যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা আলোচ্য আয়াতের মাধ্যমে তাদের মুখোশ খুলে দিচ্ছেন এবং তাদের সম্পর্কে রসূল (স.) কে পুরোপুরিভাবে অভিহিত করে দিচ্ছেন যেহেতু তিনিই ভালো করে জানেন ওদের মনে ওরা কি লুকিয়ে রাখে । এতদসত্তেও তাদেরকে মোলায়েম কথা দ্বারা সম্বোধন করা হয়েছে এবং সর্বোতভাবে সুমিষ্ট বাক্য দ্বারা উপদেশ দেয়া হয়েছে, এরশাদ হচ্ছে, ‘ওরা তো সেই সব ব্যক্তি যাদের অন্তরের মধ্যে কি অবস্থা বিরাজ করছে তা আল্লাহ তায়ালাই জানেন; সুতরাং তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদেরকে উপদেশ দাও এবং বলো এমন কথা যা তাদের হৃদয়কে স্পর্শ করে।' ওরা তো সেই সব ব্যক্তি যারা তাদের মনের কথা ও ইচ্ছাকে গোপন রাখে, নানা প্রকার তর্ক দ্বারা বুঝ দেয়ার চেষ্টা করে এবং নানাপ্রকার ওজুহাত পেশ করে, কিন্তু আল্লাহ তায়ালা তো তাদের অন্তরের গোপন কন্দরে লুক্কায়িত কথাগুলো সম্পর্কে সম্যক অবগত এবং তাদের বিবেককে যে সমস্ত আত্মগ্রানি দংশন করে তা সবই তিনি জানেন। তবুও সে সময়ে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে মোনাফেকদের থেকে মুখ ফিরিয়ে থাকা, তাদের ক্রটিগুলোর দিকে না তাকানো এবং তাদের সাথে নরম কথা বলার প্রয়োজন ছিলো, উপরস্ভু জরুরী ছিলো সদুপদেশ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সংশোধন করার চেষ্টা চালানো । ‘তাদেরকে মর্মস্পর্শী কথা বলো’ (যা তাদের অন্তরে গেঁথে যায়) ৷ আল্লাহর কথাগুলো যেনো সরাসরি প্রবেশ করছে তাদের অন্তরের গভীরে। কস্রেস্ষসতা ছাড়া ইসল্সামের প্রতিষ্ঠা সম্ভব নয় এসব মিষ্টি মধুর কথা দ্বারা আল্লাহ তায়ালা তাদেরকে মোনাফেকী পরিত্যাগ করে সত্য সঠিক পথে ফিরিয়ে আসার জন্যে উৎসাহিত করছেন। মহব্বতের সাথে তিনি চাইছেন যেন তাও এ ভ্রান্ত বান্দারা তাওবা করে ভুল পথ থেকে ফিরে এসে দৃঢ়ভাবে আলোকোজ্জ্বল পথ অবলম্বন করে এবং পরম প্রশান্তি আল্লাহ তায়ালা ও তার রসূলের কাছে নিশ্চিন্ত আশ্রয় লাভ করে। যদিও ইতিপূর্বে তাদের তাগুতি শক্তির কাছে বিচারপ্রার্থী হওয়ার প্রবণতা এবং রসূল (স.) থেকে দূরে সরে যাওয়ার মানসিকতা প্রকাশ পেয়েছে, তবু তাদের জন্যে তাওবার দরজা সর্বদা খোলা রয়েছে, যে কোনো সময় তারা ফিরে আসতে পারে। যদি তারা তাওবা এস্তেগফার করে একমাত্র আল্লাহর আইন মেনে চলতে ও রসূল (স.) কে তাদের বিবাদমান বিষয়সমূহের ফয়সালাকারী বলে মানতে সংকল্পবদ্ধ হয় তাহলে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে এবং অকুষ্ঠচিত্তে রসূল (স.)ও তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন তাদের তাওবা কবুল হয়। কিন্তু এর জন্যে শর্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামীনের নির্দেশ মেনে চলা ও রসূল (স.) এর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন । এরপর কোনো ব্যাপারেই তাঁর বিরোধীতা না করার জন্যে আল্লাহ তায়ালা যে নির্দেশ দিয়েছেন তা পুরোপুরীভাবে মেনে চলতে হবে । এমন না হয় যে তাদের নিরর্থকভাবে শুধু ওয়ায করেই যাওয়া হবে এবং সঠিক পথের দিকে ডেকেই যাওয়া হবে, কিন্তু তার প্রতি তারা কোনো সাড়া থাকবে না। তাই এরশাদ হচ্ছে, আর আমি যখনই কোনো রসূল পাঠিয়েছি, একটি মাত্র উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছি,.... আল্লাহ তায়ালাকে তাওবা কবুলকারী মেহেরবান হিসেবে পেতো !’ (আয়াত ৬৪) এই হচ্ছে আয়াতটির মর্মার্থ । রসূল (স.) কে শুধুমাত্র একজন ওয়ায়েয বা উপদেশদাতা হিসেবেই পাঠানো হয়নি, যে তিনি উপদেশবাণী পৌছে দেয়ার পর চলে যাবেন, আর তার কথাগুলো বাস্তবে কোনো ফলদায়ক না হয়ে শুধু বাতাস উড়তে থাকবে । ধোকাবাজরাই ধর্মের প্রকৃতি ও রসূলদের কর্মধারা সম্পর্কে এমন কথা বলে থাকে৷ যারা কোনো যুক্তি প্রমাণসহ কথা বলে না, যারা দ্বীন’ বুঝে না অথবা স্বার্থ নষ্ট হবার ভয়ে বুঝতে চায় না তারাই সম্পর্কে এইভাবে কথা বলে থাকে । দ্বীন ইসলাম হচ্ছে বিশ্ব মানবতার জন্যে একমাত্র পূর্ণাংগ জীবন ব্যবস্থা, বাস্তব www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।