যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আনসারদের কিছু ব্যক্তিদের দাওয়াত দিলেন। তখন আমরা দাওয়াতে শরীক হয়ে খানাপিনা করলাম ও সুরা পান করে মাতাল অবস্থায় একে অপরের ওপর বড়াই দেখাতে শুরু করলাম । (যেহেতু তখনো মাদকদ্রব্য হারাম হওয়ার আয়াত নাযিল হয়নি) । এ সময় এক ব্যক্তি উটের পাজরের হাড় দিয়ে সা’দের নাকে আঘাত করলো। অবশ্য এর পূর্বেই সা’দের নাকি একটি কাটা দাগ ছিলো। এতে যে দন্ধসৃষ্টি হলো তাকে কেন্দ্র করে নাযিল হলো, ‘হে ঈমানদার ব্যক্তিরা, সুরাপান করা অবস্থায় তোমরা নামাযের নিকটবর্তী হয়ো না ৷’ এ হাদীসটি হযরত শু'বা (রা.)-এর বরাত দিয়ে মুসলিম শরীফে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর একটি হাদীস হযরত আলী (রা.)-এর বরাত দিয়ে ইবনে আবি হাতেম বর্ণনা করেছেন। হযরত আলী বলেন, আমাদের জন্যে আব্দুর রহমান বিন আওফ কিছু খাবার তৈরী করে আমাদেরকে দাওয়াত দিলেন এবং মদও পরিবেশন করলেন । আমাদের মধ্য থেকে আমি পানপাত্র হাতে নিয়ে পান করতে শুরু করেছি এমন সময় নামাযের সময় সমাগত হলে ওরা এক ব্যক্তির দিকে এগিয়ে গেলো যে সূরায়ে ‘কাফেরুন’ পড়ছিলো । এরপরই আল্লাহ তায়ালা নাযিল করলেন, ‘হে ঈমানদাররা মদমত্ত অবস্থায় নামাযের নিকটবর্তী হয়ো না যতোক্ষণ না তোমরা বুঝতে পারছো তোমরা কী বলছো ।' আরব জাহেলিয়াতের যামানায় মদ ও নেশার প্রশংসায় আরববাসীরা কতো পঞ্চমুখ ছিলো তা আশা করা যায় উপরোক্ত কবিতাগুলো থেকে স্পষ্ট হয়ে উঠেছে, অতিরিক্ত উদাহরণ দেয়া নিষ্প্ুয়োজন । এই নেশার বস্তু আর তার সাথে ছিলো জুয়ার আসর ৷ যে কোনো সমাবেশের জন্যে এ দুটি ছিলো প্রধান আকর্ষণ । এর পাশাপাশি দেখুন, মহান আল্লাহর ব্যবস্থা কতো সুন্দরভাবে তাদের হৃদয়তন্ত্রীতে পারস্পরিক মহব্বতের সুর ধ্বনিত প্রতিধ্বনিত করেছে এবং সমাজদেহের পচন রোধ করার জন্যে সুষ্ঠু সুন্দর এমন নির্মল আনন্দদায়ক ব্যবস্থা দান করেছে যার তুলনা অন্য কিছুতেই হতে পারে না। ইসলাম প্রবর্তিত এই ব্যবস্থায় ভালোবাসার বিনিময়ের সাথে সাথে মানুষের অর্থনৈতিক কল্যাণকর লেন-দেন ব্যবস্থাও বিদ্যমান রয়েছে। বিভিন্ন পর্যায়ে অবতীর্ণ কোরআনে করীমের কয়েকটি আয়াতের মাধ্যমে সমাজের উঁচু ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ সম্প্রীতি ও দরদ-সহানুভূতি গড়ে তোলার যে ব্যবস্থা দেয়া হয়েছে তাতে দেখা যায়, কোনো ঝগড়াঝাটি, বিবাদ-বিসংবাদ, হিংসা-বিদ্বেষ, খুনখারাবী ও কারো কোনো ক্ষতি লোকসান ছাড়াই সামগ্রিকভাবে অর্থনেতিক কল্যাণ সাধিত হয়েছে এবং সমাজদেহ থেকে শরাব পানের বদ অভ্যাসটি বিদূরিত হয়েছে। হারাম ঘোষণার এই কয়েকটি আয়াতের সম্মবোহনী শক্তি ছিলো এমন মযবুত যে, সেগুলো নাযিল হওয়ার সাথে সাথে প্রতিটি অলিগলির মধ্যে এতো বিপুল পরিমাণে মদের পিপা ঢেলে দেয়া হয় যে মদীনার রাস্তাগুলোতে যেনো ঢল নেমে আসে । যারা পানপাত্র মুখে ধরেছে, এ আয়াতগুলোর শব্দ কানে যাওয়ার সাথে সাথে তারা থেমে গেছে, আর একটি ঢোকও গিলতে পারেনি। এ অবস্থার কিছু সংক্ষিপ্ত বিবরণ সামনে আসছে । মক্কা নগরী তখনো ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়নি বা মুসলমানদের কোনো ক্ষমতাও সেখানে প্রতিষ্ঠিত হতে পারেনি, তবে মুসলমানদের হৃদয়রাজ্যে ইসলামী আইনের কর্তৃত্ব তখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সে অবস্থায় অবতীর্ণ সূরা আন নাহল-এ মদ সম্পর্কিত ইংগীতের কার্যকারিতাও চমকারিত্ব প্রতিধানযোগ্য । www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।