যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

এরপর এক দীর্ঘ সময় পার হয়ে গেলো, তবুও কোনো নতুন নির্দেশ এলো না, বরং আরো কিছু ঘটনা ঘটে গেলো (এইভাবে আল্লাহর অনুগত বান্দাদের অন্তর মদের প্রতি বিতৃষ্ণ এবং মদ পরিত্যাগের জন্যে ধীরে ধীরে প্রস্তুত হতে থাকলো এবং তারপরই মুসলমানদের অব্যক্ত চাহিদা [যা হযরত ওমর (রা.)-এর কথার মাধ্যমে ইতিমধ্যে প্রকাশ পেয়েছিলো] পূরণের জন্যে সূরায়ে ‘অবশ্যই মদ, জুয়া, মূর্তিস্থাপন এবং তীর ধনুক দ্বারা.ভাগ্য গণনা করা অপবিত্র ও শয়তানী কাজ, এগুলো থেকে বেচে থাকো....' এ আয়াতের আহবানে মুসলমানরা বাস্তবিক পক্ষেই পুরাপুরিভাবে এসব নিষিদ্ধ কাজ থেকে থেমে গেলো এবং মদের পিপাগুলো উপুড় করে ঢেলে দেয়া হলো, যার ফলে মদীনার অলিগলি সব ভেসে গেলো, ভেংগে ফেলা হলো সব মদের বোতল ৷ শুধুমাত্র হারাম হওয়ার এ ঘোষণা শোনামাত্রই সবাই এভাবে তা আমল করলো । যারা মদের পেয়ালায় চুমুক দিয়ে ঢোক গিলতে যাচ্ছিলো, এ ঘোষণা শোনার সাথে সাথে তৎক্ষণাৎ মদের শেষ অংশটুকু মুখ থেকে কুলি ফেলার মতো ছুড়ে ফেললো, একটি ঢোকও-আর কেউ গিলতে পারলো না । মহান কোরআন শেষ পর্যন্ত বিজয়ী হলো, তার আইন সফল হলো আইন প্রয়োগকারীদের কোনো আইন প্রয়োগ করা দরকার হলো না । বরং এমনিই আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে গেলো। এই মহা বিপ্ৰৰ কীভাবে সম্ভব হন্লো এখন প্রশ্ন হচ্ছে, কেমন করে সম্ভব হলো এ মহাবিপ্রব? কিভাবেই বা সম্পন্ন হলো এ মহান ও অত্যাশ্চার্যজনক ব্যাপারটি, যার নযীর মানবেতিহাসে দ্বিতীয়টি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, যে ভীষণ আকর্ষণীয় জিনিসটি কোনো শক্তিধর ব্যক্তি ও রাষ্ট্র আইন করে, শাস্তি দিয়ে, জরিমানা করে, কোনোভাবেই বন্ধ করতে পারেনি, তা দুটি মাত্র আয়াতের সম্মোহনী শক্তিতে এমনভাবে বন্ধ হয়ে গেলো যার দৃষ্টান্ত দুনিয়ার কোনো দেশে কোনো শক্তিমান আইন প্রণেতা আজ পর্যন্ত স্থাপন করতে পারেনি, পারেনি কোনো রাষ্ট্রকর্তা এমনভাবে তার আইনকে কার্যকর করতে । এ মোজেযা পরিপূর্ণ হলো, কারণ বিশ্বপালকের আইন, মানুষ বিশেষ এক পদ্ধতিতে তার সমস্ত মনপ্রাণ দিয়ে একে গ্রহণ করেছিলো, গ্রহণ করেছিলো আল্লাহর ক্ষমতা বলে তীর ভয়ে তারই পর্যবেক্ষণের মুখে এবং তার উপস্থিতির অনুভূতিপূর্ণ হৃদয় নিয়ে । মুসলিম সমাজে আল্লাহর অবস্থান ও উপস্থিতির এই তীব্র অনুভূতি এতো গভীর এবং এতোই জোরদার যে, একজন সজাগ মুসলমান কিছুতেই এটা ভুলতে পারে না, পারে না চোখ বুঁজে কোনো কাজ করে যেতে, পারেনা আল্লাহর চোখকে কোনোভাবে এক মুহুর্তের জন্যে ফাকি দিতে, পারে না ফাকি দেয়ার কোনো সাহস করতে ! এই কারণেই এ মুসলিম সমাজ পরিপূর্ণভাবে এ নির্দেশ মেনে নিয়েছিলো, বিন্দুমাত্র ব্যতিক্রমও ঘটেনি, প্রকৃতির যিনি মালিক তারই ইচ্ছা প্রকৃতি আপন শক্তির বলে প্রতিষ্ঠিত হয়েছিলো । মদ পরিহার করার কাজটি এভাবেই অতি যত্বে সম্পন্ন হয়ে গেলো, মন মাতানো সে নেশার আকর্ষণে কোনো নেশাখোরের তীব্র নেশা তাকে ধরে রাখতে পারলো না । মদের নেশায় মানুষ স্বপুরাজ্যে বিচরণ করে, সে হয়ে যায় সপ্ত রাজ্যের সম্রাট যে হাওয়ায় কল্পনার পাখায় ভর করে উড়তে থাকে, সে সব স্বপনসাধ মুহূর্তে খান খান হয়ে ভেংগে গেলো । মদ-পরিত্যাগ করার কাজটি এমন সুন্দরভাবে সম্পন্ হলো যা কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। দিশেহারা ও ভ্রান্ত মানুষগুলো একদিনে একেবারেই বদলে গেলো, জাহেলিয়াতের সকল বন্ধনকে সে এক লমহায় www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।