র্রসূল (স.)-এর সাথে হহুদীদের আচরূণ এরপর রসূল (স.)-এর থেকে মুখ ফেরানো ও তার সাথে সরাসরি বেয়াদবী করার খবরও জানা যায়। ইহুদীরা তাকে সরাসরি বলতো, মোহাম্মদ, শোনো, তুমি যা বলছো আমরা তা শুনলাম, তবে আমরা তা মানলাম না! আমরা তা বিশ্বাসও করবো না, তোমার অনুসরণও করবো না এবং তোমার আনুগত্যও করবো না । এ কথা দ্বারা বুঝা যায় যে আয়াতগুলো মাদানী যেন্দেগীর একেবারে গোড়ার দিকে নাযিল হয়েছিলো, যখন ইসলামী শক্তি সংহত হতে পারেনি এবং ইহুদীদের এতোটা সাহস করা সম্ভব হয়েছিলো যে তারা নবী (স.)-কে মুখের ওপর দর্পভরে, বেয়াদবীর সাথে ও কদর্যভাবে বলতো, হাঁ, ওর কথা না শোনার মতো শোনো । আর ওতো আমাদের রাখাল (যখন একটু ঘুরিয়ে ‘রায়েনা'র স্থলে 'রাঈনা’ বলা হয় তখন) এ অর্থ হয় অবশ্য, বাহ্যিক শব্দে তারা বলতো, শোনো, কিন্তু যা শুনবে তা না শোনার মতোই শুনবে, কথার ভাবে একটু আদবের ছাট আছে যেহেতু 'রায়েনা’র শাব্দিক অর্থ হচ্ছে, আমাদের দিকে একটু দেখো, আমাদের অবস্থা বিবেচনায় আমাদের প্রতি একটু রেয়ায়েত করো, অথবা আমরা যে কি অবস্থায় জীবন যাপন করছি তার দিকেও একটু খেয়াল করো; কারণ আমরাও আহলে কেতাব । সাধারণ মোশরেকদের মতো তো আমরা নই, যার জন্যে মোশরেকদের মতো আমাদেরকেও একইভাবে ইসলাম গ্রহণ করার জন্যে দাওয়াত দিতে হবে। মাথা নেড়ে নেড়ে নিষেধ করার দ্বারা বুঝা যাচ্ছে; মুখে তারা বলতো, ‘শোনো কিন্তু মাথার ইশারায় বলতো শুনো না বা না শোনার মতোই শোনো । ভাবখানা এই যে, আরে এতো একটা' পাগল মানুষ, ওর কথা কী শুন্বে? ঠিক আছে, বলছে যখন তখন না শোনার মতোই একটু শোনো, ততো খেয়াল করার দরকার কি, তার কথা তো আর পালন করতে যাচ্ছো না (লাঞ্চিত করুন আল্লাহ তায়ালা সে হতভাগাদেরকে)। আর '‘রায়িনা’ শব্দ দ্বারা বুঝাতে চাইতো, আনমনাভাবে শোনো, যেহেতু ‘রাউনাতুন'-এর অর্থ আনমনাভাব। এমনিভাবে তাদের সে কথায় অহংকার ও চরম বেয়াদবী প্রকাশ পেতো, আর মাথা নেড়ে মানা করায় উন্নাসিকতা প্রকাশ পেতো । এসব গদ্ধত্যপূর্ণ খাসলাৎ তাদের মধ্যে ছিলো বলেই তো তারা তাদের কেতাবের শব্দ ও অর্থসমূহ হেরফের করার দুঃসাহস করতে পারতো! এই হচ্ছে সেই ইহুদী জাতি ও তাদের চরিত্র! এদের বিষয় আলোচনা করার পর অন্য আহলে কেতাবদের সম্পর্কে কোরআন স্পষ্টভাবে তাদের উপযোগী ব্যবহারের কথা জানাচ্ছে, যাদেরকে হেদায়াতের আলো কিছু দেয়া হয়েছে, তাদেরকেও তাদের যথাযোগ্য প্রতিদান হিসেবে কল্যাণ, মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে সম্মান দানের ওয়াদা করা হয়েছে। যারা হেদায়াতপ্রাপ্তির আশা পোষণ করে তাদের প্রতিও রয়েছে এসব নেক আশ্বাস । যদি সে সকল ভ্রান্ত আহলে কেতাব সঠিক ও মযবুত পথের দিকে প্রত্যাবর্তন করে তাহলে তাদের জন্যে উন্ক্ত রয়েছে সকল সাফল্যের পথ এবং এটাই তাদের পদমর্যাদার সঠিক মূল্যায়ন । এইসব সত্যাশ্রয়ী আহলে কেতাবদের সম্পর্কে মর্যাদার অনেক কথাই কোরআনে কারীমে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, অতীতেও তারা যেমন মর্যাদাবান ছিলো, ভবিষ্যতেও তেমনি মর্যাদাবান থাকবে । তাই আল্লাহ তায়ালা এরশাদ করছেন, ‘যদি ওরা বলতো আমরা শুনেছি ও মেনে নিয়েছি, আমাদের কথা শুনুন এবং আমাদের দিকে একটু খেয়াল.... তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক ব্যক্তি ছাড়া আর সত্যপথ গ্রহণকারী কেউ হবে না৷’ (আয়াত ৪৬) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।