যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না, কি যা বিগত হয়ে গেছে তা আলাদা কথা... তোমাদের কোনো গোনাহ. হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ তায়ালা মহাজ্ঞানী, প্রজ্ঞাময় । (আয়াত ২২-২৪) ‘পুরুষ নারীদের পরিচালক এই কারণে যে, আল্লাহ তায়ালা তাদের একজনকে অপরজনের ওপর মর্যাদা দান করেছেন এবং এ জন্যে যে, তারা তাদের জন্যে অর্থ ব্যয় করে... নিশ্চয়ই আল্লাহ তায়ালা সমুন্নত মহীয়ান ৷” (আয়াত ৩৪-৩৫) ‘যদি কোনো নারী স্বীয় স্বামীর পক্ষ থেকে .... আল্লাহ তায়ালা সুপ্রশস্ত, প্রজ্ঞাময় ৷’ (আয়াত ১২৮-১৩০) দত্তক প্রথা বাতিল করার লক্ষ্যে বংশ সংক্রান্ত বিধি-বিধান নাযিল হওয়ার পূর্বে চুক্তিবদ্ধ কোনো মনিব কিংবা ক্রীতদাস এবং একই পরিবারের সদস্যদের মাঝে উত্তরাধিকার ও সামাজিক নিরাপত্তা সম্পর্কের শৃংখলা বিধান করার জন্যে এ আয়াতগুলো নাযিল করা হয়, তাছাড়া সুদূরপ্রসারী সামাজিক উদ্দেশ্য লক্ষ্য সম্বলিত নির্ধারিত বিধি বিধান এবং এর নীতি ও আদর্শ নিয়েও এই আয়াতসমূহে আলোচনা করা. হয়। এরশাদ হচ্ছে, ‘পিতামাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশী । এ অংশ (আল্লাহর পক্ষ থেকে) নির্ধারিত ।' (আয়াত ৭) ‘তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ তায়ালা তোমাদেরকে এই বিধান দিচ্ছেন, একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান ..... আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, সহনশীল ৷’ (আয়াত ১১-১২) “মানুষ তোমার কাছে জানতে চায়, অতপর তুমি বলে দাও, আল্লাহ তায়ালা তোমাদিগকে ‘কালালাহ’-এর মীরাস সংক্রান্ত নির্দেশ বাতলে দিচ্ছেন .... আল্লাহ তায়ালা সব কিছু সম্পর্কে জ্ঞাত ও অবহিত । (আয়াত ১৭৬) “পিতামাতা এবং নিকটাত্মীয়রা যা ত্যাগ করে যান সে সবের জন্যেই আমি অভিভাবক নির্ধারণ করে দিয়েছি ... আল্লাহ তায়ালা নিসন্দেহে সব কিছুই প্রত্যক্ষ করেন । (আয়াত ৩৩) নারী জাতিকে পাপ পংকিলতা থেকে পবিত্র রাখার উপায় উপকরণ যোগান দেয়া এবং সমাজকে ব্যভিচার মুক্ত রাখার মানসে আমরা সেখানে শৃংখলার ব্যবস্থা দেখতে পাই । এরশাদ হচ্ছে, ‘তোমাদের স্ত্রীদের মধ্যে যারা কুকর্মে লিপ্ত হবে, তবে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারণ পুরুষকে সাক্ষী হিসেবে তলব করো ..... নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাওবা কবুলকারী ও দয়ালু ।' (আয়াত ১৫-১৬) ‘আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ রাখে না, সে সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছে।' সীমিত করণের উদ্দেশ্যে নয় বরং দৃষ্টান্ত্বরূপ আমি এ থেকে কিছু এখানে কিছু কথা বর্ণনা করবো । সূরার পূর্বাপর প্রসংগে সকল নির্দেশনা ও বিধি বিধান স্ব স্ব স্থানে বর্ণিত হবে। এরশাদ হচ্ছে, ‘যে সম্পদকে আল্লাহ তায়ালা তোমাদের জীবন যাত্রার অবলম্বন করেছেন, তা অর্বাচীনদের হাতে তুলে দিও না, বরং তা থেকে খাওয়াও, পরাও এবং তাদেরকে সান্তুনার বাণী শোনাও ৷" (আয়াত-৫) www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।