‘সেদিন সে কাফের ও রসূলকে অবজ্ঞকারী হতভাগার দল চাইবে, হায় যদি তারা মাটির সাথে মিশে যেতে পারতো, কিন্তু সেদিন আল্লাহ তায়ালা কোনো কথাই গোপন রাখবেন না৷’ আল্লাহর ঘোষণার সাথে সবকিছু যখন জীবন্ত ছবি হয়ে ভেসে উঠবে তখন সব দিকে দেখা দেবে চোখের সামনে হতাশা আর হতাশা । এ ভীষণ দৃশ্যের বিবরণ হৃদয়কে নাড়িয়ে দেয়, এ দৃশ্যের কথাগুলো জীবস্ত রূপ নিয়ে যখন সামনে ভেসে ওঠে তখন এমন গভীর হতাশায় হৃদয় ছেয়ে যায় যে, এর সাথে অন্য কোনো কিছুর তুলনাই করা যায় না। চোখের সামনে জ্বলজ্বল করতে থাকে সে দৃশ্য । মূলত এই হচ্ছে কোরআনে করীমে উপস্থাপিত কেয়ামতের দৃশ্য । বর্ণনাভংগীতে তা ধরা পড়েছে। সদপানের প্রতি নিষেধাজ্ঞা আরোপের প্রথম পর্য্বায় বর্তমান পাঠটি শুরু হয়েছে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ ও তার সাথে কাউকে শরীক করার নিষিদ্ধতা সম্পর্কিত আলোচনা নিয়ে । এই পর্যায়ে নামায সম্পর্কে বলা হয়েছে যে, যে সকল আনুষ্ঠানিক কার্যাবলী দ্বারা আল্লাহ রব্বুল আলামীনের প্রতি আনুগত্য প্রদর্শন করা হয় তার মধ্যে নামায সব থেকে গুরুত্বপূর্ণ । এই নামাযের মাধ্যমেই আনুগত্যবোধের বহিপ্রকাশ ঘটে সব থেকে বেশী । নিচের এ আয়াতে নামাযের কিছু হুকুম আহকাম জানানো হয়েছে। এরশাদ হচ্ছে, ‘হে ঈমানদাররা নামাযের নিকটবর্তী হয়ো না-এমন অবস্থায় যে তোমরা মদ খেয়ে মাতাল হয়ে রয়েছো, নিশ্চয়ই আল্লাহ তায়ালা মাফ করনেওয়ালা ও ক্ষমাশীল ৷’ মুসলিম জামায়াতকে আল্লাহ তায়ালা যে চমৎকার প্রশিক্ষণ দিয়েছেন সেই প্রশিক্ষণমালার মধ্য থেকে এ বর্ণনাটি অতি সুন্দর একটি নিদর্শন । এ আয়াতে জাহেলী যুগের পাতা থেকে মানুষের মনমগযকে ঘুরিয়ে আনা সম্ভব হয়েছে। অজ্ঞতার অন্ধকারে পরিপূর্ণ সে সমাজের রঙ্ধে রন্ধ্রে মদের ব্যবহার ছিলো এক অবিচ্ছেদ্য আনন্দের জিনিস এবং প্রত্যেক সমাবেশের জন্যেই ছিলো এটা একটা বিশেষ বৈশিষ্ট্য । অবশ্য আজও আল্লাহবিমুখ সমাবেশসমূহের প্রধান আকর্ষণ হচ্ছে এই মদিরা। পাশ্চাত্য দুনিয়ায় মদের ছড়াছড়ি অতীতে রোম ও পারস্য সমাজেও মদের প্রচলন ছিলো সাধারণ, যেমন করে আজকের ইউরোপ ও আমেরিকা এমনকি আফ্রিকাতেও জাহেলী যুগের মতো মদের ঢলাঢলি সাধারণভাবে পরিলক্ষিত হয়। সোভিয়েত ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিগত শতাব্দীর প্রথমার্ধেই নানা প্রকারের মদ ব্যবহার করা হতো । আধুনিক যুগের সোভিয়েত ইউনিয়ন মদের ব্যবহারে অনেকে ছাড়িয়ে গেছে। সেখানে একজন মধ্যপন্থী নেশাখোরের মদপানের পরিমাণ দৈনিক ছিলো প্রায় বিশ লিটার । এ সাংঘাতিক অবস্থা এবং মাদকদ্রব্যের প্রসার অতীতের যে কোনো অবস্থার তুলনায় বৃদ্ধি পাওয়ায় আজ রাশিয়ার সরকারকে রীতিমতো ভাবিয়ে তুলেছে, যার কারণে সরকার মদের ওপর নিষেধাজ্ঞা জারি করে সমস্ত মাদকদ্রব্যকে বাজেয়াপ্ত করেছে। মদের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার মদের রেশন প্রথা চালু করেছে, যাতে করে কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণের বেশী মদ্যপান করতে না পারে। সাধারণ সমাবেশেও মদপান নিষিদ্ধ করেছে, এতো কিছু করেও যখন দেখা গেছে নিয়ন্ত্রণ করতে গিয়ে মদের প্রসার কম হওয়ার পরিবর্তে আরো বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, তখন বাধ্য হয়ে সরকারকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়েছে এবং সম্প্রতি এই নিয়ন্ত্রণকে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।