এমন পরিষ্কার, স্পষ্ট ও দ্বর্থহীন ভাষায় এবং দৃঢ়তার সাথে তাদের কথা জানানোর পর এটাই স্বাভাবিক যে, সাধারণভাবে তারা আর ইসলাম গ্রহণ করবে না, আর বাস্তবেও দেখা যাচ্ছে তাদের ভেতরকার কতিপয় ব্যক্তি ছাড়া তারা ইসলাম গ্রহণ করতে এগিয়ে আসছে না । আর প্রকৃতপক্ষে তারা যদি এইভাবে ইসলাম গ্রহণ করার জন্যে মনস্থির করতো এবং এগিয়ে আসতো, তাহলে এটা স্পষ্টভাবে বলে দেয়া হচ্ছে, সে সত্যিকার অর্থে তাদের জন্যে কোনো জটিলতাই ছিলো না, এ কথা দ্বর্থহীন ভাষায় কোরআনে কারীমে জানানো হয়েছে, ‘আমরা শুনেছি, মেনে নিয়েছি, একটু শুনুন এবং আমাদের দিকে একটু খেয়াল দিন ।' এই পদক্ষেপ নিলেই তাদের জন্যে কল্যাণ হতো তাদের স্বভাব প্রকৃতি, মেযাজ, তাদের ব্যক্তি মর্যাদা ও তাদের অবস্থা মযবুত হতো । কিন্তু বাস্তবে তা না হয়ে হলো এই যে, তাদের কুফরীর কারণে হেদায়াত থেকে তারা বহু দূরে সরে গেলো। সুতরাং এখন অল্প কিছুসংখ্যক ব্যক্তি ছাড়া আর কেউই ঈমান আনবে না (এটা সে অভিশপ্ত জাতির গুদ্ধত্যপূর্ণ ব্যবহারের ফল এবং আল্লাহর তরফ থেকে অমোঘ ফয়সালা) । আর আল্লাহর বাণী আজ সত্যে পরিণত হয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে বহুকাল ধরে অতি সামান্য কিছু সংখ্যক ব্যক্তি ছাড়া ইহুদীদের মধ্য থেকে ইসলাম গ্রহণকারী কেউ নেই । শুধু তারাই এগিয়ে এসেছে যাদের জন্যে আল্লাহ তায়ালা কল্যাণ মঞ্জুর করেছেন এবং যাদের জন্যে হেদায়াতের পথ সুগম করে দিয়েছেন, যেহেতু তারা হেদায়াত পাওয়ার জন্যে চেষ্টা ইচ্ছা ও সাধনা করেছে। এদের অপর বৃহত্তর অংশের অবস্থা হচ্ছে এই যে, বেশ কয়টি শতাব্দী ধরে তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। এতদসত্তেও তাদের অনেককে মদীনায় থাকার অনুমতি ও নিরাপত্তা দান করা হচ্ছে । অথচ ইসলামের বিরুদ্ধে তাদের স্থায়ী দুশমনী ছিলো ও আছে, যার কোনো বিরতি কোনো দিন হয়নি, কোনো সময়ের জন্যেও থেমে যায়নি । তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা, বর্ণবৈষম্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার অস্বীকৃতি, বরাবরের মতো আজও অব্যাহত রয়েছে। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, ইসলামের বিরুদ্ধে এতো শত্রুতা দুনিয়ার অন্য কোনো জাতি আজ পর্যন্ত করেনি । বিশ্বব্যাপী যে ক্রুসেড যুদ্ধ সংঘটিত হয়েছিলো এবং যেসব নানাপ্রকার আগ্রাসন মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে, একটু চোখ মেলে তাকালে দেখা যাবে যে, সব কিছুর সাথে মুসলমানদের বিরুদ্ধে কখনো একজন অংশীদার হিসেবে আবার কখনো এককভাবে এই ইহুদীরা লড়াই করে এসেছে। আহব্লে কেতাবতদর প্রতি আল্লাহ্র খমক্ক এরপর সম্বোধন করা হচ্ছে সরাসরি সকল আহলে কেতাবদের বিশেষভাবে ইহুদীদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাদের দাওয়াত দেয়া হচ্ছে সেই কেতাবকে মেনে নেয়ার জন্যে, যা তাদের কাছে আছে। তাদের কাছে রক্ষিত কেতাবের সত্যায়নকারী এই কেতাবের মাধ্যমে তাদের ইসলামী বিদ্বেষ ও অন্যান্য মন্দ কাজের কারণে, তাদেরকে পশুতে রূপান্তরিত করার ভয় দেখানো হয়েছে এবং কখনো তাদের প্রতি লা’নত পাঠানো হয়েছে। আবার কখনো কোরআন তাদেরকে এই জন্যে প্রত্যাখ্যান করেছে যে, তারা শেরেকে লিপ্ত হয়ে পড়েছে এবং সেই নিরংকুশ তাওহীদ বিশ্বাস থেকে দূরে সরে গেছে, যার ওপর তাদের জীবন ব্যবস্থার ভিত্তি স্থাপিত । আল্লাহ তায়ালা অপর সকল গুনাহ মাফ করলেও তার সাথে কাউকে অংশীদার মনে করা হবে- এ অপরাধ মাফ করেন www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।