জাহেলিয়াতের যামানার বিচ্ছিন্ন বেদুইনের ওপর শিক্ষা সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব লাভের উগ্র বাসনা চরিতার্থ করার জন্যেই তারা উন্মত্ত, যেহেতু তখন তারা দ্বীন থেকে বহু দূরে সরে গিয়েছিলো। কিন্তু এর পরও প্রশ্ন থেকে যায়, আল্লাহ তায়ালা নিজ মেহেরবানীতে যখন কোনো জনগোষ্ঠীতে নবুওত দান করেন এবং সে জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন তখন নিজেদের দোষের কারণেই তারা নেতৃত্ব হারা হলে আর কোন যুক্তিতে তারা হিংসা করবে? ওরাই তো ইবরাহীম (আ.)-এর আমল থেকে আল্লাহর সকল মেহেরবানী লাভ করে এসেছিলো । তাদেরকে এবং তাদের বংশধরদেরকে কেতাব এবং নবুওতরূপী বিজ্ঞানময় ভান্ডারের নেয়ামত আল্লাহ তায়ালা দিয়েছিলেন, দিয়েছিলেন তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা ও সর্বপর্যায়ের নেতৃত্ব, কিন্তু তারা সেই মর্যাদার হক আদায় করেনি এবং সে নেয়ামতকে হেফাযতও করেনি, আর অতীতে আল্লাহর সাথে সম্পাদিত চুক্তিও তারা রক্ষা করেনি। আরো সত্য কথা যে, তারা বেঈমান ও বিশ্বাসঘাতকে পরিণত হয়ে গিয়েছিলো । আর এটা সর্বসম্মতিক্রমে গৃহীত সত্য যে আল্লাহর এই নেয়ামত যদি অযোগ্য ব্যক্তিদের হাতে সোপর্দ করা হয় তাহলে সর্বাত্মক বিপর্যয় আসবেই, যেহেতু তারা আল্লাহর নেয়ামত অস্বীকারকারী কাফের ৷ ‘অবশ্যই আল্লাহ ইবরাহীমকে কেতাব এবং এক বিজ্ঞানময় বার্তা দিয়েছিলাম এবং তাদেরকে বিশাল সাম্রাজ্য দিয়েছিলাম । তখন ওদের মধ্যে কেউ তার ওপর ঈমান এনেছিলো, আর কেউ কেউ সে কেতাব থেকে ফিরে গিয়েছিলো ৷' এই ফিরে যাওয়া ছিলো হিংসাভরা হৃদয়ের অসহ্য বেদনার বহিপ্রকাশ, নেয়ামতপ্রাপ্ত কোনো ব্যক্তির হিংসা পোষণ এক ধরনের, আর সেই নেয়ামত থেকে বঞ্চিত কোনো ব্যক্তি যখন এই হিংসার বহিপ্রকাশ ঘটায় তখন তা অত্যন্ত জঘন্য আকার ধারণ করে; কিন্তু অসংখ্য নেয়ামত ধন্য ব্যক্তি যখন হিংসা পোষণ করে তখন সেইটাই হলো আসল ও গভীর হিংসা! সর্বোপরি এটা ছিলো ইহুদীদের হিংসা! এটা স্বতপ্র এমন এক হিংসা যার কোনো তুলনা নেই । আর এই কারণেই তাদের জাহান্নামে নিক্ষেপের ভয় দেখানো হয়েছে এবং এটাই হচ্ছে তাদের জন্যে উচিত প্রতিদান ও তাদের দুষ্কৃতির যথাযথ বদলা । তাই এরশাদ হচ্ছে, ‘আর জাহান্নামই তাদের পোড়ানোর জন্যে যথেষ্ট ৷’ এবার শুরু হচ্ছে ঈমানের বিবরণ এবং ইবরাহীম(আ.)-এর বংশের মধ্য থেকে ঈমান বিরোধী | ভূমিকার ইতিবৃত্ত । তারপর দেখানো হয়েছে ঈমানকে অস্বীকারকারীদের পরিণতি এবং যারা ঈমানের ডাকে যথাযথভাবে সাড়া দিয়েছে তাদের পুরস্কারের বিবরণ । এই উভয় শ্রেণীর সবাই যার যার ভূমিকা অনুসারে সুনির্দিষ্ট সময়ে তাদের উচিত প্রতিদান পাবে এবং এটি প্রতিদানের সে সময়ে এতো কঠিন হবে যে তা হবে এক দর্শনীয় বস্তু, সেই দৃশ্যের ছবি তুলে ধরতে গিয়ে এরশাদ হচ্ছে, একটি ভয়াবহ শাস্তির চিত্র নিশ্চয়ই যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে তাদেরকে খুব শীঘ্রই আমি আগুনে সংগী-সংগীনীরা এবং আমি প্রবেশ করাবো তাদেরকে স্নিগ্ধ ছায়া ঘেরা স্থানে ৷’ (আয়াত ৫৬) আল্লাহর বাণী এখানে লক্ষণীয়, যতোবারই (তীব্র আগুনের উত্তাপে সেদ্ধ হয়ে) তাদের চামড়া ঝলসে যাবে ততোবারই নতুন নতুন চামড়া এনে সেখানে লাগিয়ে দেবো যেন তারা আযাবের স্বাদটা ভালোভাবেই গ্রহণ করতে পারে। এ এমন এক দৃশ্য যার পুরো বর্ণনা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ দৃশ্য চোখকে স্থির করে দেবে এবং পাথরের মতো স্থির দৃষ্টির সামনে বারবার দৃশ্যগুলো ঘটতে থাকবে, তখন সে দৃশ্য অবলোকনে সকল চিন্তা-চেতনা স্থবির হয়ে যাবে এবং কোনো দৃষ্টিকে সে দৃশ্য থেকে www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।