যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

নেয়াই এ প্রসংগে যথেষ্ট নয়, বরং সুনির্দিষ্টভাবে ইহুদীদেরকে শত্রু হিসেবে চিহ্তিত করে তাদের থেকে চরম সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে, পরিষ্কারভাবে তাদের অবস্থা ও বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানানো হয়েছে এবং রসূলুল্লাহ (স.)-এর সাথে তাদের চরম বেয়াদবীর কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান অধ্যায়ের আলোচনায় আমরা বুঝতে পারছি যে, ইহুদীদের এইসব চক্রান্তের সূচনা ও বাড়াবাড়ি হিজরতের পর পরবর্তী কয়েক বছর ধরে সমানে চলতে থাকে, যতক্ষণ না তাদের শক্তিকে পরিপূর্ণভাবে চূর্ণ করে দেয়া হয়েছে। তাদের তৎপরতা উল্লেখ করে স্পষ্টভাবে আল্লাহ তায়ালা জানাচ্ছেন, ‘যারা ইহুদী হয়ে গেছে, (নিজেদেরকে ইহুদী বলে দাবী করেছে) (১৪) তারা (তাওরাতের শব্দগুলোকে নিজ নিজ জায়গা থেকে অন্যত্র স্থাপন করে এবং বলে, হা আমরা শুনলাম এবং অমান্যও করলাম । আসলে তারা (পরস্পর) বলে, না শুনার মতোই শোনো এবং তারা (রসূল (স.) সম্পর্কে) বলতো 'রায়েনা’, জিহবাকে একটু উল্টিয়ে বলতো’ যাতে শব্দ বেরুতে 'রাঈনা’ (আমাদের রাখাল এবং এইভাবে বলে তারা বুঝাতে চাইতো সে তা ‘আমাদের রাখাল’, সে আবার কী জীবন ব্যবস্থা পেশ করবে?’ এইভাবে বলে তারা মোহাম্মদ (স.)-কে দোষারোপ করতো । তাদের এই জিহবা উল্টিয়ে উচ্চারণ করা এবং আল্লাহর ইচ্ছার বাইরে ভিন্ন অর্থে ব্যবহার করে আল্লাহর সাথে চরম বেয়াদবী করা ছিলো উদ্দেশ্যমূলক । আরো কার্যকর কথা হচ্ছে, রসূল (স.) সম্পর্কে তাওরাতে উল্লেখিত কথাগুলো প্রকাশ পেলে তাকে অস্বীকার করা সম্ভব হবে না বলে ইহুদী আলেমরা তাওরাতের শব্দগুলোকে এধার ওধার করে লিখে তাদের সাধারণ মানুষের কাছে পেশ করতো । তারা আরো মনে করতো তাদের এই আচরণ তাওরাত সম্পর্কে কোরআনে উল্লেখিত কথাগুলোকে ভুল প্রমাণিত করে দেবে। কোরআন ও তাওরাতের উৎপত্তি যে একই মহান সত্বা থেকে সে কথাকেও তারা এইভাবে মিথ্যা প্রমাণিত করতো, এমনকি তারা ভাবতো যে, এই পন্থায় মোহাম্মাদুর রাসূলুল্লাহ (স.)-এর নবুওয়তকেও ভুল প্রমাণ করা যাবে। নিজেদের কেতাব তাওরাতকে পরিবর্তন করার দুঃসাহস করার পেছনে একটিমাত্র কারণ ছিলো, আর তা হচ্ছে নিজেদের স্বার্থ সংরক্ষণার্থে নিজেদের কু-প্রবৃত্তির অনুসরণ । যে উদ্দেশ্যে তাওরাত প্রেরিত হয়েছিলো সেই কেতাবের শব্দগুলোকে হেরফের করে তাকে ব্যর্থ করে দেয়ার এই অপপ্রয়াস ছিলো জনগণকে তাদের সঠিক 'দ্বীন’ থেকে ফিরিয়ে দেয়ার নামান্তর এবং প্রত্যেক যামানার ক্ষমতাধরদের অসৎ ইচ্ছা চরিতার্থ করার মানসে জনগণকে বিভ্রান্ত করাই ছিলো এ ধরনের | আচরণের মূল উদ্দেশ্য । এটাকে তারা একটা কৌশল এবং চমৎকার শিল্পকর্ম মনে করতো । যে ইহুদী ব্যক্তি এ কাজ করতো তাকে বড়োই নিপুণ ও দক্ষ মনে করা হতো । যদিও আজ আমাদের এই যামানায় কোনো ব্যক্তি এ কাজ করলে তাকে তাহরীফকারী বা কেতাব পরিবর্তনকারী বলে অভিহিত হবে, সাধারণভাবে ধিক্কার দেয়া হবে। কী জঘন্য ইহুদী চরিত্র! সরাসরি আল্লাহর সাথেই বেয়াদবী! (১৪) য়্যহুদাহ নামে এক গোত্র ছিলো যারা দাবী করতো তারাই তাওরাতের আসল ধারক ও বাহক । সেই গোত্রের বংশধর হওয়ার দাবীদাররা নিজেদেরকে ইহুদী বলে দাবী করতো ৷-সম্পাদক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।