এতো কঠোর করা হয়েছে যে শুধুমাত্র এই রেশন কার্ড গ্রহণের পরই মদ সরবরাহ করা যাবে। তবে কোনে ব্যবস্থাই কার্যকর বলে প্রমাণিত হয়নি। এরপর আবার এক সময় পর্যায়ক্রমে বিশেষ বিশেষ ক্ষেত্রে মদ ব্যবহার বৈধ করা হয়। প্রথমদিকে বলা হয় মদ বৈধ হবে, তবে দিনে নয় গভীর রাতে, কিন্তু তাতে যখন কোনো উন্নতি হলো না তখন সাধারণভাবে মদ বৈধ করে দেয়া হয় এবং ধীরে ধীরে ফলের রসজাত মদ ও শষ্যজাত মদ সবই বৈধ ঘোষণা করা হয় এবং বয়স্কদের মদ্যপান বৃদ্ধি পেতে পেতে অতীতের সকল সীমা অতিক্রম করে (১৩) আমেরিকাতে সরকার: প্রথমবারের মতো ১৯১৯ সালে মাদকদ্রব্য সম্পর্কে আইন প্রণয়ন করে। এই আইনের নাম দেয় ‘শুষ্ককরণ' আইন । এ আইন তৈরী হওয়ায় অনেকেই ক্রোধে ফেটে পড়ে, প্রথম দিকে এই আইন অনুসারে শুধুমাত্র আংগুরের তৈরী মদের ওপরই নিষেধাজ্ঞা জ্বারি করা হয়। এ আইন চৌদ্দ বছর বলবৎ থাকে; অবশেষে ১৯৩৩ সালের প্রথম দিকে (গণ আন্দোলনের চাপে পড়ে) এ আইন বাতিল করতে বাধ্য হয়, যদিও আংগুর ও ফলজাত মাদক দ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে এর বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্যে সরকারী সর্বপ্রকার প্রচারযন্ত্র, রেডিও, সিনেমা, সমাবেশ অনুষ্ঠান ইত্যাদিকে কাজে লাগানো হয়। মদের বিরুদ্ধে প্রচার করতে গিয়ে সরকার ষাট মিলিয়ন ডলারেরও বেশী পরিমাণ অর্থ ব্যয় করে। এ প্রসংগে যে সকল বইপত্র প্রণীত হয় তার পৃষ্ঠা সংখ্যা দশ বিলিয়নের বেশী এবং দীর্ঘ চৌদ্দ বছর এই মাদকদ্বব্যের বিরুদ্ধে প্রচার করতে গিয়ে তিনশ’ ব্যক্তির প্রাণদন্ড কার্যকর করা হয় এবং কারাক্ুদ্ধ করা হয় আরো ৫,৩২,৩৫৫ জন ব্যক্তিকে ৷ মাদকাসক্ত ব্যক্তিদেরকে যে জরিমানা করা হয় তারও পরিমাণ ছিলো ষোল মিলিয়ন পাউন্ড । এ কারণে যে সম্পদ বাজেয়াপ্ত করা হয় তার মূল্যের পরিমাণ হচ্ছে চার বিলিয়ন পাউন্ড । এতদসত্তেও সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং এ আইনকে বাতিল করে দিয়ে পুনরায় মাদকদ্রব্য বৈধ ঘোষণা করতে সরকার বাধ্য হয়। আইয়ামে জাহেলিয়াতের অবস্থা অপরদিকে জাহেলী যামানায় প্রচলিত এই ভীষণ মানবতা বিধ্বংসী মাদকাসক্তির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ও মাদকাসক্তি নিয়ন্ত্রণ করতে গিয়ে ইসলাম কোরআনে কারীমের সামান্য সমাজ দেহের প্রতি রন্ধে। এখানে জাহেলী যুগ ও আধুনিককালে মানব প্রচেষ্টা ও মানবরচিত পদ্থাসমূহ এরং আল্লাহ তায়ালা প্রদত্ত ব্যবস্থার মধ্যে পার্থক্য সূচিত হয়েছে। বিশেষভাবে এখানে উল্লেখযোগ্য যে, মানব রচিত ধ্যান-ধারণা ও প্রচেষ্টার প্রকৃতি অতীতকালে ও বর্তমানে একই ধাতুতে গড়া । তাই তার ফলও বরাবর একই প্রকার প্রমাণিত হয়েছে। জাহেলিয়াতের পরিবেশে গড়ে ওঠা সমাজ দেহের ধমনিতে যে দূষিত রক্ত প্রবাহিত হতো তাকে যথার্থভাবে অনুধাবন করার জন্যে প্রয়োজন পার্থিব জীবনকেন্দ্রিক তার ধ্যান-ধারণার দিকে একবার দৃষ্টিপাত করা৷ সে ধ্যান ধারণার বাস্তব রূপ আমরা দেখতে পাই তাদের সাহিত্য ও কৃষ্টিতে । তাদের জীবনের সকল দিক ও বিভাগে মদ আজ একটি অবিচ্ছেদ্য বস্তু বলে বিবেচিত এবং এই কথাই তাদের সকল সাহিত্য ভান্ডারে পরিস্ফূট হয়ে রয়েছে। অর্থাৎ সুখী সমাজে বিলাসিতার জন্যে মাদক দ্রব্যের ব্যবহার অপরিহার্য । এর প্রতিক্রিয়া যতো ভয়াবহ হোক না কেন তা বুঝা ও খেয়াল করার মতো অবসর তাদের নেই । (১৩) এ অবস্থা কমিউনিযমের যমানার কথা, এখন রাশিয়া এসব ব্যাপারে আমেরিকানদের চেয়ে মোটেই পেছনে নয়।-সম্পাদক বিলাল ৪ৰ্ব 5২ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।