যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আজকে আমরা এমন এক সময়ে উপনীত হয়েছি যখন কোনো কোনো বৈজ্ঞানিক ও উগ্রমস্তিষ্ধ গবেষক এতোটা ওদ্ধত্য দেখাতে শুরু করেছে যে, তাদের মতে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতার যুগে ওযু করার মতো এই আনুষ্ঠানিক কাজের আর কোনো প্রয়োজন নেই । মানুষ যখন তাদের দৈনন্দিন জীবনের সুখ সাচ্ছন্দ রচনার ব্যবস্থা নিজেরাই তৈরী করে নিচ্ছে, তখন ওযুর প্রয়োজন আর থাকে না, বরং তাদের মতে নামাযের শর্ত হিসেবেও আজ ওযুর আর কোনো প্রয়োজন নেই । আবার নামাযের তাৎপর্য বলতে গিয়ে এর স্বাস্থ্যগত দিক সম্পর্কে বলা হয়েছে। এ বিষয়ে যে মুখ্য কথাটা এসেছে তা হচ্ছে এই যে, নামায একটি ব্যায়ামের কাজ যা শরীরের সকল অংগ-প্রত্যংগকে সঞ্চালিত করে। কখনো বলা হয়েছে নামায বিভিন্নভাবে মানুষকে নিয়মতান্ত্রিক বানায়, তাকে সময়ানুবতী বানায় । সুসামঞ্জস্যভাবে তার অংগ প্রত্যংগের ব্যায়াম করতে সাহায্য করে, সারিবদ্ধভাবে ও এক মনে, একজন নেতাঁর অনুসরণে আল্লাহর হুকুম পালন করা শেখায় ইত্যাদি । আবার কখমো বলা হয়েছে, নামায দোয়া ও কোরআন পাঠের মাধ্যমে বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এর উদ্দেশ্য হিসেবে এটা ওটা যাই বলা হোক না কেন, নামাযের তাৎপর্যের মধ্যে সব থেকে বড়ো কথা হচ্ছে নামায মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করে এবং তাদের পারস্পরিক বন্ধনকে মযবুত করার মাধ্যমে সামাজিক নিরাপত্তা দান করে। আজ এমন একটি সময় এসে হাযির হয়েছে, যখন শরীয়ত ও এর বিধি বিধান সম্পর্কে নানাপ্রকার মন্তব্য পেশ করা হচ্ছে। কেউ বলছে, আমাদের শারীরিক ব্যায়ামের জন্যে নামাযের আর কোনো প্রয়োজন নেই, যেহেতু সূদীর্ঘ প্রশিক্ষণ দ্বারা অর্জিত শারীরিক প্রয়োজনোপযোগী বিভিন্ন প্রকার ব্যায়ামই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্যে যথেষ্ট । কেউ বলেন শৃংখলা শেখানোর জন্যেও নামাযের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের কাছে এখন নিয়মিত সেনাবাহিনী বর্তমান রয়েছে, তারা এ কাজের প্রশিক্ষণ দেয়ার জন্যে যথেষ্ট । আবার কেউ বলেন, নামাযের মধ্যে যে বিভিন্ন অংগ সঞ্চালন রয়েছে এসবের আর কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার কাজ একাকী অবস্থায়ও করা সম্ভব এবং অধিক উপযোগী, আর প্রার্থনা করার কাজ তো অংগ সংপ্চালন দ্বারা সম্ভব নয় যেহেতু এতে আত্মিক যোগাযোগ বিঘ্নিত হয়। এমনি করে আমরা মানবীয় যুক্তি বুদ্ধি দ্বারা এসব কিছু বুঝার প্রয়াস পাই এবং প্রত্যেকটি এবাদাত-এর মধ্যে তাৎপর্য খৌজার চেষ্টা করি ও তাকে তর্কবিদ্যার আলোকে বুঝতে চাই, তারপর মনে করি এইভাবে বুদ্ধির নিরীখে যাচাই করে নেয়াটাই বুঝি সঠিক, তখন কালামে পাকে বর্ণিত কথা ও নির্দেশাবলী গ্রহণ করা থেকে আমরা অনেক দূরে সরে যাই; আর এইভাবে আমরা নিরাপত্তার সীমানা থেকেও অনেক দূরে চলে যাই, যার ফলে পারস্পরিক এঁক্য গড়ে তোলার পরিবর্তে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টির দুয়ার নিজেরাই উন্যক্ত করে দেই । আর এটাই হচ্ছে আমাদের মস্তিষ্ক প্রসৃত ধ্যান ধারণার সবথেকে বড়ো ক্রটি। এ ক্রটি আরো স্পষ্টভাবে ধরা পড়ে তখন যখন আমরা আমাদের অর্জিত জ্ঞানকে মাত্রাতিরিক্ত প্রাধান্য দেই । কারণ দুনিয়ার এই জ্ঞান স্থির বা অপরিবর্তনীয় কোনো সত্য নয়, প্রতিনিয়তই এর সংশোধন ও পরিবর্ধন চলছে। যাই হোক বর্তমানে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে তায়াম্মুম । এর দ্বারা ওযু ও গোসলের উদ্দেশ্য গ্রহণ করা হয়, অবশ্য এর দ্বারা পরিচ্ছন্নতার সাধারণ অর্থ গ্রহণ করা হয় না, কারণ ওযু গোসলের দ্বারা যে স্নিগ্ধতা অর্জিত হতো এর থেকে পাওয়া না গেলেও মানসিক দিক থেকে আমরা এর দ্বারা পবিত্রতা অনুভব করি এবং সেইটিই তায়াম্মুমের উদ্দেশ্য ৷ www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।