যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

বিপ্রবের মতো এমন সুমহান বিপ্রব আর কেউ কোনো দিন আনতে পারেনি । এটা শুধু রক্তক্ষয়ী, ংসকর ও নিষ্ঠুর সামরিক অভিযানই ছিলো না, বরং এ ছিলো মানুষের মনমগষে বিপ্লব সৃষ্টিকারী, নৈতিক, সৃষ্টিগত এবং প্রেম ও কল্যাণকারিতার আবেগ আপ্নুতকারী অভিযান । এতে কোনো জবরদস্তী ছিলো না, কারো অনুভূতির ওপর অযৌক্তিক কোনো চাপ বা বল প্রয়োগ ছিলো না, এতে কারো আকীদা বিশ্বাসকে নির্দয় নিষচ্ঠুরভাবে লাঙক্ছিতও করা হয়নি, কারো ভাষাকে অবমূল্যায়ন করা হয়নি, কারো অভ্যাস ও রীতিনীতিকে দলিত মথিত করা হয়নি; বরং মহব্বতের সাথে ও যুক্তির কষ্টিপাথরে যাচাই বাছাই করে সুন্দরতম জিনিসগুলোকে গ্রহণ করার পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে মানুষের ঘুমন্ত বিবেক জেগে উঠতে পারে এবং সহজ ও স্বাভাবিক এই পথকে মানুষ অন্তর দিয়ে গ্রহণ করতে পারে। এটা এমন এক বিপ্লব যা কোনো সামরিক অভিযান দ্বারা অতীতের কোনো কালে সংঘটিত করা সম্ভব হয়নি, আর ভবিষ্যতেও কোনোদিন করা হবে না। এটা ছিলো মানবতার পরিপূর্ণ প্রাধান্য ও কর্তৃত্ব উচ্চাভিলাষী কোনো ব্যক্তির কল্পনা নয়। এটা ছিলো মহামূল্যবান মানবীয় বৈশিষ্ট্যেরই বিজয়, মানবতা প্রতিষ্ঠার বিজয় । এটা ছিলো মানবতার জন্যে নতুনভাবে জন্য লাভ, যার সন্ধান ইতিপূর্বে মানুষ কখনো পায়নি। এরপর দিকে দিকে ইসলামের এই দিত্বিজয়ী আলো এমনভাবে ছড়িয়ে পড়লো যে, সব কিছুর রং-ই বদলে গেলো এবং এ আলো জাহেলিয়াতের আমলে প্রচলিত সব কিছুকেই বদলে দিলো এক বিশেষ (স্বার্থপর) জনগোষ্ঠী এই প্রশান্ত আলোতে অবগাহন করা থেকে দূরে সরে রইলো । এরা পেছনে পড়ে থাকা সেইসব জাহেলিয়াতের ধ্বজাধারীদের সাথে থাকা পছন্দ করলো যারা যুগ যুগ ধরে সে অঞ্চলে বাস করে আসছিলো, যেমন মিসরে অবস্থিত ফেরাউনের বংশধর, ব্যবিলনের অধিবাসী ও ইরাকে বসবাসরত আমীরীয় জনগোষ্ঠী । আরো ছিলো সিরিয়ায় অবস্থিত ফিনিকী এবং সুরীয়ানীরা মানব সমাজে একেবারে সৃষ্টির সূচনালগ্ন থেকে জাহেলিয়াতের শেকড় গভীরভাবে প্রোথিত ছিলো । সকল যুগেই মানুষের প্রকৃতির মধ্যে এমনি মনোভাব বদ্ধমূল ছিলো। ইসলামের বিজয়াভিযান পর্যায়ে একটি আশ্চর্য বিষয় অবশ্যই লক্ষ্য করার মতো । ইসলামী ভাষা ও তার প্রতিষ্ঠান সাথে সাথে প্রতিষ্ঠিত হয়েছে সেসব দেশে, যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিলো । অর্থাৎ যখনই কোনো এলাকার জনগণ ইসলাম গ্রহণ করেছে তখন তারা অন্তর দিয়ে আরবী ভাষাকেই ইসলামী ভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের যুক্তি তর্ক, পাঠ্য ও গবেষণার ভাষা হিসেবে । এর কারণ আমার মনে হয়, আরবী ভাষার এই চমক ও গ্রহণযোগ্যতা ইসলামী আকীদা বিশ্বাস এবং তার প্রতিষ্ঠা থেকেও বিজিত এলাকাসমূহের জনগণের অন্তরে অনেক বেশী রেখাপাত করেছে। আরবীর প্রতি এই আকর্ষণকে অত্যাশ্চার্য একটি ঘটনাও বলা যায়। অবশ্য এটাও সত্য যে, এ আকর্ষণ আরবী ভাষার নিজস্ব কোনো শক্তি বা কৃতিত্বের কারণে পয়দা হয়নি, কারণ আরবী ভাষা তো পূর্বেও ছিলো, তখন তো দুনিয়ার কোনো অংশ এই ভাষার প্রতি আকৃষ্ট হয়নি । আকৃষ্ট হয়েছে তখন, যখন ইসলামের আগমন ঘটেছে। আর সেই সময় থেকেই ইসলামের বাহন হওয়ার কারণে এ ভাষা ইসলামী ভাষা হিসেবে গণ্য হয়ে এসেছে। সুতরাং নিসন্দেহে এটা বলা যায়, এ ভাষার জনপ্রিয়তা শুধু ইসলামের কারণেই । এখানে একটি রহস্য বা তাৎপর্যপূর্ণ বিষয় প্ৰণিধানযোগ্য; আর তা হচ্ছে ইসলামের আগমনের পর বিজিত সকল দেশে মানুষ যে ভাষার মাধ্যমে ইসলামের অপূর্ব মহিমা পেয়েছে তা মূল আরবী ভাষার লালিত্যের কারণে নয়, বরং আরবীর নতুন সংস্করণের কারণে যা সমৃদ্ধ হয়েছে-ইসলামের ভাষা হিসেবে ৷ ইসলামী ভাষা হিসেবে তাই তা সর্বত্র গৃহীত হয়েছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।