যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

থেকে সৃষ্টি করেছেন... নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।' (আয়াত ১) সূরা আন নেসার প্রথম আয়াতে যে বাস্তবতা ও তাৎপর্যকে তুলে ধরা হয়েছে প্রকৃতপক্ষে তা ইসলামী চিন্তা চেতনার মূল ধারারই প্রতিনিধিত্ব করছে। এর ওপরই মানুষের সামষ্টিক জীবন প্রতিষ্ঠিত । (ইনশাআল্লাহ তার বিস্তারিত বর্ণনা নির্দিষ্ট স্থানে করা হবে) । ইসলামী সমাজ পরিচালনার এই স্তম্ভতটির ওপর ভিত্তি করে ইসলামী দলের সংহতি ও সহাবস্থান সম্পর্কিত বাস্তব ও ব্যবহারিক কিছু বিধি বিধানও আমরা এই সূরায় দেখতে পাচ্ছি। এতীমদের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা উক্ত সূরায় অনুপ্রেরণাদানকারী কিছু নির্দেশিকা, ভীতিপ্রদ সতর্কতা ও নির্ধারিত নীতিমালা সম্বলিত বিধি বিধানও দেখতে পাচ্ছি। যেমন এরশাদ হচ্ছে, ‘এতীমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও .... নিশ্চয় এটা গুরুতর অপরাধ ।' (আয়াত ২) ‘এতীমদের প্রতি বিশেষভাবে নযর রাখো, যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌছে .... অবশ্য আল্লাহ তায়ালাই হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট ।’ (আয়াত ৬) এরশাদ হচ্ছে, ‘তাদের ভয় করা উচিত ৷ যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান স্তুতি ছেড়ে গেলে তাদের জন্যে তারাও আশংকা করে .... সত্বরই তারা আগুনে প্রবেশ করবে ।' (আয়াত ৯-১০) বিশেষ করে নারী, শিশু, এতীম বালিকা এবং দুর্বল মহিলাদের হেফাযত, মীরাসে তাদের অধিকার সংরক্ষণ এবং জাহেলিয়াত ও তার অপমানকর অত্যাচারী রীতি-নীতির বর্বরতা থেকে উদ্ধার করার জন্যে আমরা উক্ত সূরায় অসংখ্য বিধি বিধান ও নির্দেশিকার দৃষ্টান্তসমূহ দেখতে পাই । যেমন এরশাদ হচ্ছে, ‘যদি তোমরা আশংকা করো যে, এতীম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সে সব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও .... তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বচ্ছন্দে ভোগ করতে পারো।' (আয়াত ৩-৪) ‘পিতামাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে ... এ অংশ (আল্লাহর পক্ষ থেকে) নির্ধারিত ।' (আয়াত ৭) ‘হে ঈমানদাররা, বলপূৰ্বক নারীদের উত্তরাধিকার হওয়া তোমাদের জন্যে মোটেই হালাল নয়.... অথচ তোমাদের একজন অন্যজনের স্বাদ আস্বাদন করেছো এবং নারীরা তোমাদের কাছ থেকে সূদৃঢ় অংগীকার গ্রহণ করেছে । (আয়াত ১৯-২১) | তাদের সম্পর্কে তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন .... তোমরা যা ভালো কাজ করবে, তা আল্লাহ্‌ তায়ালা জানেন ৷’ (আয়াত ১২৭) এখানে এসে নির্দেশনা ও ব্যবস্থাপনামূলক আয়াতসমূহ নাযিল হয়। পরিবারকে গঠন ও সুবিন্যস্ত করা, প্রকৃতির প্রেরণায় দৃঢ় ভিত্তির ওপর তাকে প্রতিষ্ঠিত করা এবং সামাজিক ও বৈবাহিক (দাম্পত্য) জীবনে সাময়িক পরিবেশন ও পরিস্থিতির প্রভাব থেকে পরিবারের হেফাযতের পূৰ্ণ ব্যবস্থা করা । এখানে তালাকপ্রাপ্তা মহিলা ও এতীম বালিকাদের আলোচনা প্রসংগে আরো কিছু আয়াত নাযিল হয়েছে যেমন এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।