাবায়ে কেরামের হৃদয়গুলো স্বচ্ছ স্কটিকের মতো ইতিহাসের পাতায় চির ভাস্কর হয়ে রয়েছে। ইবনে জারীর সাঈদ ইবনে যোবায়ের (রা.) থেকে একটি হাদীস রেওয়ায়েত করেছেন। তিনি বলেন, একদিন আনসারদের মধ্যে থেকে এক ব্যক্তি রসূল (স.)-এর কাছে এলো । তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিলো । তখন নবী (স.) তাকে সম্বোধন করে বললেন, হে অমুক ব্যক্তি, তোমাকে এতো দুঃখ ভারাক্রান্ত দেখছি কেন? সে বললো, হে আল্লাহর নবী, একটি বিষয়ে আমি চিন্তা করে অস্থিরতা অনুভব করছি । রসূল (স.) জিজ্ঞেস করলেন, সে বিষয়টি কি? লোকটি বললো, ইয়া রসূলাল্লাহ, আমরা সকাল সন্ধ্যা আপনার সান্নিধ্যে আসছি এবং আপনার চেহারা আমরা প্রাণভরে দেখছি আর আপনার সাথে সাথে আমরা ওঠাবসাও করছি; কিন্তু একদিন তো আপনাকে অন্যান্য www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।