নসীহত করার কথা বলেছেন । হুকুমের মধ্যে কড়া সুর ধ্বনিত হয়, আর ‘ওয়ায নসীহত’ শব্দের মধ্যে পরম করুণাময় পরওয়ারদেগারের পক্ষ থেকে বান্দার প্রতি সঙ্গেহ আদবের আমেজ ঝরে পড়ে এবং মনিবের সাথে বান্দার অত্যন্ত গভীর একটা সম্পর্ক বুঝা যায়। মনিব যখন বান্দার জন্যে আদবের ভাষা ব্যবহার করেন তখন বান্দা সে কথাকে নির্দেশ হিসেবে বুঝে এবং সাহে ও খুশী মনে সে নির্দেশ পালন করে এবং সে নির্দেশ অমান্য করতে অত্যন্ত লজ্জাবোধ করে। আয়াত শেষ করতে গিয়ে আল্লাহ তায়ালা তীর বান্দার সাথে কিভাবে এবং কতো ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত তা ব্যক্ত ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা (তার বান্দার সব কিছু) শোনেনও দেখেন ৷’ আবার যেসব বিষয়ে কাজ করার জন্যে নির্দেশ এসেছে তা হচ্ছে, আমানত এর হক আদায় করা এবং মানুষের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করা, এটা ঠিকমতো করা হয় কি না তা শ্রোতা ও দর্শক হিসেবে আল্লাহ তায়ালা সঠিকভাবে অবগত । শোনা ও দেখার মধ্যে যে স্পষ্ট ও সূক্ম তদারকির কাজ হয় তা সহজেই অনুমেয়; কাজেই যেমন তিনি সবকিছু শুনতে পান তেমনি তাঁর দৃষ্টির আড়ালেও কিছু নেই । যেসব বিষয় ইনসাফ খেয়াল দেয়ার দাবী করে এবং যেসব জিনিসের আমানত রক্ষা করা প্রয়োজন তার কোনোটা শোনার মতো আর কোনোটা দেখার মতো, যেহেতু কিছু কাজ প্রকাশ্যে হয় এবং কিছু কাজ গোপনে সংঘটিত হয়, আর কিছু এমন বিষয় আছে যেগুলো ধরা ছোয়া ও প্রকাশ্য জিনিসের অন্তরালে সংঘটিত হয়; অতএব একথায় সবকিছুই শোনা ও দেখার পরিধির মধ্যে বিদ্যমান ৷ ন্যায় বিচারের মানদস্ড এরপর আলোচনা করা হয়েছে আমানত ও আদল (সুবিচার) এর মাপকাঠি সম্পর্কে । কোন সে মাপকাঠি বা কোন সে পদ্ধতি যার দ্বারা জীবনের সব দিক ও বিভাগের এ দুটি জিনিস সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কি না তা বুঝা যায়! প্রশ্ন হলো আমানত ও আদল-এর বিষয়গুলো, তার প্রয়োগ পদ্ধতিকে এবং সেগুলা পরখ করার উপায় উপকরণকে কি আমরা মানুষের বুঝ ও ব্যবহার পদ্ধতির ওপর ছেড়ে দেবো? ছেড়ে দেবো কি এসব কিছুকে তাদের বুদ্ধির ফয়সালা ও খোশখেয়ালের ওপর? না তা কিছুতেই হতে পারেনা। মানুষের জ্ঞান বুদ্ধি এবং সঠিক পপ্রাপ্তির ক্ষেত্রে তাদের বুদ্ধিবৃত্তি ও জ্ঞান সাধনা অবশ্যই এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এটা সত্য বলে স্বীকার করা সত্তেও মানতে হবে যে ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে মানুষ যখন কোনো কিছু চিন্তা ভাবনা করে স্থির করতে চায় তখন সে বিশেষ কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকেই তা করে। কোনো নির্দিষ্ট এলাকার পরিবেশের প্রভাবমুক্ত সে কখনো থাকতে পারে না বলে সকল দিক চিন্তা ভাবনা করে পরিপূর্ণ ভারসাম্য আনা এবং সুসামঞ্জস্যভাবে গোটা মানবমন্ডলীর জন্যে কোনো পথ বের করা তার পক্ষে সম্ভব নয় ৷ সেখানে আমার-আপনার, অমুক-তমুকের এবং বিশেষ কোনো জনগোষ্ঠীর বুদ্ধি অবশ্যই কাজ করে। যে কোনো এলাকা বা যে কোনো সময়ের কথা চিন্তা করা হোক না কেন- সবখানেই এই একই ধারায় মানুষ কাজ করে এবং সবখানেই মানুষ বিশেষ কোনো পরিবেশ পরিস্থিতির প্রভাবাধীন থাকে আর এই কারণেই কখনো সে এদিকে ঝুঁকে পড়ে আবার কখনো অন্যদিকে ঝুঁকে পড়ে । ফলে সঠিক পদক্ষেপ গ্রহণ করা থেকে সে অনেক দূরে চলে যায় । www.bolkitab. blogspot.com
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।