‘অথচ তাদের নির্দেশ দেয়া হয়েছে ওদেরকে অস্বীকার করার জন্যে ৷’ যেহেতু আল্লাহর শপথ বাণী রয়েছে যে, তারা ঈমানের গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারবে না "এবং তাদেরকে তখন পর্যন্ত মোমেন মনে করা যাবে না যতোক্ষণ পর্যন্ত তারা রসূল (স.)-কে তাদের বিবাদ বিসম্বাদে বিচারকর্তা মেনে নেবেএবং তার হুকুমের পুরোপুরি আনুগত্য না করে। সত্যিকারে মোমেন হতে চাইলে তীর ফয়সালাকেই সন্তুষ্টির সাথে চূড়ান্ত ফয়সালা বলে মেনে নিতে হবে। অন্তরের পূর্ণ প্রশান্তি সহকারে এবং পরিপূর্ণ খুশীর সাথে রসূল (স.)-এর সিদ্ধান্তকে এভাবেই পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব । এরশাদ হচ্ছে, ‘তুমি কি দেখোনি সেই সব ব্যক্তিকে যে দাবী করে ..... তাদেরকে সত্য থেকে বহুদূরে নিয়ে যাবে।' তুমি কি এই আশ্চর্যের বিষয়টি সম্পর্কে একটু খেয়াল করে দেখোনি যে, একটি জনগোষ্ঠী দাবী করে যে, তারা ঈমান এনেছে, তারপর এক মুহূর্তের মধ্যেই তারা নিজেরাই সে দাবীর বিপরীত কাজ করে এবং সে দাবী ভংগ করে। সে জাতির দাবী হচ্ছে যে, তোমার ও তোমার পূর্ববর্তী নবী রসূলদের কাছে অবতীর্ণ যাবতীয় জিনিসকে তারা বিশ্বাস করে। এরপর বিবদমান অনেক বিষয়ের মীমাংসার জন্যে তারা তোমার ও তোমার পূর্ববর্তীদের প্রতি প্রেরিত আইন কানুনের দিকে রুজু করে না বরং বাস্তব জীবনে বিচারক মানে তারা অন্য কাউকে, অন্য পদ্ধতিতে ৷ তারা চুড়ান্ত ফয়সালাদাতা হিসেবে গ্রহণ করে এমন আল্লাহদ্রোহী শক্তিকে যারা বিচার ব্যবস্থার নীতি হিসেবে তোমার কাছে অবতীর্ণ ও তোমার পূর্ববর্তীদের কাছে অবতীর্ণ আল্লাহর আয়াতসমূহকে গ্রহণ করে না । তাদের কাছে সুনির্দিষ্ট কোনো জীবন পদ্ধতি নেই, নেই তোমার ও তোমার পূর্ববর্তীদের কাছে অবতীর্ণ কেতাব থেকে গৃহীত কিছু । তাদের হাতে সত্য মিথ্যা বা ভালো মন্দ যাচাই করার মতো কোনো মাপকাঠি নেই । তাদের কাছে যা আছে তা হচ্ছে তাগুত-আল্লাহদ্রোহী বা আল্লাহ তায়ালা বিরোধী শক্তি; এই আল্লাহদ্রোহী শক্তি, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর ক্ষমতার কিছু অংশের অধিকারী বলে নিজেকে মনে করে, কিন্তু সে শক্তি কোনো একটি মযবুত মানদন্ডের 'উপরে টিকে থাকে না বা টিকে থাকতেও পারে না। আর এইভাবে তাগুতকে যারা বিচারক মনে করে তারা না বুঝে বা না জেনেই যে এমন হঠকারিতা করে তারা নিছক একটা ধারণার বশবর্তী হয়ে এসব কাজ করে তা নয়, বরং তারা নিশ্চিতভাবে জানে ও | পুরোপুরি বুঝে যে ওদের কাছে বিচার প্রার্থী হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ৷ ‘আর তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে ওদেরকে অস্বীকার করার জন্যে ৷' এই হুকুমের মধ্যে কোনো অস্পষ্টতা ও আন্দায অনুমান নেই; বরং স্বেচ্ছায় ও সজ্ঞানে তারা এই হুকুম অমান্য করছে, কাজেই তাদের এ ঈমানের দাবী কিছুতেই টিকে থাকতে পারে না। ‘তোমার ও তোমার পূর্ববর্তী নবী রসূলদের প্রতি অবতীর্ণ কেতাবের প্রতি তারা বিশ্বাসী’ এভাবে তাদের এই দাবী নস্যাৎ হয়ে যায়। প্রকৃতপক্ষে শয়তান চায় ওরা গোমরাহ হয়ে যাক এবং তাদেরকে সঠিক পথ থেকে এতোদৃূরে নিয়ে যাক যেন কোনো দিন সেখান থেকে তারা আর ফিরে আসতে না পারে। এরশাদ হচ্ছে, ‘আর শয়তান চায় তাদেরকে গোমরাহীর বহু দূরবর্তী ব্যবধানে নিয়ে যেতো ৷' “শয়তানের শড়যন্ত্র' এইটিই হচ্ছে গোপন কারণ যা তাদেরকে তাগুতের কাছে বিচার প্রার্থী করতে উদ্বুদ্ধ করে। এটিই সেই প্ররোচনা যা তাদেরকে স্বেচ্ছায় ইমানের শর্ত ও সীমার বাইরে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।