যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

তবে এ কাজ কোনো ছেলে খেলা নয়, নয় এটা নিছক কোনো আবেগ উচ্ছাস, এর জন্যে প্রয়োজন পর্বতসম দৃঢ় সংকল্পের, প্রয়োজন দৃঢ় সংকল্পবদ্ধ ও নিয়মতান্ত্রিক কাজে অভ্যস্ত সৎকর্মশীল ব্যক্তি ও ব্যক্তিবর্গের বলিষ্ঠ কর্মতৎপরতার, তবেই গগনমুম্বী সেই সফলতা আসবে যার ওয়াদা সে কর্ম বীরদের সাথে মহান রব্বুল আলামীন করেছেন। তাই এরশাদ হচ্ছে, ‘আর যদি ওরা সেভাবে কর্মতৎপর হতো যেভাবে তাদেরকে.... আমি তাদেরকে সরল সঠিক পথেও চালাতাম ৷' খালেস নিয়তে মানুষ যখন কোনো ভালো কাজ শুরু করে তখন থেকেই তার সাহায্যের হাত তাদের দিকে প্রসারিত হয়ে যায়, সত্য সঠিক পথে তার কদমগুলো মযবুত হয়ে যায় এবং সে আল্লাহর সাহায্যক্রমে দৃঢ় পদক্ষেপে সন্মুখে অবস্থিত সরল সঠিক পথে অগ্রসর হতে থাকে এবং ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই এই পথে সাহায্যের ব্যাপারে আল্লাহ তায়ালা তার ওয়াদাকে সব সময়ই সত্যে পরিণত করে দেখিয়েছেন। আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে কখনোই ধোকা দেন না, এমন ওয়াদা তিনি তাদের সাথে করেন না যা তিনি পূরণ করবেন না। আর অবশ্যই তিনি সত্য কথা বলেন। আল্লাহর থেকে বেশী সত্য কথা কে বলতে পারে? | বর্তমান যামানায় যেভাবে মানুষ জীবন-যাপন করছে তাদের বিবেচনায় এটা সহজ জীবন হলেও আসলে তা সহজ ও সরল জীবন ব্যবস্থা নয়, যদিও আপত দৃষ্টিতে তার মধ্যে কিছু শিথিলতা আছে বলে তারা দেখতে পায়। আসলে যে জীবনকে তারা কল্যাণের পথ বলে মনে করে নিয়েছে সেটা প্রকৃতপক্ষে তাদেরকে কল্যাণ দিতে পারছে না। কারণ সব ব্যাপারেই এবং সব সময়েই তাদেরকে আধুনিক জীবন ব্যবস্থা কিছু ‘ছাড়’ দিচ্ছে বা ছাড় দিতে পারছে, তা নয় এবং এভাবে সব ব্যাপারে ছাড় দেয়া তাদের জন্যে কল্যাণকরও হবে না। কিন্তু তবুও মানুষের তৈরী জীবন পদ্ধতি ও আইন কানুনের মধ্যে কখনো কড়াকড়ি এবং কখনো শিথিলতা দেখা যায়। অবশ্য তারা মূলত আইনকে কড়াকড়িভাবে প্রয়োগ করতে চায় এবং জরুরী ও বিশেষ কোনো অবস্থার প্রেক্ষিতে শিথিল করে। যারা আধুনিক স্মাইন কানুন প্রয়োগ কঁরতে চায় তাদের অনেকের মধ্যে কিছু ভালো ও কল্যাণকর ইচ্ছাও মাঝে মাঝে কাজ করে এবং আইন মেনে চলার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করে কিন্তু কোনো আইন শিথিল করার প্রয়োজন বোধ করলে জনগণের সামনে তা পেশ করে তাদের সম্মতি নিয়ে পরিবর্তন করে ফেলে; আর তারপর আত্মতৃপ্তির সাথে তাদেরকে বলে, দেখেছো কতো সহজ আমাদের এ আইন? অনেক আইন প্রণেতা আবার শাসককে খুশী করার লক্ষ্যে এবং তার প্রিয়পাত্র হওয়ার জন্যে অথবা তার নিজ স্বার্থ উদ্ধার কল্পে বা জনতার ভাবাবেগে পরিচালিত হয়ে আইনের মধ্যে পরিবর্তন আনে। আস্তিক সমাজে যেখানে ধর্মকে সরাসরি অস্বীকার করা হয় না, সেখানেও দেখা যায় জনগণের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সংবিধানকে সংশোধন করে নেয়া হয় এবং পরিবর্তিত এ সংবিধানে ধর্মের জামা পরিয়ে তাকে এঁশী জীবন বিধান নাম দেয়া হয়। কিন্তু দ্বীন ইসলাম এ প্রকৃতির ব্যবস্থা নয়। সামখ্রিকভাবে এ ব্যবস্থার মধ্যে কিছু চূড়ান্ত বিধি বিধান আছে এবং কিছু আছে স্থানকাল বিশেষে শিথিলযোগ্য । যে ব্যবস্থা সবার জন্যে প্রযোজ্য তা মানা তখনই সহজ হয় যখন সে আস্তরিক সদিচ্ছা ও দৃঢ়তার সাথে তা মানতে চায় এবং সেখানেই মানুষ হিসেবে তার দক্ষতা প্রকাশ পায়। যেমন করে কোনো একটি বাগিচার পরিচর্যায় তার দক্ষতা ফুটে ওঠে, একজন মালী বাগিচায় নানা প্রকার ফল গাছ লাগায়; আংগুর, পীচ, নাশপাতি, পেয়ারা, শশা ইত্যাদি একই মাটিতে একই আবহাওয়ায় সবগুলো একই ব্যক্তির তত্বাবধানে উৎপন্ন হওয়া সত্তেও এগুলোর স্বাদ হয় বিভিন্ন ধরনের এ ফলগুলো পেকে গেলে সবগুলোর স্বাদ একই না হওয়ায় কোনো কোনো ফল সম্পর্কে তো একথা বলা হয় না যে, না একই প্রকার স্বাদ যখন হয়নি তখন এটা বা ওটা তখনো পাকেনি। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।