কেয়ামতের কিছু খল্ড চিত্র এরপর আদেশ নিষেধ, উদ্বুদ্ধকরণ ও উৎসাহদানের শেষে কেয়ামতের কিছু দৃশ্য পেশ করা হচ্ছে, সেখানে কিভাবে মানুষ থাকবে তার একটি বাস্তব চিত্র তুলে ধরা হচ্ছে, ছবি এঁকে বুঝিয়ে দেয়া হচ্ছে তখনকার মানুষের অবস্থা সম্পর্কে । সে দিন মানুষের নড়াচড়া স্তব্ধ হয়ে যাবে এবং চেতনাশক্তি নিক্কীয় হয়ে যাবে। কোরআনে বর্ণিত কেয়ামতের সে দৃশ্যগুলো একবার দেখুন, ‘কেমন হবে তখন যখন প্রত্যেক নবীর উম্মতের মধ্যে থেকে একজন করে সাক্ষী হাযির করবো এবং (হে মোহাম্মদ) তোমাদের হাযির করবো সে সব লোকদের ব্যাপারে সাক্ষদানকারী হিসেবে! সেদিন কাফের ও নাফরমানরা চাইবে, হায় তারা যদি যমীনের মধ্যে মিশে বিলীন হয়ে যায়। সেদিন আল্লাহ তায়ালা কোনো কথাকেই গোপন রাখবেন না!” আল্লাহ রাব্বুল ইযযত কেয়ামতের দৃশ্যের বিবরণ দিতে গিয়ে প্রথম ভূমিকাস্বরূপ যে কথাটি বলেছেন, তা হচ্ছে ‘(সেই দিন) আল্লাহ তায়ালা বিন্দু পরিমাণে যুলুম করবেন না ।' তাহলে সেদিনকার বিচার হবে পরিপূর্ণ ইনসাফপূর্ণ এবং সর্বোচ্চভাবে ভারসাম্যপূর্ণ । বিচারের সে মানদন্ড চুল পরিমাণেও এদিক ওদিক যাবে না । সেদিন নেকীর কাজগুলোকে বহুগুণে বর্ধিত করা হবে এবং মহান আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান হিসেবে সেগুলোকে আরো অনেক বাড়িয়ে দেয়া হবে। আল্লাহর রহমতের ছায়ায় সেদিন যারা আশ্রয় পাবে তাদের জন্যে হবে এটা একটা খাস রহমত, আর তারা সেদিন মর্যাদাবান হবে। যারা ঈমান ও সৎকর্ম করেছে তাদের মর্যাদা হবে সেদিন সীমাহীন । পাশাপাশি আর একটি দলকে দেখা যাচ্ছে, তারা ঈমান বা ভালো কাজের কিছুই নিয়ে আসেনি । সেদিন কী অবস্থা হবে তাদের, আর অন্যান্য জাতিদের অবস্থাই বা কি হবে যখন তাদের ‘(হে মোহাম্মদ) তোমাকেও তোমার উম্মতের সেসব লোকদের বিরদ্ধে সাক্ষী হিসেবে দাড় করানো হবে যারা নাফরমানী করেছিলো ।' সেই সময়কার ছবি আঁকা হচ্ছে, এতে দেখা যায়, বিশাল এ প্রান্তরে (পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতো জাতি পয়দা হয়েছিলো) সেই সকল জাতি সবাই এখানে হাযির, সে দৃশ্য যেন চোখের সামনে স্থির হয়ে ভাসছে। হা ওই দেখা যায় সেইসব কাফের, অহংকারী, আত্মন্তরী, কৃপণ, কৃপণতার উঙ্ধানিদাতা ও আল্লাহ তায়ালা প্রদত্ত মর্যাদাকে গোপনকারী এবং লোকদের দেখানোর উদ্দেশ্যে কর্মসম্পাদনকারীর সেই দল যারা আল্লাহর সন্তুষ্টি প্রার্থী ছিলো না। এই ঘোষণার সাথে সাথে দেখা যাচ্ছে যে ওই বদ-লোকগুলো, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্যে নবীদেরও ডাকা হচ্ছে। ওরা সব প্রকাশ্য ও গোপন কাজ নিয়েই ওখানে হাযির রয়েছে। যা কিছু তোমরা অস্বীকার করেছিলে এবং যা কিছুকে প্রত্যাখ্যান করেছিলে সবই আজ সৃষ্টিকর্তার সামনে মওজুদ রয়েছে, হাযির হয়েছে সেই রেযেক দাতা আল্লাহর সামনে, যার নেয়ামতকে তারা দুনিয়ায় গোপন করেছিলো, তার দানকে তারা অস্বীকার করেছিলো, আজকের এই দিনের সামনে এবং রসূল (স.)-এর মুখোমুখী দাড়াতে হবে সে কথাকেও তারা অস্বীকার করেছিলো, আজ তাদের কী উপায় হবে? আজকের দিনে তাদের জন্যে রয়েছে লাঞ্ছনা, হীনতা ও অপমান । আজকে তাদের কোনো কিছু অস্বীকার করার উপায় নেই। এসব কথা কোরআনে কারীমে বিস্তারিতভাবে বলা হয়নি, কিন্তু বর্ণনাভংগীতে এই ছবিগুলো যেন মনের পর্দায় ভেসে উঠেছে। সে গোটা পরিবেশ, হতভাগাদের হীনতা-দীনতা ও লজ্জাবনত চেহারাগুলো যেন স্পষ্ট দেখা যাচ্ছে! এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।