যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আমরা কিছুতেই আল্লাহর কোনো বক্তব্যের কোনো ভুল অর্থ বা সিদ্ধান্ত নিতে প্রস্তুত নই, শুধুমাত্র এই কথাটাই বলতে চাই যে, তায়াম্মুম দ্বারা আমরা সেই যোগ্যতা লাভ করতে চাই যার দ্বারা যে কোনোভাবে (নামাযের মধ্যে শামিল হয়ে) আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং নামাযে শামিল হওয়া এমনই একটি কাজ যা আমাদেরকে দুনিয়ার দৈনন্দিন অন্য সমস্ত কাজ বা ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায় এবং আল্লাহ তায়ালা ও অন্যান্য সকল কাজের মধ্যে ব্যবধান সৃষ্টি করে দেয় আর এই উদ্দেশ্যেই তায়াম্মুম ওযু ও গোসলের স্থলাভিষিক্ত হয়। আসলে আল্লাহ তায়ালাই সঠিক জানেন তায়াশ্মুমের গূঢ় রহস্যটা কি। এ কাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি কি নেয়ামত দান করতে চান বা কোন কোন কঠিন পথ পরিক্রমা করাতে চান তা তিনিই সঠিকভাবে অবহিত আছেন। যেহেতু তিনিই সুক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞানের অধিকারী । এখানে আরেকটি শেষ কথা বাকি থেকে যায়, তা হচ্ছে মহামহিম, করুণাময় ও মহান আল্লাহর সাথে এই তায়াম্মুমের মাধ্যমেই আমরা সম্পর্ক স্থাপনের সুযোগ পাই এবং তাঁর প্রতি আদব প্রদর্শনেরও একটি উপায় লাভ করি৷ আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার পথে টিকে থাকার বাসনা নিয়ে আমরা শত বাধা-বিঘ্ব, ঠাট্টা-বিদ্বপ ও নানা ওজুহাত উপেক্ষা করে পুনরায় নামাযের কাতারে এসে দাড়াতে এবং সমাজের বুকে নামাযের যিন্দেগী কায়েম করতে চাই, অতিক্রম করতে চাই সব বাধা ও অসুবিধাকে, যার উদ্দেশ্যে আল্লাহ তায়ালা প্রদত্ত সুযোগ হাসিল করি। আর এ জন্যে ঘরের বাইরে মোসাফেরী হালতে ওযুর পরিবর্তে পানির অভাবে তায়াম্মুম করার সুযোগ গ্রহণ করি। আবার কখনো পানি না থাকলেও নানা সংকট বা অসুবিধার কারণে যখন পানি যা আছে তা পান করা বা অন্যান্য অপরিহার্য প্রয়োজন মেটাতে গিয়ে ওযুর জন্যে তা ব্যবহার করতে পারি না বলেও তায়াম্মুম করি। কখনো সফরে থাকাকালে পানি ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, সেখানেও তায়াম্মুম করার সুযোগ আমরা গ্রহণ করি এবং এই সব দান করে দয়াময় আল্লাহ তায়ালা আমদের জীবনকে সহজ করে দিয়েছেন। পরবর্তীতে যুদ্ধের ময়দানে, ভয়-ভীতির সময়ে তায়াম্মুম করার অনুমতি দান সম্পর্কিত যে আলোচনা আসছে তার সাথে বর্তমানের আলোচনা একান্তভাবে জড়িত বলে বুঝা যাচ্ছে। কারণ এসব কিছুর পেছনে মূল বিষয় হচ্ছে আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে নামাযের সাথে সম্পর্ক স্থাপনের উপায় খুঁজে বের করার তীব্র বাসনা । যেহেতু একজন মুসলমান কোনো অবস্থাতেই চায় না যে, আল্লাহর সাথে সম্পর্ক টিকিয়ে রাখার যে নিয়মতান্ত্রিক ব্যবস্থা রয়েছে তা ছিন্ন হয়ে যাক । মোমেনের এই মানসিক অবস্থা তখনো স্পষ্ট হয়ে ওঠে যখন অসুস্থ থাকার কারণে সে বসে, শুয়ে এবং চরম অসুস্থতার কারণে যখন অংগ প্রত্যংগ সঞ্চালন করতে অক্ষম হয়ে যায়, তখনো চোখের ইশারায় নামায আদায় করে, তবুও নামায ছুটে যাক-এটা চায় না। প্রকৃতপক্ষে এইটিই হচ্ছে মনিবের সাথে গোলামের সম্পর্ক । এ এমন এক সম্পর্ক যা কোনো সময়ে ছিন্ন হয়ে যাক মেহেরবান মনিব কিছুতেই তা চান না৷ যেহেতু পাক পরওয়ারদেগার বেহতর জানেন যে বান্দাহর জন্যে এ সম্পর্ককে টিকিয়ে রাখা কতো বেশী প্রয়োজন । আসলে, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার নিজের তো দুনিয়া জাহানের কোনো কিছু থেকে কিছুই পাওয়ার প্রয়োজন নেই । বান্দারা তার আনুগত্য করায় তাদের নিজেদের উপকার ছাড়া তার তো কোনো ক্ষতি বৃদ্ধি হয় না৷ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।