গিয়ে তাগুতকে বিচারক মানতে উৎসাহিত করে শয়তানের এই প্ররোচনাই তাদেরকে সত্য থেকে দূরে নিয়ে যায়, বিশেষ করে অনেক সময় সে ষড়যন্ত্র মুসলিম জামায়াতের জন্যেও সমস্যা হয়ে যায়, তবে তারা বুঝতে পারে কে তাদের অন্যায় কাজে প্ররোচনা দিচ্ছে এবং মযবুত ঈমান থাকার কারণে | আল্লাহর সাহায্য এসে যায় এবং তারা যে কোনো অন্যায় পদক্ষেপ খহণ করা থেকে থেমে যায়। মানুষের প্রকৃতি ও মোনাকফ্েক্কদের্স আচরণ এ প্রসংগে আরো আলোচনা এগিয়ে চলেছে, এগুলো তাদের গুনাবলীর বর্ণনা করছে। তাদেরকে আহ্বান জানানো হচ্ছে এই মহাবাণীর দিকে যা তার রসূল (স.)-এর কাছে এবং তার পূর্ববর্তী নবীদের ওপর নাযিল করেছিলেন। সেই দল হচ্ছে তারা যারা দাবী করে যে তারা ঈমান এনেছে। এরশাদ হচ্ছে, ‘আর যখন তাদেরকে বলা হয়, এসো আল্লাহর নাযিল করা কেতাবের দিকে ও রসূলের দিকে তখন দেখবে তারা তোমার থেকে লোকদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ।' সোবহানাল্লাহ এ কি আশ্চর্য! নেফাক বা কপটতা এমন এক জিনিস যার চেহারা মোনাফেক ব্যক্তির নিজের কাছেই খুলে যায়, সে পরস্পর বিরোধী কথাবার্তা বলে এবং নিজেও সে বুঝে যে, সে মোনাফেকী করছে। প্ৰকৃতিগতভাবে মানুষ হচ্ছে মোমেন এবং ঈমান আনা হচ্ছে প্রত্যেক মানুষের স্বভাবজাত ধর্ম । সে যা বিশ্বাস করে তাকেই প্রতিষ্ঠিত করার জন্যে বিচারপ্রার্থী হয় এবং যে মানব সত্তাকে সে বিশ্বাস করে তার কছেই বিচারপ্রার্থী হওয়াটাও তার জন্যে স্বাভাবিক প্রবণতা ৷ সুতরাং যখন সে দাবী করে যে, সে আল্লাহকে বিশ্বাস করে, তারপর যখন তাকে তার কোনো বিষয়ে বিচার ফয়সালার জন্যে আল্লাহর আইনের দিকে ডাকা হয়, তার দেয়া আইন মানতে বলা হয় এবং তীর জীবন পদ্ধতি গ্রহণ করার দিকে ডাকা হয়, যার ওপর তার ঈমান রয়েছে তখন স্বভাবগতভাবেই পরিপূর্ণ আন্তরিকতার সাথে সে এ আহ্বানে সাড়া দেয় । যদি সে যথাযথভাবে সাড়া দিতে ব্যর্থ হয় এবং অস্বীকার করে তাহলে বুঝতে হবে, সে তার স্বাভাবিক প্রকৃতিরই বিরোধিতা করছে এবং তখন নিজের কাছেই তার মোনফেকী আচরণ ধরা পড়ে যায়, সে নিজেই বুঝতে পারে, যে ঈমানের দাবী সে করেছিলো সে দাবীকে সে নিজেই মিথ্যা প্রমাণিত করেছে। এইভাবে একদল মানুষ তাদের স্বভাব প্রকৃতির ডাকেই প্রথমত আল্লাহকে বিচারক বলে মেনে নেয়, তারা আল্লাহ তায়ালা ও রাসূলের প্রতি ঈমান আনার দাবী করে, কিন্তু বাস্তব জীবনে যখন কোনো বিচার ফয়সালার প্রয়োজন হয়, তখন তারা আল্লাহ তায়ালা ও তার রসুলের কাছে তাদের বিচার ফয়সালার জন্যে আসতে চায় না, বরং সার্থরক্ষার জন্যে তখন তারা আল্লাহর আইন মানা থেকে বিরত থাকে; তারপর মোনাফেকদের নানাপ্রকার ব্যবহারের মধ্যে থেকে মোনাফেকীর চিহ্নস্বরূপ কিছু লক্ষণ তুলে ধরা হচ্ছে। এসব লক্ষণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছিলো যখন আল্লাহর কেতাব ও রসূলের প্রতি ঈমান আনার আহবানে সাড়া না দেয়ার কারণে, অথবা তাগুতের কাছে বিচারপ্রার্থ হওয়ার ইচ্ছা প্রদর্শনে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলো ও তাদের ওপর নানা প্রকার বিপদ আপদ এসে পড়েছিলো। সেসব বিপদ মুহূর্তে তারা যে ওজুহাত ও ওযর আপত্তি করেছিলো, তারই কারণে তাদের মোনাফেকীকে প্রকাশ করে দেয়া হয়েছিলো । এরশাদ হচ্ছে, এই পদক্ষেপ নিয়েছিলাম ৷’ (আয়াত ৬২) বাস্তবিকই তাদের ওপর সেদিন সীমাহীন বিপদ এসে পড়েছিলো যখন মুসলিম সমাজে www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।