এসব প্রত্যেকটি মতের পেছনে রসূলুল্লাহ (স.)-এর কোনো না কোনো কাজ বা কথাকে | দলীল হিসেবে নেয়া হয়েছে এবং তা বিভিন্ন ফেকাহবিদরা বিভিন্ন রকম বুঝেছেন। তবে আমরা এই আয়াতটি দ্বারা পাওয়া সেই অর্থকে বেশী গুরুত্বপূর্ণ বলে মনে করি, যার কারণে গোসল ফরয হয়, কেননা ওযুর প্রশ্নে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই । ভায়াশ্মুমঃ পৰিত্রতা অর্জনের বিকল্প পদ্ধতি এখানে বর্ণিত সর্বপ্রকার অবস্থায় কিন্তু পানি না থাকায় তায়াম্মুম করা চলবে- তা ওযুর বিকল্প হিসেবে হোক কিংবা গোসলের প্রয়োজন মেটানোর জন্যে হোক। একইভাবে পানি থাকলেও তা যদি ক্ষতিকর বা নাগালের বাইরে থাকে সে ক্ষেত্রেও উভয় প্রয়োজনে তায়াম্মুম করা যথেষ্ট হবে এবং একথা কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত হয়েছে। আয়াতের ভাষার দিকে লক্ষ্য করুন, ‘অতপর তায়ান্মুম করো পবিত্র (শুকনা ও দুর্গন্ধমুক্ত) মাটি দ্বারা’ অর্থাৎ পবিত্রতা লাভ করার মানসে পবিত্র মাটির ব্যবহার ৷ পৃথিবীর সকল মাটি, পাথর, দেয়াল এমনকি কোনো পশুর পিঠের ওপরে অবস্থিত ধূলাবালির আস্তর বা বিছানার ওপরে উড়ে পড়া সামান্য কিছু ধুলা যেখানে হাত মারলে ধুলা আছে বলে টের পাওয়া যাযি- এসব কিছুই পবিত্র মাটির অন্তর্ভুক্ত । এবারে দেখা যাক তায়াম্মুমের পদ্ধতি কি; দু'হাত দ্বারা পবিত্র মাটির ওপর একবার থাকা মারতে হবে, এরপর হাত ঝেড়ে ফেলে মুখমন্ডলের ওপর বুলিয়ে নিতে হবে এবং কনুই পর্যন্ত দুটি হবে। এ বিষয়ে চুলচেরা হিসাব নিকাশ করা ও মতভেদ করার জন্যে কোনো দলীল পাওয়া যায় না। সত্যি বলতে কি আল্লাহর ব্যবস্থায় প্রতিটি জিনিসই সহজ, আর তায়াম্মুম করার অনুমতি দান করেও আল্লাহ তায়ালা আমাদেরকে সহজ অবস্থা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। শুধু শুধু দ্বীনকে আমরা কঠিন করতে যাবো কেন? ‘অবশ্যই আল্লাহ ক্ষমা মার্জনাকারী দরদী ক্ষমাশীল ।' এই আয়াতাংশ আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, তিনি মানুষের দুর্বলতাসমূহ জেনে-বুঝেই তার জন্যে সব কিছু সহজ করে দিয়েছেন । তার ক্রটি বিচ্যুতি থেকে নযর সরিয়ে নিয়েছেন এবং তার অপরাধগুলোকে দরদের সাথে ক্ষমা করার ব্যবস্থা করে দিয়েছেন। এ আয়াতের ওপর আলোচনার ইতি টানতে গিয়ে এবং এ পাঠটি শেষ করার পূর্বে এই ছো্ট আয়াতটির ওপর আমি আরো কিছু দেখতে পাই যে, আল্লাহ তায়ালা সব কিছুকে আমাদের জন্যে সহজ করে দিয়েছেন। শরীয়তের বিধান ও আনুষ্ঠানিক এবাদাতসমূহের ব্যাপারে যারা আলোচনা করেছেন তাদের মধ্যে অনেকে বৈজ্ঞানিক যুক্তি খুঁজতে খুঁজতে ইসলামের হুকুম আহকাম পালন করাকে আমাদের সামনে কঠিন হিসেবে তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে এটা ইসলামের সঠিক মূল্যায়ন নয় এবং ইসলামের বিধি বিধান পালন করার এটা কোনোক্রমেই কোনো সঠিক উপায়ও হতে পারে না। কোরআনের আয়াতসমূহ এবং রসূল (স.)-এর উপস্থাপিত জীবন ব্যবস্থা এর সব কড়াকড়ির খেলাফ ৷ এই কারণেই আমরা মানুষের বিবেকের কাছে আবেদন করছি, যেন কোনো কম বেশী না করে প্রত্যেক জিনিসকে তার সঠিক অবস্থানের ওপর স্থাপন করা হয়। এর পূর্বেকার আয়াতেও আমরা শরীয়তের বিধানের সীমারেখাগুলোর দিকে এভাবে ইংগীত করেছি । | নামাযের পূর্বে ওযু করার তাৎপর্য তো হচ্ছে প্রধানত পরিচ্ছন্নতা অর্জন । এটাই ওযুর উদ্দেশ্য, এছাড়া অন্য যা কিছু বলা হবে তা হবে এই মূল উদ্দেশ্যের পরিপন্থী এবং তা মানুষের জন্যে মোটেই উপযোগী বা নিরাপদ নয়। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।