এসব আমানতের যে বিবরণ ইতিমধ্যে এসে গেছে তার সাথে আরও যেসব আমানত আছে সেগুলোও অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে যেতে হবে, যেমন মানুষের সাথে কাজ কারবার চালানোর আমানত, অবশ্য এই পর্যায়ে বহু আমানতের কথাই বলা যায়, যেমন লেনদেনের আমানত বস্তুগত লেনদেন ও পরিচালক ও পরিচালিত ব্যক্তিদের সম্পর্কিত আমানত, উঠতি বয়সের বাচ্চারে রক্ষণাবেক্ষণ সম্পর্কিত আমানত, দলীয় গোপনীয়তা, অর্থ ও মাল সামানা এবং পালন করার আমানত । এসব বিষয়ের সঠিক ব্যবহার সম্পর্কিত আমানতসমূহের হক আদায় করার জন্যে আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন এবং কোরআনে কারীমে এসব বিষয়ে অতি সুন্দরভাবে জানানো হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা এখানে দেখা যাক এখানে মানুষের মধ্যে ‘আদল’ বা সুবিচার কায়েম সম্পর্কিত কি কি কথা আছে। এ বিষয়ে কোরআনে করীম ঘোষণা দিচ্ছে গোটা মানব জাতির প্রতি সুবিচার করতে হবে, শুধু মুসলমানদের পারস্পরিক লেনদেনের ব্যাপারে বা আহলে কেতাবদের প্রতি সুবিচার করাকেও যথেষ্ট বলা হয়নি; বরং এ হচ্ছে মানুষ হিসেবে সকল মানুষের একের ওপর অপরের অধিকার । এ অধিকার আদায় করা একটি মানবীয় গুণ । এ বিষয়ে আল্লাহর বিধান অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে। এ আইন সকল মানুষের জন্যে সমভাবে প্রযোজ্য, মোমেন, কাফের, বন্ধু, শত্রু, কালো সাদা, আরব আজম সবার জন্যে এই হুকুম, কারো জন্যে কোনো তারতম্য নেই ৷ মুসলিম উম্মাহ সকল মানুষের মধ্যে ইনসাফের সাথে এই আইন প্রয়োগ করার জন্যে দায়িত্বশীল । তারা যখন শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলো তখন তারা এমন নিপুণভাবে ইনসাফপূর্ণ আইন চালু করেছিলো যার নযীর পৃথিবীতে আর নেই । একমাত্র ইসলামী শাসন ব্যবস্থায় এবং মুসলমানদের হাতেই এই ভারসাম্যপূর্ণ আইন চালু হয়েছিলো মুসলমানদের নেতৃত্বে গোটা বিশ্বের মানুষ যে শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা লাভ করেছিলো তার স্বাদ মানুষ পূর্বে বা পরে আর কখনো পায়নি। গোটা মানব মন্ডলীর জন্যে এইভাবে সম্মানজনক বিচার ব্যবস্থা চালু করা একমাত্র ইসলামী ব্যবস্থাতেই সম্ভব ৷ যেহেতু এ ব্যবস্থায় মানুষকে প্রকৃত মানুষের মর্যাদা দেয়া হয়েছে, এর অতিরিক্ত অন্য কোনো স্থান না দিয়ে সবাইকে সমান অংশীদারিত্ব দান করারই সুফল এটা । ইসলামী শাসন ব্যবস্থার মূল বুনিয়াদ এটাই । আমানতের হক যেমন আদায় করার প্রয়োজন, একইভাবে ইসলামী সমাজের বুনিয়াদী ব্যবস্থা এই ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাও অপরিহার্য ৷ এর পরবর্তী নির্দেশ হচ্ছে, এই আমানত সঠিক ও যোগ্য পাত্রে দান করতে হবে এবং সকল মানুষের মধ্যে ইনসাফের সাথে বিচার ফয়সালা করতে হবে। এইভাবে আল্লাহর পক্ষ থেকে আগত এই উপদেশ এক চিরন্তন স্মরণিকা এবং আল্লাহর হুকুমের বাস্তব এক ব্যাখ্যা, আর কী সুন্দরভাবেই না আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে উপদেশ দান করে তার দিকে ওদের গতি ফিরিয়ে দিচ্ছেন। এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা অতি সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন’ আমরা উপরে বর্ণিত আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে এর বর্ণনা ভংগির দিকে একটু খেয়াল করি। বাক্যের মূল কথা হচ্ছে ‘নেয়েশ্মা’ এর অর্থ ‘বড় সুন্দরভাবে' । এ প্রকাশ ভংগীর মধ্যে ‘ইন্না’ (অবশ্যই) শব্দটি সূচনাতে ব্যবহার করে আল্লাহ তায়ালা তাঁর সম্পর্কে অত্যন্ত গভীর মধুর একটি ভাব ফুটিয়ে তুলেছেন, তাই তিনি হুকুম করার কথা না বলে ওয়ায করার বা আদবের সাথে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।