শাসন ক্ষমতার কোনো অংশ থাকবে না। নতুন নতুন যেসব সমস্যা আসবে সেগুলোর ফয়সালার জন্যে আল্লাহর দিকে রুজু করতে হবে এবং তিনি সরাসরি কোনো আয়াতের মাধ্যমে সে বিষয়ে ফয়সালা না দিলেও অন্যে যে কোনোভাবে আমাদেরকে তীর ফয়সালা নিশ্চয় জানিয়ে দিবেন । যদিও তাতে কিছু মতভেদ আসবে তবুও শেষ পর্যন্ত আমরা তার সাহায্যক্রম ফয়সালা পেয়ে যাবো। এরশাদ হচ্ছে, ‘আর ওরা যদি নিজেদের ওপর যুলুম করার পর.... তাওবা কবুলকারী মেহেরবান হিসেবে পাবে’ যে তাওবা করে তার তাওবা আল্লাহ তায়ালা সদা সর্বদাই কবুল করেন, আর যে ব্যক্তি আল্লাহর দিকে রুজু করে তার প্রতি তিনি সর্বদাই মেহেরবান থাকেন। মহাপবিত্র সেই সত্তা তার রহমান রহীম নামের মর্যাদা অবশ্যই তিনি রক্ষা করেন । যারা তার দিকে অপরাধ করার পর ক্ষমাপ্রার্থী হয়ে ফিরে আসে, তিনি তাদের তওবা কবুল করেন ও তাদের দয়া প্রদর্শন করেন, আর যারা কোনা অপরাধ করার পর প্রথম সুযোগেই তাওবা করে, তাদের জন্যে রসূল (স.)-এর এস্তেগফার (সুপারিশী ক্ষমা-প্রার্থনা) সংগে সংগে হাযির হয়ে যায় এবং সে সুযোগকে তারা কাজে লাগাতে পারে এবং তাদের জন্যে আল্লাহর (ক্ষমার) দরজা চিরদিনের জন্যে খুলে যায়, যা কখনোও আর বন্ধ হবার নয় । আর তার ওয়াদা চিরদিনের জন্যে স্থির ও অমলীন যা কোনো দিন ভংগ হবার নয়। সুতরাং যে তার ওয়াদার হকদার হতে চায় সে যেন এগিয়ে আসে, সে যেন সংকল্পবদ্ধ হয়ে সে যেনো আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হয়। অবশেষে চূড়ান্ত ও সিদ্ধান্তকর কথা এসে যাচ্ছে আর তা হচ্ছে, মহান ও মহামহীম আল্লাহ রব্বুল ইযযত নিজেই কসম খেয়ে বলেছেন যে, কোনো ব্যক্তি ততোক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতোক্ষণ পর্যন্ত রসূল (স.) কে তাদের সকল ব্যাপার তারা বিচারক না মানবে; তারপর তার ফয়সালাকে সন্তুষ্টচিত্তে ও খুশি মনে না মেনে চলবে এবং ফয়সালা যাই আসুক না কেন তা এহণ করায় মনের মধ্যে কোনো প্রকার সংকট অনুভব করবে না বা মনের মধ্যে তা মেনে নেয়ার ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্বও থাকবে না। এরশাদ হচ্ছে, সুতরাং না, তোমার রবের কসম খেয়ে বলছি, কিছুতেই তাদের ঈমান কবুল হবেনা সর্বান্তকরণে মেনে না নেয়’ (আয়াত ৬৫) এখানে আর একবারও আমরা ঈমানের শর্ত ও ইসলামের সীমারেখা দেখতে পাচ্ছি । আল্লাহ তায়ালা নিজেই এই সীমানা নির্ধারণ করে দিচ্ছেন এবং তিনি নিজের অস্তিত্বের কসম খেয়ে, উক্ত অবস্থায় তাদের ঈমান না থাকা ও ইসলামের গন্ভীর বাইরে চলে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। এর পরে ঈমানের শর্ত ও ইসলামের গন্ডীর মধ্যে থাকার যোগ্যতা সম্পর্কে কোনো কথা বলার তো সাধ্য ও অধিকার আর কারো থাকে না বা কোনো ব্যাখ্যারও অবকাশ থাকে না। এ ব্যাপারে কিছুতেই এ কথা গ্রাহ্য নয় যে, উপরোক্ত কথাটি বিশেষ এক যামানার সাথে ংশ্লিষ্ট এবং বিশেষ এক জনগোষ্ঠীর সাথে তা বিশেষিত । আসলে এ হচ্ছে এমন কোনো ব্যক্তির কথা যে ইসলাম সম্পর্কে সঠিকভাবে কিছু বুঝে না ও কোরআনের ব্যাখ্যা সম্পর্কেও কোনো জ্ঞান রাখে না । সুতরাং এটা ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে অন্যতম সত্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কসম আকারে আসেছে। এ শপথ সর্বপ্রকার শর্তমুক্ত। এ প্রসংগে কারো একথা ধারণা করার সাধ্য নেই যে, রসূল (স.)-এর ফয়সালা বলতে কোনো ব্যক্তির ফয়সালা বুঝায়, বরং এ হচ্ছে আল্লাহর আইন ও আল্লাহ তায়ালা প্রদত্ত জীবন পথ । তার ইন্তেকালের পরে আল্লাহর বিধান ও রসূল (স.)-এর সুন্নাতের সাথে অন্য কিছু যোগ দেয়া যেতে পারে এমন ধারণা করা বা দেয়ার মতো কোনো সুযোগ নেই । হযরত আবু বকর (রা.)-এর আমলে মোরতাদদের ব্যাপারে গৃহীত পদক্ষেপ www.botikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।