যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

মোসাফেরী হালাতে থাকা দ্বারা প্রকৃতপক্ষে কি বুঝায় সে বিষয় বিভিন্ন কথা জানা যায় । একইভাবে নিকটবর্তী হতে মানা করা কথাটির ব্যাখ্যায়ও কিছু বক্তব্য রয়েছে। এ প্রসংগে একটি মৃত হচ্ছে, মসজিদের কাছে না যাওয়া অথবা অপবিত্র অবস্থায় গোসল না করা পর্যন্ত মসজিদের মধ্যে না থাকা । তবে শুধু মসজিদের মধ্যে দিয়ে অতিক্রম করায় দোষ নেই । একদল সাহাবার বাড়ীর দরজা মসজিদে নববী (স.)-এর দিকে ছিলো এবং তারা সেগুলো খুলে রাখতেন তারা সেই মসজিদের মধ্য দিয়েই আসা-যাওয়া করতেন । জুনুব (অপবিত্র) অবস্থায় তাদেরকে মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করার অনুমতি দেয়া হয়েছিলো । গোসল না করা পর্যন্ত সে অবস্থায় সেখানে অবস্থান করা বা নামায পড়ার অনুমতি দেয়া হয়নি। এ সম্পর্কিত ব্যাখ্যা হিসেবে এ আয়াতের মধ্যে দ্বিতীয় আর একটি কথা পাওয়া যায়, তা হচ্ছে মোসাফেরের জন্যে ' গোসল না করে মসজিদে আসা এবং নামায আদায় জায়েয করা হয়েছিলো। তবুও তাদের জন্যে ওষু ও গোসলের বিকল্প ব্যবস্থা হিসেবে তায়াম্মুম করতে বলা হয়েছে। আমাদের মতে, প্রথম কথাটি বেশী স্পষ্ট এবং অধিকতর গ্রহণযোগ্য, কারণ দ্বিতীয় কথার মধ্যে সফরের উল্লেখ রয়েছে অথচ মোসাফেরদের সম্পর্কিত আইন জানাতে গিয়ে পরবর্তীতে পৃথক একটি আয়াত নাযিল হয়েছে। সুতরাং ‘আবেরে সাবীলিন’-এর ব্যাখ্যায় মোসাফের বুঝানোর অর্থ হচ্ছে, একই আয়াতে একাধিক নির্দেশ দান যে নিষ্প্রয়োজন তা বোঝানো । পরবর্তী আয়াতে এরশাদ হচ্ছে, ‘তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো... আল্লাহ তায়ালা মার্জনাকারী সহদয়তার সাথে ক্ষমাশীল ৷’ আলোচ্য এই আয়াতে মোসাফেরের কথা বলা হয়েছে, বড়ো রকমের অপবিত্র অর্থাৎ ‘জুনুব’ থাকলে গোসলের বিকল্প ব্যবস্থা হিসেবে তায়াম্মুম করতে হবে এবং ছোটো অপবিত্রতা বা ওযুর প্রয়োজনের বিকল্প ব্যবস্থা হিসেবেও নামাযের জন্যে তায়াম্মুম করার কথা বলা হয়েছে। কোরআনের এই আয়াত অনুসারে অসুস্থদের জন্যে উভয় অবস্থায় (অর্থাৎ পায়খানা পেশাবজনিত কারণে এবং বড়ো অপবিত্রতা বলতে যে ‘জুনুব’ অবস্থা বুঝায় সে সব কারণে) তায়াম্মুম করার সমান সুবিধা দেয়া হয়েছে। ‘গায়েত' বলতে সে সকল নীচু জায়গাকে বুঝানো হয়েছে যেখানে গিয়ে লোকেরা প্রাকৃতিক প্রয়োজন মেটাতো। সে প্রয়োজনের কথা উল্লেখ দ্বারা আসলে ইংগিত নীচু স্থান থেকে আগত অবস্থাকে বুঝানো হয়েছে। আবার ‘জুনুব’ বলতে বুঝানো হয়েছে স্ত্রী সহবাস । ‘নারী স্পর্শ’ শব্দটির অর্থেও কয়েকটি মত আছে প্রথম মত হচ্ছে “স্পর্শ' দ্বারা ইংগীতে স্ত্রীদের সাথে যৌন মিলন বুঝায় যার কারণে গোসল ফরয হয়। দ্বিতীয় মত হচ্ছে পুরুষের শরীরের কোনো অংগ স্ত্রীর শরীরের কোনো অংগে স্পর্শ করা এতে কোনো কোনো ফেকাহবিদদের মতে ওযুর প্রয়োজন হয়, আবার কারো কারো মতে ওযুর প্রয়োজন নেই । বিস্তারিত বিবরণে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সংক্ষেপে কিছু কথা বলছি. ক. স্পর্শকারীর মধ্যে যদি উত্তেজনার উদ্রেক করে তাতে ওযুর প্রয়োজন হয় অথবা যে নারীকে স্পর্শ করা হয়েছে তার মধ্যেও যদি উত্তেজনা আসে তাতেও ওযুর দরকার হবে। খ. ওযুর প্রয়োজন হয় যদি এ স্পর্শে মনের মধ্যে কিছু অনুভূতি আসে, তাতে তার মন নড়াচড়া করুক আর নাই করুক । গ. আর একটি স্পর্শ হচ্ছে, স্ত্রীকে চুমু খাওয়া বা তাকে আলিংগন করা, এতে ওযুর কোনো প্রয়োজন নেই । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।