যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

অতীতের সেই অন্ধকার যুগে এই মদের প্রচার কতোভাবে এবং কতো অভিনব উপায়ে যে করা হতো তার দু'একটি নযির এখানে পেশ করা হচ্ছে, প্রতিটি ব্যবসার কথা বলতে গিয়ে সেখানে প্রথমেই মদ বেচাকেনার কথা বলা হয়েছে; যেমন কবি-লাবীদ বলছেন, ‘অনেক রহস্যময় গল্প শোনার মধ্য দিয়ে আমি তার সাথে রাত্রি যাপন করলাম, তারপর সে যখন পানপাত্র আমার সামনে তুলে ধরলো তখন আমি তার মিনতি রক্ষা করলাম ৷” ‘যেন শীত ও গ্রীষ্ম প্রবাহিত মেঘমালা আনন্দের নির্বারিনী সুধা বয়ে নিসে আসে ৷’ এমনি করে জাহেলী যামানায় বিরাজমান তথাকথিত সভ্যতায় দেখা যায় সর্বত্র মদিরার প্রচন্ড ছড়াছড়ি এবং এর গৌরবাত্মক গীথায় পরিপূর্ণ তৎকালীন কাব্য ভান্ডার ৷ জাহেলী যুগের মহাকবি ইমরাউল কায়েস বলছেন, ‘আর রাত্রি শেষে যখন জেগে উঠলাম তখনো সে প্রেম-মদিরা আমাকে ডাকছিলো, আর তখনো আমি চার চারটি ভোগ বিলাসের লোনা স্বাদের অপেক্ষায় বিভোর ৷ বলে দাও মোর সে সুরা সাথীদের প্রিয়সী, এসো, মোর সাথে, মধুর সে শরাবের নেশায় বিভোর মোর হৃদয়ের মণিকোঠায় এসো ৷ রাখবো তোমায় একান্ত আপন করে, তাদের সঞ্চরণশীল চপল চঞ্চল একটা বেগবান অশ্বসম যেন তা নিরাপদ, সকল ভয়-ভীতির উর্ধে ৷’ কবি তারফা ইবনুল আবদ বলছেন, ‘কেন হয় না এমন যে তাদের ত্রিগুণের সমাহার যৌবনের উদ্দাম আবেগ আনে, ঢেউ তুলে দেয় প্রেমের সাগরে, হেরিনু আমি যতোকাল ধরে মধূ-মদিরার মাহফিলে এই রূপরাশি, যার ছাপ রেখে যায়, মম মুগ্ধ হৃদয়ের প্রতি তন্ত্রীতে ৷ মনে পড়ে গোলাপী সুরার পাত্র-হাতে তিরক্কারের সেই মৃদু মধুর বাণী, কখনো তার ওপর যোগ হয়েছে কোমল হাতের দেয়া স্বচ্ছ পানি, আবর্তিত হয়েছে কানায় কানায় ভরা পান-পাত্র ও তার মন মাতানো স্বাদ যার মুগ্ধ আবেশে বৃদ্ধি পেয়েছে মুক্ত হস্ত ভেংগেছে মোর হৃদয়ের সংকীর্ণতার বাধ । প্রেমসাগরে ডুব দিয়ে ভুলেছি আমি মুক্ত মাঠে তারে হারিয়ে তুষ্ট হতে আমি বাধ্য হয়েছি আমি সবেধন এবাদতখানার উটটি নিয়ে ৷’ কবি আশা বলেন, ‘মদ পান করা হলে পর তুমি জেনে নিয়েছো ঘর ও সফরের দিনগুলোকে তারপর সেচ দেয়া হয়েছে ফসলের সে জমিতে ততোক্ষণ যতোক্ষণ না বশীভূত হয়ে সে জমি দীর্ঘায়িত হয়েছে৷’ কবি মিনখাল আল আ্যাশকারি বলেন, ‘অবশ্যই আমি পান করেছি ছোটো ও বড়ো মোর পান সাথীদের সাথে তারপর মদমত্ত হয়েছিলো যখন তখন হয়েছি আমি মালিক সংকীর্ণ সে সাগরের ও বৃহদাকার সে বরই গাছের, www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।