যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

তায়ালা ইহুদী সম্পৃদায়কে যেসব নেয়ামত অতীতে দিয়েছিলেন [যার মধ্যে রসূল (সা.)-এর আগমন সংবাদ ও লক্ষণসমূহ বর্ণিত ছিলো| তা তারা গোপন করে। কেতাব ও হেদায়াতে ছিলো ‘| তাদের জন্যে সঠিক পথের দিশা এবং তাদেরকে যে পৃথিবীর পরিচালক বানানো হয়েছিলো সেটা ছিলো আল্লাহর পক্ষ প্রদত্ত তৎকালীন সমগ্র ইহুদী জাতির জন্যে এক মহান নেয়ামত সেইদিকে ইংগিত করে আল্লাহ তায়ালা বলেছেন, মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.) যে সত্য প্রকাশ করেছেন তা হচ্ছে দ্বীন ইসলামের এই একই সত্য যা তাদের কেতাবেও বর্ণিত রয়েছে, তাতে রয়েছে রসূল (স.) সম্পর্কে ভবিষ্যদ্বাণী । কিন্তু কোরআনের কথাগুলোর মধ্যে নাম না নিয়ে নিকৃষ্ট এ চরিত্রের অধিকারীদের জন্যে শাস্তির কথা বলা হয়েছে । সুতরাং, কথাগুলো একমাত্র তাদের জন্যে প্রজোয্য মনে না করে এই সকল লোকের জন্যে ধরে নিতে হবে যাদের মধ্যে এসব খাসলাত থাকবে । আর এটাই আয়াতের প্রাসংগিক এবং সঠিক ব্যাখ্যা । তাদের কু-প্রবৃত্তি ও দুর্ব্যবহারের মন্দ দিকগুলো তুলে ধরার পর এবং আল্লাহর নারায থাকা শয়তানের সাহচর্য ও অনুসরণ, এসব নিকৃষ্ট দোষে লিপ্ত যারা তাদের সম্পর্কে ভীষণ আযাব নির্ধারিত রয়েছে- এসব কিছুর বর্ণনা শেষে অত্যন্ত অবজ্ঞার সাথে আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করছেন, | ‘কি অসুবিধা হতো তাদের যদি তারা আল্লাহ তায়ালা ও শেষ বিচারের দিনের ওপর ঈমান আনতো এবং আল্লাহর রেযেক থেকে করচ করতো? অবশ্যই আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে ওয়াকেফহাল ৷ নিশ্চয়ই তিনি যুলুম করবেন না। কারো কাজ যদি ভালো হয় তা তিনি বহুগুণে বাড়িয়ে বড়ো করে দেবেন আরো দেবেন তিনি তার নিজের পক্ষ থেকে মহা প্রতিদান ৷' হা তাদের কী অসুবিধা হতো, আল্লাহ তায়ালা ও আখেরাতের উপর ঈমান আনার ব্যাপারে কোন জিনিসকে তারা ভয় করছে? আল্লাহর প্রদত্ত জীবন সামগ্রী থেকে খরচ করার ব্যাপারেই বা কোন জিনিস তাদেরকে বাধা দিচ্ছে? আর আল্মাহ তায়ালা তাদের সম্পর্কে জানেন, কেন তারা খরচ করছে এবং কোন নির্দিষ্ট বস্তুটি তাদেরকে খরচ করতে উদ্বুদ্ধ করছে। আল্লাহ তায়ালা যখন কারো প্রতি বিন্দু পরিমাণ যুলুম করবে না তখন তাদের ঈমান ও ইনসাফ সম্পর্কে আল্লাহ তায়ালা জানবেন এটাই স্বাভাবিক । এই প্রতিদান দেয়ার ব্যাপারে কোনো প্রকার যুলুম বা কাট-ছাট করা হবে না, বরং সেখানে তো দেয়া হবে আরো অতিরিক্ত, আরো কিছু বাড়িয়ে । নেকীগুলোকেও সংখ্যায় ও কলেবরে আরো বড়ো করে দেয়া হবে এটাতো অসীম অফুরস্ত ভান্ডারের মালিক আল্লাহর ওয়াদা আর আল্লাহর মেহেরবানীতে কতো যে বেশী দেয়া হবে তার তো কোনো হিসাব নিকাশ নেই । অবশ্যই ঈমানের পথ হচ্ছে মানুষের জন্যে কল্যাণ নিশ্চয়তা দানকারী এবং সকল সময় ও সবদিক দিয়ে সর্বাধিক লাভজনক, এমনকি বস্তুগত দৃষ্টিকোণ থেকে লাভ লোকসানের বিচার করলেও দেখা যাবে এ পথই সব থেকে লাভজনক পথ । তাহলে আল্লাহ তায়ালা ও আখেরাতের ওপর ঈমান আনায় তাদের কি কোনো ক্ষতি হতো? তারা এই জন্যে খরচ করে না যে তারা মনে করে তাদের উপার্জন শরীর-স্বাস্থ্য ইত্যাদি তাদের নিজেদেরই সৃষ্টি, অথচ তাদের চিন্তা করা দরকার যে, সেগুলো তো তাদের জন্যে আল্লাহ তায়ালাই সরবরাহ করেছেন। এর সাথে আল্লাহ্‌ তায়ালা ওয়াদা করেন যে, তিনি তাদের নেকীর সমস্ত কাজগুলো বহুগুণে বাড়িয়ে দেবেন। আর তাদেরকে তিনি নিজ খাস মেহেরবানী বলেই বাড়িয়ে দেবেন এবং সেই রেযেক থেকেই তো তারা নিজেদের জন্যে খরচ করবে এবং অপরকে দান করবে। আহ, কী চমৎকার এ সম্মান, হাঁ কী মধুর আল্লাহর দান! আহা কী সুন্দর এ ব্যবস্থা ও লেনদেন! একমাত্র জাহেল, মূর্খ-নাদান যারা তারাই এর থেকে দূরে থাকতে পারে! www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।