জীবনের সকল সমস্যার সমাধানকল্পে প্রদত্ত এ জীবন ব্যবস্থা সবদিক দিয়েই পূর্ণাংগ । এ জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্যে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সাংগঠনিক যে নিয়ম গ্রহণ করা হয়েছে, উপস্থাপনের জন্যে যে ক্রমিক ধারা অনুসরণ করা হয়েছে, যেভাবে সমাজের প্রতিটি স্তরে এ ব্যবস্থাকে চালু করার জন্যে গুরুত্ব দেয়া হয়েছে, মানুষের প্রয়োজনের প্রেক্ষিতে এ ব্যবস্থা প্রয়োগের যে সহজ স্বাভাবিক পন্থা ও নিয়ম শৃংখলা গ্রহণ করা হয়েছে, এ ব্যবস্থার মধ্যে এবাদাত ও নিয়মতাপ্তিক কাজের যে ধারা চালু করা হয়েছে এবং যেসব প্রতীকী কাজ দ্বারা আল্লাহর প্রভুত্ব কায়েমের ব্যবস্থা রাখা হয়েছে- এসব কিছু বিবেচনায়ও এ ব্যবস্থা পূর্ণাংগ ৷ এ সকল কাজকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্যে প্রয়োজন ছিলো রসূল (স.)-কে ক্ষমতা দান করার, এমন ক্ষমতা যার মাধ্যমে আল্লাহর দেয়া আইন কানুনকে মানুষের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করা যায়। মানুষকে সে ব্যবস্থা মানতে এবং জীবনে প্রয়োগ করতে বাধ্য করা যায় । এজন্যেই বলা হয়েছে, আল্লাহ তায়ালা তার নবী রসূলদেরকে পাঠিয়েছেন যেন তারই হুকুম অনুসারে এবং তার প্রেরিত শরীয়ত জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়িত করার লক্ষ্যে তাদের আনুগত্য করা হয়। যে কোনো রসূলকে আল্লাহ তায়ালা পাঠিয়েছেন তার উদ্দেশ্য ছিলো যেন মানুষ তাদের রসূলদেরকে শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা পাওয়ার জন্যে অথবা আনুগত্য প্রদর্শনের জন্যে আনুষ্ঠানিক কিছু নিয়ম-কানুন মানা বা প্রতীকী কিছু এবাদত করানোর জন্যেই পাঠাননি । অবশ্য আমাদের সমাজে দ্বীন সম্পর্কে এ ধরনের কিছু ধারণা বিরাজমান রয়েছে যা রসূলদের পাঠানোর উদ্দেশ্যের সাথে মোটেই সংগতিপূর্ণ নয়। এ ধারণার মধ্যে দেখা যায় জীবনের জন্যে ইসলামের নির্দিষ্ট সামান্য কিছু নিয়ম কানুন মানাই যথেষ্ট । তাই যদি হবে তাহলে রসূলের দায়িত্ব নিছক ওয়ায নসীহতের পর্যায়ে এসে যাবে। তিনি আসবেন সুন্দর সুমিষ্ট কণ্ঠে ওয়ায নসীহত করবেন এবং চলে যাবেন। এতে কেউ তাকে মিথ্যাবাদী বলবে, খারাপ জানবে, বোকা ঠাওরাবে এবং কেউ বা তার সাথে দুর্ব্যবহার করবে। কিন্তু ইসলামের ইতিহাস সাক্ষী যে একাধারে রসূল (স.) দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন মুসলমানদেরকে সংগঠিত করেছেন ও শাসক হিসেবে বিভিন্ন সমস্যার বিচার ফয়সালা করেছেন। তারপর তার অবর্তমানে রসূল (স.)-এর খলীফা বা প্রতিনিধি হয়ে তার অনুসারীরা তার রেখে যাওয়া কাজকে এগিয়ে দিয়েছেন এবং শক্তি ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামের আইন কানুনকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, যাতে করে চিরদিন রসূল (স.)-এর নেতৃত্ব ও আল্লাহর আনুগত্য কায়েম থাকে। ক্ষমতা লাভ ও প্রয়োগ এ দুই জিনিসকে বাদ দিয়ে যা থাকবে তাকে ইসলাম বলা যাবে না অথবা তার নাম সেই দ্বীন হবে না- যা নিয়ে আল্লাহর রসূল এসেছিলেন। প্রকৃত 'দ্বীন’ হচ্ছে রসূল (স.)-এর পরিপূর্ণ আনুগত্য, অন্যভাবে বললে বলা যায় পরিপূর্ণভাবে তার পদাংক অনুসরণ করা । তিনি যেভাবে আল্লাহর ‘দ্বীন’ কে পেশ করেছিলেন এবং যেভাবে ইসলাম গ্রহণকারীদেরকে সংগঠিত করেছিলেন সেই একই পদ্ধতিতে আজকের মুসলমানদেরকে সংগঠিত করতে হবে। এরপর এই উপস্থাপন পদ্ধতি কালক্রমে পরিবর্তিত হবে ঠিকই, কিন্তু দ্বীনের মূল বুনিয়াদ ব্যতীত দাড়াতে পারবে না, আর তা হচ্ছে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করা। এরপর রসূল (স.)-এর প্রদর্শিত পথ পরিক্রমায় আল্লাহর আইনের দ্বারা বিচার ফয়সালা চালু করার ব্যবস্থা করা । আল্লাহর নির্দেশেই তীর রসূলের প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং একমাত্র আনল্লাহকেই সর্বময় ক্ষমতার অধিকারী বলে জানা ও মানা, যা আমরা কালেমায়ে শাহাদাত-এর মাধ্যমে ঘোষণা করি। এইভাবে শাসন ক্ষমতা ও আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহর- এর উদ্দেশ্য হলো এ কথা জানানো যে শাসন ক্ষমতায় আল্লাহর সাথে কেউ বিন্দুমাত্র অংশীদার নেই । এমন পৃথিবী নিশ্চিত করতে হবে যেখানে কিছুতেই আল্লাহ তায়ালা বিরোধী কোনো শক্তির হাতে যিলাল ৪ৰ্ ১৬ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।