না। আলোচ্য অধ্যায়ে তার বিশাল ক্ষমাশীলতার সীমা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আলোচনা এসেছে শেরেকের কদর্যতা সম্পর্কে এবং জানানো হয়েছে যে শেরেকের গুনাহ মহাদয়াময় আল্লাহর ক্ষমাশীলতার আওতা বহির্ভুত । এরশাদ হচ্ছে, ‘হে আহলে কেতাব (তোমরা) বিশ্বাস করো যা কিছু আমি নাযিল করেছি ..... আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে অবশ্যই এক মহামিথ্যা তৈরী করে নিয়েছে। উপরের আয়াতে আহলে কেতাবদের প্রতি আল্লাহ তায়ালা উদাত্ত কণ্ঠে আহবান জানিয়েছেন যেন তারাই সর্বপ্রথম আল্লাহর ডাকে সাড়া দানকারী হয়ে যায় এবং এভাবেই তারা প্রথম মুসলিম জনগোষ্ঠীতে পরিণত হয়। তাই আবারও এরশাদ হচ্ছে, ‘হে কেতাবধারী ব্যক্তিরা, যা কিছু আমি নাযিল করেছি তার প্রতি ঈমান আনো । বর্তমানেরও এ কেতাব তো তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী ৷' একথা দ্বারা বুঝা গেলো যে, ‘আল কেতাব’ অর্থাৎ আল্লাহর কাছে রক্ষিত মূল কেতাব তাদেরকেও দেয়া হয়েছে, যার নতুন সংস্করণ এসেছে ভিন্ন ভাষায় । সুতরাং হেদায়াত লাভ করার পথে এ কেতাব তো কোনো নতুন জিনিস নয়। আল্লাহ তায়ালাই সেই মহান সত্বা যিনি তাদেরকে এ একটি কেতাব (শিক্ষা) দিয়েছেন এবং তিনিই সেই সত্ত্বা যিনি তাদের কাছে উপস্থিত কেতাবের সত্যায়নকারী হিসেবে বর্তমান কেতাবের মাধ্যমে তাদের ঈমান আনার আহ্বান জানাচ্ছেন। সুতরাং এ কেতাব তাদের জন্যে কোনো নতুন জিনিস নয়। এ কেতাব তাদের কাছে যা কিছু আছে, তার সত্যায়নকারী। ঈমান আনার কাজ স্পষ্ট দলীল প্রমাণাদি এবং বাহ্যিক কোনো উপায় উপকরণ দ্বারা যদি প্রতিষ্ঠিত হতো তাহলে তারাই প্রথম ঈমান গ্রহণকারী দলে পরিণত হতো । আসলে ঈমান গ্রহণ করার জন্যে ভালো মনে এবং সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে মিলিয়ে নেয়ার প্রয়োজন ছিলো যা তারা করতে রাযি ছিলো না । যেহেতু তারা বিভিন্ন স্বার্থের কারণে নিজ নিজ অবস্থানে অটল থাকতেই চাইলো এবং তাদের নিয়তই ছিলো খারাপ ও বিদ্বেষপূর্ণ এবং স্বভাবগতভাবে তারা ছিলো সংকীর্ণমনা । তৎকালীন এই ইহুদী জনগোষ্ঠী ছিলো হঠকারী এবং বাকা ঘাড়ওয়ালা। এই কারণেই তারা ঈমান আনেনি, আর এই একই কারণে তাদের প্রতি নাযিল হয়েছে ভীষণ তিরস্কার ও কঠিন আযাবের ভয়। এরশাদ হচ্ছে, ‘(ঈমান আনো) তোমাদের চেহারাগুলোকে আমি নিশ্চিহ্ন করে দেয়ার পূর্বে এবং জেনে এখানে ‘তামসুল উজুহ’ বলতে বুঝানো. হয়েছে, মানুষের যেসব চিহ্ন তাকে বিশেষ মানুষ হিসেবে পরিচিত করে সেসব চিহ্নগুলো নিশ্চিহ্ন করে দেয়া । আর সেই চেহারাগুলোকে পেছন দিকে ঘুরিয়ে দেয়ার অর্থ দাড়ায় পিঠের দিকে মুখ করে দেয়া, যাতে করে হাটতে শুরু করলে পেছন দিকে হাটতে থাকবে। আসলে এখানে, একটি বাস্তব ও বস্তুগত শাস্তির কথা উল্লেখ করে তাদের প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে। এতে করে তারা মানবতার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে পেছন দিকে চলতে থাকবে । আর এমনি করে তাদেরকে সে আয়াতের ভয়ও দেখানো হয়েছে যা নেমে এসেছিলো শনিবারওয়ালাদের ওপর (আর তারা ছিলো সেইসব বিদ্রোহী লোক যাদেরকে তাদের শরয়ী নির্দেশ হিসেবে শনিবারে মাছ ধরতে নিষেধ করা সত্তেও নানা হীলা-বাহানা করে তারা হুকুম অমান্য করেছিলো) আর বাস্তবিকপক্ষে আল্লাহ তায়ালা তাদেরকে পরিণত করে দিয়েছিলেন বানর ও শুকরে। এইভাবে সেইসব স্পষ্ট নিদর্শন কেতাব নাযিল হওয়ার পূর্বে ইহুদীরা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।