যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

বরদাশত করতে হয় না! একমাত্র মানুষকেই তার স্বাভাবিক প্রকৃতির ওপর তার বিবেক বুদ্ধির ওপর, তার জ্ঞান ও ইচ্ছার ওপর লক্ষ্য স্থির করে চলার এবং তার চেষ্টা সাধনার ওপর ছেড়ে দেয়া হয়েছে, যার কারণ সে আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হয় ও তার সাহায্যে নিজেকে সম্মানিত করতে পারে। তাই এরশাদ হচ্ছে, ‘যারা আমার পথে থাকার জন্যে চেষ্টা সাধনা করবে তাদেরকে অবশ্যই আমি আমার পথসমূহ দেখিয়ে দেবো। আর এই হচ্ছে সেই আমানত যা আল্লাহ তায়ালা তাকে সর্বপ্রথম দিয়েছেন। এই মহান আমানতকে কেন্দ্র করে অন্য সকল আমানত সম্পাদিত হয়, যা আদায় করার জন্যে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা বান্দাকে নির্দেশ দিয়েছেন। এসব আমানতের মধ্যে একটি উল্লেখযোগ্য আমানত হচ্ছে এই দ্বীনের জন্যে সত্যের সাক্ষ্য দান করা । এই সত্যের সাক্ষ্য দান করার কাজ শুরু হয় প্রথমত ব্যক্তি জীবনের সংযম সাধনা ও চেষ্টা-তদ্বীরের মাধ্যমে, তারপর এই ব্যক্তি আদর্শ মানুষ হয়ে ফুটে ওঠে অন্য মানুষের কাছে, তাদের হৃদয়ানুভূতি ও আবেগ এবং তার কার্যাবলী ও ব্যবহারের মধ্যে এই সাক্ষ্য দান করার কাজটি জীবন্ত হয়ে ফুটে ওঠে এবং তখন তারা বলে ওঠে, আহা কি পবিত্র এই ঈমান ও ঈমানী ব্যবস্থা; কী সুন্দর এর বাস্তব কাজ, আর কতো চমৎকার এ সম্মোহনী প্রভাব যা অন্যকেও আবেগমুগ্ধ করে। তখন এই সাক্ষ্যদানের ব্যবহার ও কাজগুলো ব্যক্তির মধ্যে মূর্ত হয়ে ওঠে এবং তার রংয়ে রঙীন করে ফেলে আশপাশের জনপদকে; তার নীতি নৈতিকতা ও পূর্ণাংগ জীবনে উপস্থাপনা মুগ্ধ এই পরিচয় নিয়েই সে হাযির হয় মহা মানবের মহান দরবারে । এরই সাহায্যে সে জনগণের কাছে দ্বীনের দাওয়াত পেশ করে। এরই দ্বারা দাওয়াতে দ্বীনের মর্যাদাকে সে ফুটিয়ে তুলতে সক্ষম হয়। তারপর এই মহান দাওয়াতী কাজ দাওয়াত দানকারীর জীবনকে ধন্য করে, শিক্ষা সৌন্দর্য্যে বরেণ্য করে। কিন্তু এইভাবে যদি জনতার সতক্ফুর্ত সাড়া জাগাতে সে সক্ষম না হয় তাহলে বুঝতে হবে তার ব্যক্তির মধ্যে সে ইসলামী আদর্শকে প্রতিফলিত করতে সক্ষম হয়নি, সক্ষম হয়নি সে দাওয়াত তাবলীগ ও দ্বীনের সঠিক স্তরে পৌছতে, সক্ষম হয়নি সে দাওয়াত তাবলীগ ও দ্বীনের সঠিক কথাগুলোকে কার্যকরভাবে ফুটিয়ে তুলতে, অন্যান্য সকল আমানতের মধ্যে দাওয়াত দান করার এ আমানত যে অন্যতম তা সে সঠিকভাবে পেশ করতে পারেনি। এরপর আসছে এ মহান দ্বীনের সাক্ষ্য করার উদ্দেশ্যে পৃথিবীতে এ দ্বীনকে কায়েম করার আপ্রাণ চেষ্টা করার কাজ । একামাতে দ্বীনের এ কাজ যে মোমেনদের কাজ- তাই নয়, গোটা মুসলিম বিশ্বের জন্যে একামতে দ্বীনের এ কাজ সর্বাধিক গুরুত্বপূর্ণ । এর জন্যে ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে যেসব উপায় উপকরণ গ্রহণ করা প্রয়োজন তা সবই গ্রহণ করতে হবে সুতরাং বুঝা গেলো, প্রত্যেক ব্যক্তির জন্যে ঈমান আনার পর ইসলামী জীবন যাপন পদ্ধতি বা ইসলামী জীবন ব্যবস্থা গোটা মানব জাতির জীবনে চালু করার চেষ্টা সকল দায়িত্ব (আমানত) থেকে বড় দায়িত্ব । এ দায়িত্ব পালন না করলে কোনো ব্যক্তি বা দল কেউই ক্ষমা পাবে না। এই কারণেই কেয়ামত পর্যন্ত দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে এবং আল্লাহর যমীনে তারই আইন-কানুন চালু করার জেহাদ (একামতে দ্বীনের প্রচেষ্টা) অব্যাহত গতিতে চালাতে হবে। তাহলেই আল্লাহ তায়ালা প্রদত্ত আমানতগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমানতের হক আদায় হবে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।