যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

যদি তারা তোমাদের আনুগত্য করতে শুরু করে তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো পদ্থা অবলম্বন করোনা ।' উদ্দেশ্য সফল হলেই যে ব্যবস্থা নেয়া হয়েছিলো তার অবসান ঘটাতে হবে, আর সে উদ্দেশ্য হচ্ছে আনুগত্য প্রাপ্তি । এই আনুগত্য স্বতস্ফর্ত হতে হবে, জোর করে এই আনুগত্য আদায় করা যাবে না, কেননা জবরদস্তিপূর্ণ আনুগত্যের মাধ্যমে পরিবারের মধ্যে শান্তি ও কল্যাণের ধারা বয়ে যেতে পারে না। যে কোনো জামায়াতের সংহতি রক্ষায় নিয়ম এই একটিই । কোরআনের এ আয়াতটি ইংগিতে একথা জানাচ্ছে যে, আনুগত্য প্রদর্শনের পর স্ত্রীর বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় তবে তার দ্বারা শুধু আল্লাহর হুকুমকে লংঘন করা হবে না, বরং তা হবে সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে মারাত্মক বিদ্রোহের শামিল । তাই এরশাদ হচ্ছে, ‘তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহাত্মক পথ অবলম্বন করো না৷’ এই নিষেধাজ্ঞার পর মহান আল্লাহকে স্মরণ করার জন্যে এর জোর তাগিদ আসছে যাতে করে মানুষের অন্তরগুলো নিশ্চিত হয়, ভক্তিভরে মাথাগুলো নুয়ে পড়ে এবং বাম্পের মতো বিদ্রোহের চেতনা উড়ে যায়। আল্লাহকে স্মরণ করে যদি কোরআনের এই পন্থায় কিছু অন্তর উৎসাহ আর কোমল কুসুমের ন্যায় মহান রাব্বুল আলামীনের সামনে নুয়ে পড়ে তাহলে তার মন ধন্য হবে, তার জীবন ধন্য হবে, তাই এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই রাব্বুল আলামীন সুমহান, তিনিই শ্রেষ্ঠ ৷ সংশোধনের জ্ঞনেয শালিশ ব্যবস্থার আশ্রয় গ্বহুণ সংশোধনী প্রচেষ্টা সম্পর্কে যা কিছু ওপরে পেশ করা হলো তা হচ্ছে সে অবস্থার জন্যে যখন স্ত্রী সরাসরি তার অবাধ্যতার ঘোষণা দেবে না, অথচ স্বামী তাড়াহুড়া করে তার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সে এই ভয় করতে থাকবে কিন্তু যখন সে বেপরোয়া হয়ে যাবে এবং অবাধ্যতার ঘোষণা দিয়ে ফেলবে তখন তার কাছে আত্মসমর্পণ করা কিছুতেই শোভা পাবে না, বিশেষ করে সেই ব্যক্তির পক্ষে যাকে আল্লাহ তায়ালা নিজে সংসারের পরিচালক বানিয়েছেন। তখন দু'জন হবে পরস্পর দুশমন এবং একজন আর একজনের সার্বিক ধ্বংস সাধনে ব্রতী হয়ে যাবে। এমতাবস্থায় সে স্ত্রীকে সংশোধন করা সর্বপ্রকার চেষ্টা নিষ্ফল হয়ে যাবে যদিও এ অবস্থা সৃষ্টি হওয়াটা কোনো কাম্য বস্তু নয় এবং এটা প্রীতিকর হতে পারে না । এমনিভাবে যখন দেখা যাবে যে, সব প্রচেষ্টা বিফল হয়ে গেছে, বরং দূরত্‌ এবং ভাংগন অপরিহার্য হয়ে গেছে, যে ভালোবাসার বন্ধনে তারা এতোদিন নিবিড়ভাবে আবন্ধ ছিলো তা ছিড়ে খান খান হয়ে গেছে, ছিন্ন ছিন্ন হয়ে গেছে তার শেষ সূতাগুলো, অথবা ছিন্ন প্রায় সম্পর্কে পুনরায় জোড়া লাগানোর সব উপায় ও পদ্ধতি বিফল হয়ে গেছে, এ ধরনের পর্যায়ে এসে ইসলামের বিজ্ঞ আইন এ পরিবারকে চূড়ান্ত ধ্বংসের দুয়ার থেকে পুনরায় বাঁচিয়ে তোলার শেষ প্রচেষ্টা হিসেবে চীৎকার দিয়ে বলেছে, ‘আর যদি তোমরা তাদের মধ্যে চূড়ান্ত ভাংগনের ভয় করো সে অবস্থায় স্বামীর পক্ষ থেকে একজন স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ পাঠাও, যদি তারা আপোষ করতে চায় তাহলে আল্লাহ সর্ব বিষয়ে ওয়াকেফহাল ৷’ এইভাবে আল্লাহর আইন, স্ত্রীর বিভিন্ন ওদ্ধত্যপূর্ণ কাজ ও অপ্রিয় ব্যবহারের কাছে স্বামীকে আত্মসমর্পণ করার জন্যে আহবান জানায়নি, বিয়ে বন্ধনকে ছিন্ন করার জন্যে ব্যস্ত হতে বলেনি এবং সেই পারিবারিক সংগঠনটিকে সংগে সংগে আবার ভেংগে দিতেও বলেনি যার মধ্যে অনেক নিষ্পাপ, অসহায়, নিরুপায় বায়োবৃদ্ধ ব্যক্তি ও শিশু রয়েছে। কারণ ইসলামের কাছে পারিবারিক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।