সর্বকালের, সব দেশের, সব পরিবেশের মানুষের জন্যে ভালো-মন্দ, সত্য-মিথ্যা এবং উপকারী-অপকারী জানার জন্যে এমন একটি স্থায়ী মানদন্ড প্রয়োজন যা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেন এই মানদন্ডের মাধ্যমে তারা তাদের কার্যাবলী যাচাই করতে পারে। শাসন ব্যবস্থা পরিচালনার ভালো মন্দ, তাদের চিন্তাধারা, ব্যবহারের মধ্যে সীমাতিরিক্ত পদক্ষেপ অথবা কাজের ক্ৰটি বিচ্যুতি এবং অবহেলা পূর্ণ চিন্তা ও চেষ্টাকে যেন তারা পরিমাপ করতে পারে। মানব কল্যাণ সম্পর্কিত তাদের পরিকল্পনা ও পদ্ধতিকে যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, সর্বশেষে এই মানদন্ড দ্বারা তাদের হুকুম আহকামকেও যেন বাছাই করতে পারে তাও নিশ্চিত করতে হবে। এ হবে এমন একটি স্থায়ী মানদন্ড যা কারো কোনো অভিরু্চি ও প্রবৃত্তির তাড়নে পরিচালিত হবে না, টলবে না কোনো অবস্থায় নিজ বলিষ্ঠ স্থান থেকে অথবা কোনোক্রমেই কারো কোনো প্রভাব সে গহণ করবে না। মন বুদ্ধি উডুত কোনো মানদন্ডে সর্বকালের, সকল পরিবেশের সব মানুষের জন্যে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারে না । মানব নির্মিত এসব মানদন্ডে কিছু না কিছু ক্রটি থাকবেই এবং এই মানব নির্মিত মানদন্ড দ্বারা যা কিছু যাচাই বাছাই করা হবে তা সবই হবে ক্রটিপূর্ণ, আর এ ক্রুটি বিচ্যুতি থেকে ততোধিক মানুষ রেহাই পাবে না । যতোদিন এ স্থায়ী মানদন্ডের দিকে সে ফিরেনা আসবে। গোটা মানবমন্ডলীর জন্যে এই মানদন্ড একমাত্র আল্লাহ রব্বুল আলামীনই তৈরী করে দিয়েছেন, যেন মানুষ এর দ্বারা আমানত, সুবিচার ব্যবস্থা আদল, মূল্যায়ন পদ্ধতি এবং জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জনের উপ'য উপকরণকে পরখ করে নিতে পারে। এরশাদ হচ্ছে, ‘হে ঈমানদাররা নিরংকুশভাবে আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসূলের এবং তোমাদের মধ্যে যারা হুকুমদাতা আছে তাদেরও আচরণ ৷’ (আয়াত ৫৯) কোরআনের এই ছোট্ট আয়াতটিতে আল্লাহ তায়ালা ঈমানের শর্ত ও ইসলামের সীমা বর্ণনা করেছন । আয়াতটিতে মুসলিম জামায়াতের সংগঠন পদ্ধতির মৌলিক কথাগুলোও বর্ণিত হয়েছে; বর্ণিত হয়েছে আল্লাহ তায়ালা প্রদত্ত শাসন পদ্ধতি ও ক্ষমতার উৎস সম্পর্কে । এ কথাও স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে যে, এসব কিছুর সূচনা হয়েছে যেমন আল্লাহর পক্ষ থেকে, এগুলোর সমাপ্তিও একমাত্র তার কাছেই হবে। সকল শক্তি ক্ষমতা যে তার কাছেই প্রত্যাবর্তিত হবে, এ কথা কোরআনে করীমে স্পষ্ট করে বলা হয়নি, যেহেতু এগুলো মানুষের জীবনে যতোগুলো আনুসাংগিক বিষয় আছে তার অন্যতম এবং এসব বিষয়ে মানুষের বুদ্ধি, মতামত ও বুঝ এর মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ তায়ালা সেই সব মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আয়াত নাযিল করেছেন, যা সকল মানুষের যুক্তি বুদ্ধি, মতামত ও বুঝ শক্তি এক্যবদ্ধভাবে গ্রহণ করতে পারে। তাই এরশাদ হচ্ছে, মানুষের জীবন পরিচালনার জন্যে শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে নিবদ্ধ হতে হবে, যেহেতু প্রকাশ্য, গোপন এবং বড় ছোট সব কিছুর ওপর আল্লাহ তায়ালাই নিরংকুশ শাসন ক্ষমতার মালিক । এ ব্যাপারে আল্লাহ তায়ালা কোরআনে কারীমে সুনির্দিষ্ট বিধান দিয়েছেন এবং মানুষের কাছে বিষয়টিকে স্পষ্টভাবে বর্ণনা করার জন্যে তিনি তার রসূল পাঠিয়েছেন । রসূল সম্পর্কে তিনি সাক্ষ্য দিতে গিয়ে বললেন, সে মনগড়া কিছু বলে না। অতএব বুঝা যাচ্ছে তার সুন্নত তার চালু করা পদ্ধতি আল্লাহর বিধানেরই অংশ । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।