যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘তুমি কি দেখোনি সে সকল ব্যক্তিকে যারা নিজেদেরকে দোষমুক্ত বলে দাবী করে? বরং প্রকৃতপক্ষে দোষমুক্ত ও পবিত্র তো তারা.... প্রকাশ্য গুনাহ হিসেবে যথেষ্ট ৷’ (আয়াত ৪৯) ইহুদীদের শ্রেষ্ঠ গোত্র ও আল্লাহর পছন্দনীয় গোত্র হওয়ার দাবী অনেক পুরাতন । আমানত বহন ও রেসালাতের দাবী পূরণ করার জন্যে কার্যত তাদেরকে আল্লাহ তায়ালা পছন্দনীয় বলে বাছাই করেছিলেন এবং সে সময়ে তাদেরকে পৃথিবীর সকল জাতির ওপর শ্রেষ্ঠতৃও দিয়েছিলেন। তাদের জন্যেই ফেরাউন ও তার সভাসদ, সর্দার ও দল বলকে ধ্বংস করেছিলেন এবং তাদেরকে বায়তুল মাকদেসের পুন্যভূমির ওয়ারিসও বানিয়েছিলেন। কিন্তু তারাই তো সেইসব ব্যক্তি যারা এরপর আল্লাহর পথ থেকে সরে দাড়ালো এবং পৃথিবীতে ভীষণভাবে অহংকার প্রদর্শন করলো । তারা এতো বেশী অন্যায় ও দুক্কর্মে লিপ্ত হয়ে পড়লো যে তাদের দৌরাত্ম্যে পৃথিবী আর্তনাদ করে উঠলো । তাদের ধর্মজাযকরা আল্লাহর হারাম করা জিনিসগুলোকে হালাল করে ফেললো এবং যা সাধারণ মানুষ তাদের অন্ধভাবে আনুগত্য করতে শুরু করলো। তারা যে হালাল হারাম বিধানকে নষ্ট করে কার্যত আল্লাহর হকগুলো নষ্ট করলো তা কারো কাছে খারাপ লাগলো না । এইভাবে সে ধর্মগুরু সম্প্রদায়ের লোকেরা আল্লাহ তায়ালা প্রদত্ত শরীয়ত বা আইন কানুনকে ক্ষমতাসীন ও তথাকথিত ভদ্ৰ বা অভিজাত শ্রেণীর জন্যে বদলে দিলো । জনগণের পছন্দ ও খাহেশের কাছে তারা যুক্তিহীনভাবে আত্মসমর্পণ করলো । আর এইভাবে তারা ধর্মগুরু ও ধর্মীয় আলেমদেরকে তাদের রংকুশ ভাগ্য নিয়ন্তা, মুরুব্বী ও পরিচালক মেনে নিয়ে তাদের কাছে নিঃশর্তভাবে নিজেদের ছেড়ে দিলো । তারা জঘন্যতম অপরাধের জিনিস সুদ খেতে শুরু করলো এবং আল্লাহ্‌র দ্বীনের সাথে সম্পর্ককে তারা নিকৃষ্টভাবে কলুষিত করলো । তাদের জন্যে যে কেতাব প্রেরিত হয়েছিলো তাকে তারা লাঞ্চিত করলো। এসব আচরণ এবং আরো বহু কিছু না-ফরমানীর কাজ করা সত্তেও তারা নিজেদের আল্লাহর পুত্র ও প্রিয়পাত্র মনে করতে থাকলো । আরো ভাবতে থাকলো যে, অল্প কয়েকদিনের জন্যে ছাড়া স্থায়ীভাবে কোনো আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। আত্মপ্রবঞ্চনার এখানেই শেষ নয়, বরং তাদের ধারণা যে, তারা ব্যতীত হেদায়েতের পথে আর কেউই নেই এবং ইহুদী না হওয়া পর্যন্ত মুক্তির আর কোনো পথই নেই ৷ তারা বিশ্বাস করতে থাকলো, তাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা, আল্লাহর সাথে তাদের সম্পর্ক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, জ্ঞাতি-গোষ্ঠী ভালোবাসার সম্পর্ক, তাদের ও আল্লাহর মধ্যে সুকোমল ও বিশেষ দরদের সম্পর্ক রয়েছে। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা এসব যাবতীয় প্রয়োজন বা দুর্বলতা থেকে বহু উর্ধে । আল্লাহ রাববুল আলামীনের সাথে কোনো বান্দার আত্মীয়তা বা বংশীয় কোনো সম্পর্ক থাকার প্রশ্ন অবান্তর । বান্দারা তার সাথে মযবুত আকীদা বিশ্বাস ও নেক কাজের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে থাকে এবং এই সম্পর্ক মযবুত হয় দৃঢ়তার সাথে তার পথে টিকে থাকার কারণে । এই সম্পর্ককে যে শিথিল করে তার ওপরেই আল্লাহর ক্রোধ এসে পড়ে। আর এই ক্রোধ তখন আরো বেড়ে যায় যখন গোমরাহ লোকদের কাছে হেদায়াতের আলো আসার পর তার থেকে তারা মুখ মুসলমান এবং মোহাম্মদ (স.)-এর উন্মত বলে মনে করে, আরো মনে করে যে, মুসলমান যখন তারা আছে তখন অবশ্যই আল্লাহ তায়ালা তাদের সাহায্যকারী এবং তাদের জন্যে অবশ্যই ইহুদীদেরকে তাদের এলাকা থেকে তিনি নিজেই বের করে দেবেন। অথচ আজ তাদের বাস্তব অবস্থা হচ্ছে এই যে, আল্লাহ্‌ তায়ালা প্রদত্ত দ্বীন বা পরিচালনা করার জন্যেই এই জীবন বিধান www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।