যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

এ অংশে মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে যেন তারা কোনো কাজের ব্যাপারে বিভিন্ন দলে বিভক্ত না হয়ে যায়, অথবা কারো কথা প্রতিহত করতে গিয়ে যেন তারা দ্বিধাবিভক্ত না হয়ে পড়ে । এরপর ইসলামের অগ্রযাত্রা দমন করার জন্যে মদীনার আশেপাশের কবিলাগুলোর পক্ষ থেকে যেসব ষঢ়যন্মূলক পদক্ষেপ নেয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ এসেছে । অর্থাৎ যখনই নবগঠিত এই ইসলামী রাষ্ট্রের জন্যে আইন কানুন নাযিল হতে শুরু করেছে তখনই মদীনা ও আশপাশের কবিলাগুলো যেসব ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছিলো, এ অধ্যায়ে তার বিবরণ দেয়া হয়েছে। সামনের দারসে আমরা দেখতে পাবো, প্রতিটি ইহুদীর সাথে লেনদেন ও ব্যবহারের ক্ষেত্রে ইসলাম চমৎকার নযীর স্থাপন করেছে! এ দারসে আমরা শেরেক ও মোশরেকদের সাথে ব্যবহারের বিভিন্ন দিকও দেখতে পাবো দেখতে পাবো কেমন করে আরবের বুকে অবস্থিত মোশরেকদের শেরেকের সেই সকল বুনিয়াদকে আঘাত করা হয়েছে এবং তাদের সেই ভ্রান্ত মতবাদকে দাবিয়ে দেয়া হয়েছে, যার ওপর মোশরেকদের সমাজ দাড়িয়ে ছিলো। তবে এ কথাও জানা যায় যে, ইসলামী সমাজের অভ্যন্তরীণ সংগঠন মযবুত হওয়ার কারণে মদীনার অভ্যন্তরে বিভিন্ন সম্প্রদায়ের সংঘর্ষ ধীরে ধীরে স্তিমিত হয়ে গিয়েছিলো। পারিবারিক জীবন সম্পর্কে সূরাটির শুরুতে ইতিমধ্যে যে আলোচনা এসেছে তাতে দেখা যায় সমাজ সংগঠনে ইসলামের ভূমিকা অনবদ্য । এরপর আলোচ্য অধ্যায়ের শেষ দারসে যেসব আলোচনা এসেছে তাতে মোনাফেক ও নেফাক সম্পর্কে আলোচনা করতে গিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে, মোনাফেকদেরকে আগুনের নিম্নতম স্তরে নিক্ষেপ করা হবে যেখানে আগুনের গভীরতা ও তীব্রতা হবে সব থেকে বেশী । এ পর্যন্ত বলে আসা সকল ইশারা ইংগীত থেকে আমরা তৎকালীন মুসলিম দলের মধ্যকার সাংঘর্ষিক বিভিন্ন অবস্থার প্রকৃতি সম্পর্কে বেশ কিছুটা আঁচ করতে পারি। এতে জানা যায়, প্রথম দিকে গড়ে ওঠা ইসলামী সমাজের ভেতর ও বাইরের জীবনে দ্বন্ব সংগ্রামের মধ্যেও তাদের পূর্ণতাপ্রাপ্তির পথে পরস্পরের মধ্যে যেমন মিল মহব্বত একাত্ম হয়ে কাজ করার প্রেরণা বিরাজ করছে তেমনি ছিলো তাদের মধ্যে বিবাদ বিসম্বাদণও। আসলে অনুরূপ সংঘর্ষ আজো আছে এবং ভবিষ্যতেও থাকবে । ইহুদীদের তাওরাত বিকৃতকরূণ আলোচ্য অধ্যায়ের এ অংশে আহলে কেতাবদের মধ্য থেকে ইহুদীদের সম্পর্কে যেসব বিষয় জানা যায় তার মধ্যে সব থেকে যে জিনিসটি বিস্ময় আনে তা হচ্ছে, তাদের সম্পর্কে কথা বলতে | গিয়ে কখনো রসূল (স.)-কে সম্বোধন করা হয়েছে, আর কখনো বা করা হয়েছে তাদেরকে যারা ইহুদীদের সেসব অপ্রিয় ব্যবহারগুলো দেখে বা জানে। ‘তুমি কি দেখোনি সে সকল ব্যক্তিকে যাদেরকে কেতাবের কিছু অংশ দেয়া হয়েছে, (সে অংশ থেকে সঠিক শিক্ষা নেয়ার পরিবর্তে) তারা গোমরাহীকে খরীদ করে নেয় এবং তারা চায় যেন তোমরা সঠিক পথ থেকে সরে দাড়াও ৷” পরিণামে এ পথ পরিত্যাগ করে তোমরা দূরে সরে চলে যাও । ‘কেতাবের কিছু অংশ’ দ্বারা বুঝানো হয়েছে যে, তাদেরকে হেদায়াতের পথে চালানোর জন্যে মূসা (আ.)-এর মাধ্যমে আল্লাহ তায়ালা ‘তাওরাত’ দিয়েছিলেন, যাতে করে পূর্বে যে গোমরাহীতে তারা পড়েছিলো তা পরিত্যাগ করে হেদায়াতের পথে চলতে পারে, কিন্তু তারা সে কেতাব পরিত্যাগ করে সঠিক পথ থেকে দূরে সরে গেলো এবং এখনো দূরে সরেই থাকলো এবং তার পরিবর্তে গোমরাহীর পথ খরীদ করে নিলো । এই খরীদ করার কথা বলে বুঝানো হচ্ছে যে, তারা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।