যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরায়ে ‘নাহল’-এর মধ্যে এসেছে, ‘খেজুর ও আংগুর ফলগুলো থেকে মাদকদ্রব্য যেমন তৈরী করা যায় তেমনি তার মধ্যে রয়েছে উত্তম ও উপকারী খাদ্য সামগ্রী ৷' ‘সাক্র’ শব্দটি দ্বারা মাদকদ্রব্য (যা মাদকতা আনে) বুঝায়। এ ফল দুটি দ্বারা এ সকল জনপদের অধিবাসীরা সুন্দর সুমিষ্ট রস হাসিল না করে তা দ্বারা মাদক দ্রব্য তৈরী করতো । এ দু’টি ফলের কথা পাশাপাশি উল্লেখ করে আল্লাহ তায়ালা জানাতে চেয়েছেন যে, এ দুটি’ বস্তু একই প্রকার ফল থেকে তৈরী হওয়া সত্তেও এ দু'টির বাস্তব প্রয়োগ ছিলো ভিন্ন, এদের কার্যকারিতা ও প্রতিক্রিয়াও ছিলো বিভিন্নমুখী । আনল্মাহর আয়াতের বক্তব্য একমাত্র মুসলিম জন মানুষরাই সঠিকভাবে অনুধাবন করতে পেরেছে। এর পার্থক্য যে কোনো মুসলিম ব্যক্তির বিবেকের কাছে স্পষ্ট । কিন্তু মদের অভ্যাস বা নেশা সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে, এর ক্রিয়া ব্যক্তি পর্যায়ে যতোটা, সমষ্টি পর্যায়ে তার থেকে অনেক গভীর । এর শেকড় প্রোথিত রয়েছে সমাজের অর্থনেতিক বুনিয়াদের গভীরে । অপরদিকে মদীনায় ইসলামী রাষ্ট্র ও রাষ্ট্রচ্ষমতা প্রতিষ্ঠিত হলেও রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে কিংবা তরবারির শক্তি দ্বারা মদ নিষিদ্ধ করতে হয়নি । আসলে রাষ্ট্রীয় ক্ষমতা বা তরবারির শক্তি প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে মদীনায় কোরআনের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলো । ইসলামী আইন প্রয়োগ করা শুরু হয় মহব্বতের সাথে এবং সহজ সুন্দরভাবে ৷ মানুষের সঠিক বুঝ-শক্তির কাছে ইসলামী আইনের কল্যাণকর আবেদন পেশ করা হয় এবং সুষ্ঠু সামাজিক পরিবেশ ও কল্যাণকে সামনে তুলে ধরেই তা করা হয়। মুসলমানদের বিবেকের কাছে মদ ও জুয়ার অনিষ্টতা তুলে ধরার জন্যে তাদের প্রশ্নের জবাবে মদীনার প্রথম যুগে সূরা ‘বাকারা’তে কিছু আয়াত নাযিল হয়, ‘ওরা তোমাকে জিজ্ঞাসা করছে মদ ও জুয়া সম্পর্কে । তুমি বলে দাও, এ দুটির মধ্যে মহা-অপরাধ নিহিত রয়েছে, অবশ্য মানুষের জন্যে এর মধ্যে কিছু উপকারও রয়েছে, তবে উপকার থেকে অপকারই বেশী ৷' ইসলামী আইন প্রয়োগ পদ্ধতির এটা হচ্ছে প্রথম ধাপ যা মনোযোগ দিয়ে মানুষরা শুনেছে এবং ইসলামী আবেগ উচ্ছবাসের কাছে তা সাথে সাথে গৃহীত হয়েছে। এটাই ছিলো ইসলামের যুক্তি-বিজ্ঞান। এরই ওপর নির্ভরশীল হালাল হারামের বিধান । অথবা বলা যায় যে যুক্তি-বুদ্ধির ভিত্তিতে ইসলামী আইনের প্রণয়ন ও প্রয়োগ করা হয় তার মূলে রয়েছে মানুষের বিবেকের কাছে স্বতস্কুর্তভাবে তার গ্রহণযোগ্যতা বা তা প্রতিহত করার জন্যে মানুষের স্বভাবজাত প্রতিরোধের অভিব্যক্তি । জীবনের প্রতিটি বিষয়ের মধ্যেই এই একই নীতি ক্রিয়াশীল । যখন মানুষের বিবেকের কাছে এটা প্রতীয়মান হলো যে, এ মদ ও জুয়া নামক বস্তুদ্ধয়ের মধ্যে উপকারিতা থেকে অপকারিতা বেশী তখনই সে এ দুটির নিষিদ্ধতা সম্পর্কিত ইংগীত পেয়ে গেলো কারণ একজন জাগ্রত বিবেক অপেক্ষাকৃত উপকারিতা হাসিলের পথই খৌজে। কিন্তু এখানে আরো গভীরভাবে বুঝার বিষয় রয়েছে, যার জন্যে হযরত ওমর (রা.) বলেছেন, হে আল্লাহ তায়ালা আরো তৃপ্তিজনকভাবে মদ-এর বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানিয়ে দাও । একজন আরববাসী হিসেবে জাগ্রত হৃদয়ে এই কৌতুহল বা জানার আগ্রহ যে কারণে পয়দা হলো, সেই বিষয়টি আরো গভীরভাবে আলোকপাত করার দাবী রাখে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।