যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

নানা প্রশ্নে মতভেদ সৃষ্টি করার কাজ করে যাচ্ছে, যাতে করে তারা কখনো এঁক্যবদ্ধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে না পারে এবং সংঘবদ্ধ জাতি হিসেবে পৃথিবীতে টিকে থাকতে না পারে। ইসলামের দুশমনদের মন-মেযাজ, পদক্ষেপ ও উদ্দেশ্য সবই একই প্রকারের । আর এই কারণেই আল্লাহর লা’নত ও ঘৃণা সবার প্রতি একই প্রকার রয়েছে। এটা নিশ্চিত সত্য যে প্রয়োজনের সময় ও কঠিন বিপদের মুহূর্তে সেসব লোকদের মধ্য থেকে তারা প্রকৃতপক্ষে কোনো সাহায্যকারী পাবে না যদি মুসলমানরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ্র বান্দা ও নবীর উন্মত হিসেবে আল্লাহর যমীনে একমাত্র আল্লাহরই প্রভূত কায়েমের লক্ষ্যে একতাবদ্ধ হয়ে যায়৷ অবশ্য একথাও সত্য যে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে গেলে দুনিয়ার সব মানুষও যদি তাদের সাহায্য করতে চায় তাতেও কোনো কাজ হবে না । সকল সমর্থন ও সহযোগীদের প্রচেষ্টা নিস্ফল হয়ে যাবে। ‘ওরাই হচ্ছে সে সব লোক, যাদের প্রতি আল্লাহর লা'নত বর্ষিত হয়েছে, আর যার প্রতি আল্লাহর লা’নত বর্ষিত হয় তার জন্যে তুমি কোনো সাহায্যকারী পাবে না৷’ আজকে এ বিষয়টা আমাদের অত্যন্ত আতংকগ্রস্ত করে ফেলেছে যে, গোটা পাশ্চাত্য জগতকে আমরা ইহুদীদের সাহায্যকারী হিসেবে দেখতে পাচ্ছি। এই কারণে আমরা প্রশ্ন করছি, ওদের প্রতি আল্লাহর লা’নতের সে ওয়াদা আজ কোথায়; আর যার প্রতি আল্লাহর লা'নত বর্ষিত হবে তার জন্যে নাকি কোনো সাহায্যকারী পাবে না, সেটাই বা কি করে বুঝবো?’ কিন্তু এটা চির সত্য যে, প্রকৃত সাহায্যকারী মানুষ নয়, রাষ্ট্রবর্গও নয়, তা যতোই তারা হাইড্রোজেন বোমা এবং রকেটের অধিকারী হোক না কেনো । একমাত্র আল্লাহ তায়ালাই হচ্ছেন প্রকৃত সাহায্যকারী । তিনি তার বান্দাদের ওপর অবশ্যই শক্তিমান; আর তাদের ওপরও তার পুরোপুরি শক্তি রয়েছে যারা বহু হাইড্রোজেন বোমা ও রকেটের মালিক হয়ে রয়েছে। আল্লাহ তায়ালা তার জন্যে সাহায্য করবেন । অবশ্যই আল্লাহ তায়ালা তার সাহায্যকারী যে ঈমানের হক আদায় করে, সঠিকভাবে তীর বিধান মেনে চলে খুশীর সাথে ও বিনয়াবনত মস্তকে যারা তার বিধান মোতাবেক বিচার ফায়সালা করে। আল্লাহ তায়ালা একথা বলে তাদেরকে সম্বোধন করছেন, যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মযবুতভাবে তাঁর প্রেরিত জীবন ব্যবস্থার অনুসারী হয়ে গেছে, দৃঢ়তার সাথে আঁকড়ে ধরছে তার আইন কানুনকে এবং তাদের সকলের দুশমন ইহুদী ও তাদের সংগী সাথীদেরকে অবজ্ঞা ও উপেক্ষা করছে। আল্লাহ তায়ালা ইহুদীদের বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করার এই ওয়াদা করেছেন, যেহেতু তারা ইহুদী তাদের জন্যে কোনো সাহায্যকারী নেই । অবশ্যই আল্লাহ্‌ তায়ালা তার ওয়াদা মোমেনদের কোনো একটি দলের হাত দিয়েই পূরণ করেন যখন তারা প্রকৃতপক্ষে ঈমানের ওপর প্রতিষ্ঠিত হবে। সুতরাং ইহুদীদের প্রতি কাফের মোশরেক ও খৃষ্টানদের সাহায্যের হাত প্রসারিত করতে দেখে আমাদের ব্ব্িত হওয়ার কোনো প্রয়োজন নেই! ওরা তো প্রতি যুগেই ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদীদেরকে সাহায্য করে এসেছে, তবুও তো প্রকৃতপক্ষে তারা সাহায্য পায়নি, আজও তারা একইভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে, আসল যে ব্যাপার মুসলমানদের চিন্তা করা দরকার তা হচ্ছে, তাঁরা প্রকৃত মুসলমান হবে কবে। আজকের মুসলমানরা সঠিকভাবে একবার মুসলমান হয়েই দেখুক না কেনো-ইহুদীদের জন্যে কোনো সাহায্যকারী থাকে কিনা, বা তাদের সাহায্যকারীরা তাদের কোনো কাজে আসে কিনা! www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।